যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি নিয়ে আরাঘচি-ল্যাভরভ ফোনালাপ

আন্তর্জাতিক ডেস্ক
১৭ জুন ২০২৬, ১৭:৩৯আপডেট : ১৭ জুন ২০২৬, ১৮:২০

যুক্তরাষ্ট্রের সঙ্গে হওয়া প্রাথমিক চুক্তি এবং লেবানন পরিস্থিতি নিয়ে টেলিফোনে আলোচনা করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি ও রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ।

টেলিফোন সংলাপে ইরানি পররাষ্ট্রমন্ত্রী আরাঘচি রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী ল্যাভরভকে যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের বিস্তারিত বিবরণ জানান। একই সঙ্গে তিনি লেবাননের বিরুদ্ধে ইসরায়েলি আগ্রাসন ‘সম্পূর্ণরূপে বন্ধ’ করার প্রয়োজনীয়তার ওপর জোর দেন।

ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সির প্রতিবেদন অনুযায়ী, রুশ পররাষ্ট্রমন্ত্রী ল্যাভরভ এই চুক্তির পাঠ্য চূড়ান্ত হওয়াকে স্বাগত জানিয়েছেন। এর পাশাপাশি চুক্তিটি বাস্তবায়নে রাশিয়ার পূর্ণ সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেছেন তিনি।

ফোনালাপকালে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীই আন্তর্জাতিক সম্প্রদায় এবং জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রতি এই সমঝোতা স্মারককে সমর্থন জানানোর আহ্বান জানান। সেই সঙ্গে অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার জন্য কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রাখার ওপর বিশেষ জোর দেন তারা।

সূত্র: আল-জাজিরা

 

/এএ/এমওএফ/
সম্পর্কিত
২৪০ যাত্রী নিয়ে জাভা সাগরে জাহাজ নিখোঁজ
‘ইরান আত্মসমর্পণ করবে না’, যুক্তরাষ্ট্রকে পেজেশকিয়ানের বার্তা
মধ্যপ্রাচ্য সংকটে বৈশ্বিক জ্বালানি সরবরাহ সুরক্ষায় একসঙ্গে কাজ করবে ব্রিকস
সর্বশেষ খবর
মানুষের কেন ট্রল করতে ইচ্ছে হয়?
মানুষের কেন ট্রল করতে ইচ্ছে হয়?
দর্শনীয় গোল করলেন মেসি
দর্শনীয় গোল করলেন মেসি
কেরালা ভ্রমণে কোচি কেন পর্যটকদের প্রথম পছন্দ
কেরালা ভ্রমণে কোচি কেন পর্যটকদের প্রথম পছন্দ
কুতিনিয়ো সান্তোসে, খুশি নেইমার
কুতিনিয়ো সান্তোসে, খুশি নেইমার
সর্বাধিক পঠিত
আমাকে সবসময় টাকা কামানোর মেশিন হিসেবে ব্যবহার করেছে: পপি
আমাকে সবসময় টাকা কামানোর মেশিন হিসেবে ব্যবহার করেছে: পপি
গ্রেফতারের পর ৬৩ বিদেশি নাগরিক যার কথা বলেছেন, এবার সেই কর্মকর্তা গ্রেফতার
গ্রেফতারের পর ৬৩ বিদেশি নাগরিক যার কথা বলেছেন, এবার সেই কর্মকর্তা গ্রেফতার
কমলা জামদানিতে পরীমণির সাজে নজরকাড়া বাঙালিয়ানা
কমলা জামদানিতে পরীমণির সাজে নজরকাড়া বাঙালিয়ানা
পে-স্কেল ঘোষণা হলেও গেজেট প্রকাশে দেরি কেন
পে-স্কেল ঘোষণা হলেও গেজেট প্রকাশে দেরি কেন
স্বর্ণের দাম বাড়লো, ভরি কত 
স্বর্ণের দাম বাড়লো, ভরি কত