ওমান উপকূলে হামলায় ডুবলো ভারতীয় জাহাজ

আন্তর্জাতিক ডেস্ক
১৪ মে ২০২৬, ১৮:৪৫আপডেট : ১৪ মে ২০২৬, ১৮:৫০

ওমানের উত্তর উপকূলে ড্রোন বা ক্ষেপণাস্ত্র হামলায় একটি ভারতীয় মালবাহী জাহাজ ডুবে গেছে। বুধবার ভোরে ওমানের লিমা এলাকার কাছে এ হামলার ঘটনা ঘটে। তবে জাহাজে থাকা ১৪ জন ভারতীয় নাবিককেই নিরাপদে উদ্ধার করেছে ওমান কর্তৃপক্ষ। ভারত সরকার এই হামলার তীব্র নিন্দা জানিয়ে একে ‘অগ্রহণযোগ্য’ বলে অভিহিত করেছে।

গুজরাটের দেবভূমি দ্বারকা জেলার সালায়া বন্দরে নিবন্ধিত ‘হাজি আলী’ নামের জাহাজটি সোমালিয়া থেকে গবাদিপশু নিয়ে শারজাহর দিকে যাচ্ছিল। বুধবার রাত সাড়ে তিনটার দিকে ওমান উপকূল দিয়ে যাওয়ার সময় ড্রোন বা ক্ষেপণাস্ত্র বলে ধারণা করা একটি অজ্ঞাত বিস্ফোরক বস্তু জাহাজটিতে আঘাত হানে। এতে সঙ্গে সঙ্গে জাহাজে আগুন ধরে যায় এবং একপর্যায়ে ভারসাম্য হারিয়ে জাহাজটি সমুদ্রে তলিয়ে যায়।

জাহাজটিতে থাকা ১ জন তান্ডেল ও ১৩ জন নাবিক দ্রুত লাইফবোটের মাধ্যমে জাহাজ থেকে সরে যেতে সক্ষম হন। ওমান কোস্টগার্ড দ্রুত উদ্ধার অভিযান চালিয়ে তাদের নিরাপদে দিবা বন্দরে নিয়ে আসে। জাহাজের মালিক সুলতান আহমেদ সাঙ্ঘার নিশ্চিত করেছেন যে সবাই সুস্থ আছেন।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এই হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে। মন্ত্রণালয় বলেছে, ‘ওমান উপকূলে ভারতীয় পতাকাবাহী জাহাজে গতকালের হামলা অগ্রহণযোগ্য। বাণিজ্যিক জাহাজ ও বেসামরিক নাবিকদের লক্ষ্যবস্তু করার বিষয়টির আমরা তীব্র নিন্দা জানাই।’

বিবৃতিতে আরও বলা হয়েছে, বেসামরিক জাহাজ এবং নিরপরাধ নাবিকদের নিরাপত্তা কোনোভাবেই বিঘ্নিত করা উচিত নয়। নৌ-চলাচলের স্বাধীনতা এবং সামুদ্রিক বাণিজ্যে বাধা দেয় এমন কর্মকাণ্ড এড়িয়ে চলা জরুরি। ওমান কর্তৃপক্ষ ঘটনার তদন্ত শুরু করলেও এখন পর্যন্ত হামলার দায় কেউ স্বীকার করেনি।

এক সপ্তাহের মধ্যে এটি গুজরাটের সালায়া বন্দরের দ্বিতীয় কোনও জাহাজডুবির ঘটনা। এর আগে হরমুজ প্রণালিতে আঞ্চলিক সংঘাতের মধ্যে পড়ে আল ফয়েজ নূর সুলেমানি-১ নামের আরেকটি জাহাজ ডুবে যায়। একের পর এক এমন ঘটনায় গুজরাটের ঐতিহ্যবাহী সামুদ্রিক খাতের ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

সূত্র: ইন্ডিয়া টুডে

/এএ/এমওএফ/
সম্পর্কিত
প্রেমের গল্প থেকে রাজকীয় প্রাসাদ, ইতিহাসের শহর মান্ডুতে ঘুরে আসুন
দিল্লির সত্য নিকেতনে বহুতল ভবন ধস, আটকা পড়ার শঙ্কা বহু শিক্ষার্থীর
‘এক ডলারের ক্ষতির বিপরীতে বহুগুণ মাশুল গুনবে যুক্তরাষ্ট্র’
সর্বশেষ খবর
বিদেশ ভ্রমণে বছরে ১৮ হাজার ডলার খরচের সুযোগ
বিদেশ ভ্রমণে বছরে ১৮ হাজার ডলার খরচের সুযোগ
শপথ নিলেন পিএসসির নতুন চেয়ারম্যান
শপথ নিলেন পিএসসির নতুন চেয়ারম্যান
যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ: নতুন উত্তেজনা এবং শান্তির কঠিন পথ 
যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ: নতুন উত্তেজনা এবং শান্তির কঠিন পথ 
ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর
ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর
সর্বাধিক পঠিত
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
‘বাড়ি দখল’ এর ঘটনায় যা বললেন দিলারা জামান
‘বাড়ি দখল’ এর ঘটনায় যা বললেন দিলারা জামান
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি