আইইউবিতে আন্তর্জাতিক এইচআর দিবস উদ্‌যাপন

বাংলা ট্রিবিউন ডেস্ক
১০ জুন ২০২৬, ১৯:৫৪ আপডেট : ১০ জুন ২০২৬, ১৯:৫৪

ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশে (আইইউবি) আন্তর্জাতিক এইচআর দিবস উদযাপন করা হয়েছে। ‍বুধবার (১০ জুন) দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে দিবস উদযাপন করা হয়। আইইউবির হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগ (অ্যাকাডেমিক) এবং হিউম্যান রিসোর্স ডিপার্টমেন্ট (প্রশাসনিক) যৌথভাবে এ আয়োজন করে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, বুধবার সকালে বসুন্ধরা আবাসিক এলাকায় এক বর্ণাঢ্য র‍্যালির মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়। এরপর আইইউবি সেন্টার কোর্টে উদ্বোধনী পর্ব এবং অডিটোরিয়ামে আলোচনা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন আইইউবি বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান দিদার এ হোসেইন, ইএসটিসিডিটির ভাইস চেয়ারম্যান ট্রাস্টি ড. হুসনে আরা আলী, উপাচার্য অধ্যাপক ড. ম. তামিম, উপ-উপাচার্য অধ্যাপক ড. ড্যানিয়েল ডব্লিউ. লুন্ড, হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের বিভাগীয় প্রধান ড. ইকরামুল হাসান এবং হেড অব এইচআর শিবলী এইচ আহমদ।

অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন আইসিডিডিআরবির হিউম্যান রিসোর্সেস অ্যাডভাইজার ড. মো. মোশাররফ হোসেন এবং গ্রো এন এক্সেলের সিইও ও লিড কনসালট্যান্ট এম জুলফিকার হুসাইন। পরে মূল প্রবন্ধের ওপর আলোচনায় অংশ নেন করপোরেট এইচআর এবং শিক্ষা খাতের প্রতিনিধিরা।

দিনব্যাপী আয়োজনে ছিল দুটি প্যানেল আলোচনা। পাশাপাশি জিপিএইচ ইস্পাত লিমিটেডের চিফ পিপল অফিসার শারমিন সুলতান এবং বিকাশ লিমিটেডের চিফ হিউম্যান রিসোর্সেস অফিসার মোহাম্মদ ফেরদৌস ইউসুফ পৃথক থট লিডারশিপ প্রেজেন্টেশন উপস্থাপন করেন। দ্বিতীয় পর্বে অনুষ্ঠিত হয় ইন্ডাস্ট্রি-অ্যাকাডেমিয়া গোলটেবিল আলোচনা, এইচআর কেস কম্পিটিশন এবং পোস্টার প্রেজেন্টেশন প্রতিযোগিতা।

ইউরোপিয়ান অ্যাসোসিয়েশন ফর পিপল ম্যানেজমেন্ট (ইএপিএম) ২০১৯ সালে আন্তর্জাতিক এইচআর দিবসের সূচনা করে। প্রতি বছর ২০ মে বিশ্বব্যাপী দিবসটি পালন করা হয় এইচআর পেশাজীবীদের অবদানকে স্বীকৃতি জানাতে।

/আরকে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চিত্রনায়ক মান্নার স্মৃতিবিজড়িত গাড়িতে আগুন, আসামি মামুনের জামিন
চিত্রনায়ক মান্নার স্মৃতিবিজড়িত গাড়িতে আগুন, আসামি মামুনের জামিন
‘অপরাধ দমনে দৃঢ় অবস্থান বোঝাতেই ‘ক্রসফায়ার’ শব্দের ব্যবহার করেছেন আইজিপি’
‘অপরাধ দমনে দৃঢ় অবস্থান বোঝাতেই ‘ক্রসফায়ার’ শব্দের ব্যবহার করেছেন আইজিপি’
ইরানি নির্মাতা জাফর পানাহির পাঁচ বছরের কারাদণ্ড, জব্দ ব্যাংক হিসাব
ইরানি নির্মাতা জাফর পানাহির পাঁচ বছরের কারাদণ্ড, জব্দ ব্যাংক হিসাব
‘কংগ্রেস কয়টি আসন জিতেছে?’ ইমোজি দিয়ে কটাক্ষ মোদির
‘কংগ্রেস কয়টি আসন জিতেছে?’ ইমোজি দিয়ে কটাক্ষ মোদির
সর্বাধিক পঠিত
নভেম্বর থেকে কর্মী যাবে মালয়েশিয়ায়, খরচ জানালেন প্রতিমন্ত্রী
নভেম্বর থেকে কর্মী যাবে মালয়েশিয়ায়, খরচ জানালেন প্রতিমন্ত্রী
জামায়াত এমপির হোটেল-রিসোর্টের নির্মাণকাজ বন্ধ করলো প্রশাসন, কারণ কী?
জামায়াত এমপির হোটেল-রিসোর্টের নির্মাণকাজ বন্ধ করলো প্রশাসন, কারণ কী?
কে হচ্ছেন ইসরায়েলের নতুন প্রধানমন্ত্রী
কে হচ্ছেন ইসরায়েলের নতুন প্রধানমন্ত্রী
এখন কী করবেন নেতানিয়াহু
এখন কী করবেন নেতানিয়াহু
নেশার কারণে গান ছাড়িনি: আনুশেহ আনাদিল
নেশার কারণে গান ছাড়িনি: আনুশেহ আনাদিল