কূটনীতির পথে অটল তেহরান, পোপকে বার্তা ইরানের প্রেসিডেন্টের

আন্তর্জাতিক ডেস্ক
১৬ মে ২০২৬, ১৭:০৪আপডেট : ১৬ মে ২০২৬, ১৭:০৪

ইরান এখনও কূটনীতি এবং শান্তিপূর্ণ সমাধানের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ রয়েছে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। শনিবার (১৬ মে) ক্যাথলিক খ্রিস্টানদের প্রধান ধর্মগুরু পোপ লিও চতুর্দশের কাছে পাঠানো এক বার্তায় তিনি এই মনোভাব ব্যক্ত করেন। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাত দিয়ে এই তথ্য জানা গেছে।

ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা জানিয়েছে, বারবার ইরানের ওপর হওয়া সাম্প্রতিক সামরিক আগ্রাসনের বিরুদ্ধে পোপের নৈতিক ও যৌক্তিক অবস্থানের জন্য তেহরানের পক্ষ থেকে গভীর কৃতজ্ঞতা ও প্রশংসা প্রকাশ করেছেন প্রেসিডেন্ট পেজেশকিয়ান।

বার্তায় ইরানি প্রেসিডেন্ট উল্লেখ করেন, তার দেশ ‘বৈধ আত্মরক্ষার কাঠামোর মধ্যে থেকে’ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে। একই সঙ্গে আমেরিকার সকল বেআইনি কর্মকাণ্ডের বিরুদ্ধে আন্তর্জাতিক সম্প্রদায়কে দায়িত্বশীল ভূমিকা পালন করার আহ্বান জানান তিনি।

গত ২৮ ফেব্রুয়ারি ইরানকে লক্ষ্য করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে হামলা চালানোর পর থেকেই মধ্যপ্রাচ্যজুড়ে আঞ্চলিক উত্তেজনা তীব্র আকার ধারণ করে। এর জবাবে তেহরানও ইসরায়েল এবং পারস্য উপসাগরে থাকা মার্কিন মিত্রদের লক্ষ্য করে পাল্টা হামলা চালায়। পাশাপাশি গুরুত্বপূর্ণ সমুদ্রপথ হরমুজ প্রণালি বন্ধ করে দেয় ইরান।

পরবর্তীতে পাকিস্তানের মধ্যস্থতায় গত ৮ এপ্রিল একটি যুদ্ধবিরতি কার্যকর হয়। তবে স্থায়ী কোনও চুক্তিতে পৌঁছাতে ইসলামাবাদের সেই শান্তি আলোচনা ব্যর্থ হয়। এর কিছুদিন পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ওই যুদ্ধবিরতির মেয়াদ অনির্দিষ্টকালের জন্য বাড়িয়ে দেন।

সূত্র: টিআরটি ওয়ার্ল্ড

/এএস/
সম্পর্কিত
তুষার চিতা দেখতে লাদাখ, বিশ্বের চতুর্থ সেরা বন্যপ্রাণী অভিজ্ঞতা
একটি নয়, মানুষের মস্তিষ্ক আসলে দুটি আলাদা অঙ্গ!
সেতু থেকে বিএমডব্লিউ পড়ে নিহত ৩
সর্বশেষ খবর
টিকাদানে ঘাটতিতে ভয়াবহ রূপ নিয়েছে বাংলাদেশের হাম পরিস্থিতি
টিকাদানে ঘাটতিতে ভয়াবহ রূপ নিয়েছে বাংলাদেশের হাম পরিস্থিতি
কার নির্দেশে ও কী কারণে ককটেল বিস্ফোরণ ঘটছে, জানালো ডিবি
কার নির্দেশে ও কী কারণে ককটেল বিস্ফোরণ ঘটছে, জানালো ডিবি
আসিয়ান কাপ খেলতে বাংলাদেশ দল এখন ইন্দোনেশিয়ায়
আসিয়ান কাপ খেলতে বাংলাদেশ দল এখন ইন্দোনেশিয়ায়
আরও পাঁচ দিন বৃষ্টি হতে পারে
আরও পাঁচ দিন বৃষ্টি হতে পারে
সর্বাধিক পঠিত
‘বাইরে যেও না, মুভি দেখি’, অপ্রতিমের সঙ্গে বাবার সেই শেষ কথাগুলো
‘বাইরে যেও না, মুভি দেখি’, অপ্রতিমের সঙ্গে বাবার সেই শেষ কথাগুলো
আটকের আগে অপ্রতিমকে নিয়ে ফেসবুকে যা লিখেছিল আনাস
আটকের আগে অপ্রতিমকে নিয়ে ফেসবুকে যা লিখেছিল আনাস
সালমান শাহকে যেভাবে খুঁজে পেলেন নির্মাতা সোহানুর রহমান
সালমান শাহকে যেভাবে খুঁজে পেলেন নির্মাতা সোহানুর রহমান
অপ্রতিমের মায়ের আইফোন তুহিনের বাড়ি থেকে উদ্ধার
অপ্রতিমের মায়ের আইফোন তুহিনের বাড়ি থেকে উদ্ধার
ভারতীয় নৌ বাহিনিতে চাকরি, বাংলাদেশি যুবক গ্রেফতার
ভারতীয় নৌ বাহিনিতে চাকরি, বাংলাদেশি যুবক গ্রেফতার