ইরানকে চড়া মূল্য দিতে হবে: ট্রাম্পের হুঙ্কার

আন্তর্জাতিক ডেস্ক
১০ জুন ২০২৬, ১৮:৩৭আপডেট : ১০ জুন ২০২৬, ১৮:৩৭

ইরানের সামরিক বাহিনী পুরোপুরি ‘জগাখিচুড়ি’ অবস্থায় রয়েছে এবং দেশটির বিমান ও নৌবাহিনীর এখন আর কোনও অস্তিত্বই নেই বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল-এ দেওয়া এক পোস্টে তিনি এই দাবি করেন।

ডোনাল্ড ট্রাম্প তার পোস্টে লিখেছেন, তারা পুরোপুরি পরাজিত হয়েছে। ইরান কেবল মুখেই বড় বড় কথা বলে, বাস্তবে কাজের কাজ কিছুই করতে পারে না। মধ্যপ্রাচ্যের গুন্ডা এখন খতম।

ইরানের চুক্তি সংক্রান্ত দীর্ঘসূত্রতার সমালোচনা করে ট্রাম্প আরও বলেন, একটি চুক্তি সম্পন্ন করার জন্য তারা অনেক বেশি সময় নষ্ট করে ফেলেছে, যা তাদের নিজেদের জন্যই দারুণ হতে পারত। এখন তাদের এর জন্য বড় মূল্য দিতে হবে!!!”

তবে ইরানকে ঠিক কী ধরনের মূল্য দিতে হবে বা মার্কিন প্রশাসন কী পদক্ষেপ নিতে যাচ্ছে, সে বিষয়ে নিজের পোস্টে বিস্তারিত কোনও ব্যাখ্যা দেননি ট্রাম্প।

সূত্র: আল জাজিরা

/এএ/
সম্পর্কিত
প্রধানমন্ত্রীর চীন সফরে নতুন দ্বার উন্মোচন হবে: তথ্যমন্ত্রী
ডলারের বিপরীতে শক্তিশালী ইউয়ান      
আল্লাহর কাছে শুকরিয়া: ট্রাম্প
সর্বশেষ খবর
আইইউবিতে আন্তর্জাতিক এইচআর দিবস উদ্‌যাপন
আইইউবিতে আন্তর্জাতিক এইচআর দিবস উদ্‌যাপন
প্রধানমন্ত্রীর চীন সফরে নতুন দ্বার উন্মোচন হবে: তথ্যমন্ত্রী
প্রধানমন্ত্রীর চীন সফরে নতুন দ্বার উন্মোচন হবে: তথ্যমন্ত্রী
পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি ও কার্য উপদেষ্টা কমিটি গঠন
পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি ও কার্য উপদেষ্টা কমিটি গঠন
ইপিআই টিকা, যক্ষ্মা ও এইডসের ওষুধ কিনতে ৪৬৩ কোটি টাকার অনুমোদন
ইপিআই টিকা, যক্ষ্মা ও এইডসের ওষুধ কিনতে ৪৬৩ কোটি টাকার অনুমোদন
সর্বাধিক পঠিত
একসময় আমদানিনির্ভর রেলের ১৬০ ধরনের যন্ত্রপাতি তৈরি হচ্ছে এক উপজেলাতেই
একসময় আমদানিনির্ভর রেলের ১৬০ ধরনের যন্ত্রপাতি তৈরি হচ্ছে এক উপজেলাতেই
যে যুক্তিতে খালাস পেলেন নাসির-তামিমা
যে যুক্তিতে খালাস পেলেন নাসির-তামিমা
সচিবালয়ে টেলিফোন তার চুরির পর এবার প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে ল্যাপটপ চুরি
সচিবালয়ে টেলিফোন তার চুরির পর এবার প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে ল্যাপটপ চুরি
বাজেটের আগে স্বর্ণের ভরিতে কমলো ৬ হাজার ৫৯১ টাকা
বাজেটের আগে স্বর্ণের ভরিতে কমলো ৬ হাজার ৫৯১ টাকা
ফ্লোর প্রাইস প্রত্যাহার, ঘুরে দাঁড়ালো শেয়ারবাজার
ফ্লোর প্রাইস প্রত্যাহার, ঘুরে দাঁড়ালো শেয়ারবাজার