স্ত্রী ছেড়ে যাওয়ায় বাবাকে পিটিয়ে হত্যা করলো ছেলে

আন্তর্জাতিক ডেস্ক
২১ জুলাই ২০২৬, ১৮:৪২আপডেট : ২১ জুলাই ২০২৬, ১৮:৪২

স্ত্রীর সঙ্গে সংসার ভেঙে যাওয়ার দায় বয়োবৃদ্ধ বাবা-মায়ের ওপর চাপিয়ে গুজরাটের দাহোদ জেলায় ৭০ বছর বয়সী বাবা ভালাভাই পারগিকে কাঠের লাঠি দিয়ে পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে ছেলের বিরুদ্ধে। অভিযুক্তের নাম বাবুভাই পারগি।

পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, প্রায় এক দশক আগে বিয়ে করা বাবুভাই মারাত্মক মদ্যপ ছিলেন এবং নেশাগ্রস্ত অবস্থায় প্রায়ই স্ত্রীকে মারধর করতেন। অত্যাচার সহ্য করতে না পেরে প্রায় পাঁচ বছর আগে তার স্ত্রী শ্বশুরবাড়ি ছেড়ে চলে যান এবং যোগাযোগ বিচ্ছিন্ন করেন। এরপর থেকেই বাবুভাই তার স্ত্রীর চলে যাওয়ার জন্য বৃদ্ধ বাবা-মাকে দায়ী করতে থাকেন এবং কাজ শেষে গ্রামে ফিরে তাদের গালিগালাজ ও মানসিক নির্যাতন করতেন।

একই বিষয় নিয়ে তর্কাতর্কির একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে ভারী এক কাঠের লাঠি দিয়ে বাবা ভালাভাই পারগির মাথার পেছনে আঘাত করেন বাবুভাই। এতে গুরুতর আহত হয়ে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। স্বজনেরা দ্রুত তাকে নিকটস্থ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

ঘটনার পর নিহতের ছোট ছেলে কালজিভাই পারগি ফতেপুরা থানায় ভাই বাবুভাইয়ের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। ভারতীয় ন্যায় সংহিতার (বিএনএস) সংশ্লিষ্ট ধারায় একটি হত্যা মামলা দায়েরের পর পুলিশ পালিয়ে যাওয়া অভিযুক্ত বাবুভাইকে গ্রেফতার করে আদালতে হাজির করেছে। ঘটনার তদন্ত চলছে।

সূত্র: ইন্ডিয়া টুডে

/এএ/
সম্পর্কিত
১২ তলা থেকে পথচারী নারীর ওপর পড়লেন যুবক: নারীর মৃত্যু, জীবিত যুবক
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
ইরানের সঙ্গে সর্বাত্মক যুদ্ধের পথে ট্রাম্প
সর্বশেষ খবর
মাদ্রাসায় ছাত্রকে ‘বলাৎকার’ করেছে বড় হুজুর, তা নিয়ে তুলকালাম, দফায় দফায় সালিশ
মাদ্রাসায় ছাত্রকে ‘বলাৎকার’ করেছে বড় হুজুর, তা নিয়ে তুলকালাম, দফায় দফায় সালিশ
স্থানীয় সরকার নির্বাচন আইনে পরিবর্তনের সুপারিশ চূড়ান্ত করলো ইসি
স্থানীয় সরকার নির্বাচন আইনে পরিবর্তনের সুপারিশ চূড়ান্ত করলো ইসি
পারেদেসকে লাল কার্ড দেওয়ার খবর নাকচ করলো ফিফা
পারেদেসকে লাল কার্ড দেওয়ার খবর নাকচ করলো ফিফা
অ্যাকাডেমিক সহায়তা জোরদার করতে চায় বাংলাদেশ-পাকিস্তান
অ্যাকাডেমিক সহায়তা জোরদার করতে চায় বাংলাদেশ-পাকিস্তান
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত