লেবাননকে বিপর্যয়কর মানবিক পরিণতির দিকে নিয়ে যাচ্ছে ইসরায়েল: জাতিসংঘ

আন্তর্জাতিক ডেস্ক
১০ এপ্রিল ২০২৬, ১৬:৫৫আপডেট : ১০ এপ্রিল ২০২৬, ১৬:৫৫

জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি) জানিয়েছে, লেবাননজুড়ে ইসরায়েলের হামলায় দশ লাখেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে। শুধু গত ৪৮ ঘণ্টাতেই শত শত হতাহতের খবর পাওয়া গেছে। ফলে এই পরিস্থিতি বিপর্যয়কর মানবিক পরিণতির দিকে নিয়ে যাচ্ছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

শুক্রবার (১০ এপ্রিল) ডব্লিউএফপির কান্ট্রি ডিরেক্টর অ্যালিসন ওমান লাউই বলেন, লেবাননে সংকটের একেবারে শুরু থেকেই লাখ লাখ মানুষকে খাদ্য ও নগদ সহায়তা দিয়ে আসছে জাতিসংঘের সংস্থাটি। তবে তিনি ডব্লিউএফপির কাজ চালিয়ে যাওয়ার জন্য ‘নিরাপদ ও নিরবচ্ছিন্ন প্রবেশাধিকার’ প্রয়োজনের কথা উল্লেখ করেন।
 
লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইরান-মার্কিন যুদ্ধবিরতি ঘোষণার পরও শুধু বুধবারেই লেবাননে ইসরায়েলি হামলায় অন্তত ৩০৩ জন নিহত এবং ১ হাজার ১৫০ জন আহত হয়েছেন।

/এএস/এএ/
সম্পর্কিত
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্র মন্ত্রী খলিলুর রহমান
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী