নেতানিয়াহুকে ‘খুনি উন্মাদ’ বললেন মার্ক রুফালো

আন্তর্জাতিক ডেস্ক
২৮ জুলাই ২০২৬, ১৯:১০আপডেট : ২৮ জুলাই ২০২৬, ২০:১১

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ‘খুনি উন্মাদ’ আখ্যা দিয়ে তীব্র সমালোচনা করেছেন হলিউড অভিনেতা মার্ক রুফালো। আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) চিফ প্রসিকিউটরকে পদচ্যুত করলেও গাজায় সংঘটিত নৃশংসতা গোপন করা যাবে না বলেও মন্তব্য করেছেন তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে রুফালো লিখেছেন, আপনি একজন খুনি উন্মাদ, বেনিয়ামিন নেতানিয়াহু।

তিনি উল্লেখ করেন, ২০২৪ সালে নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা করিম খানকে সরিয়ে দেওয়ার জন্য জোরালো লবিং করলেও যুদ্ধাপরাধ মুছে যাবে না কিংবা আপনার অপরাধবোধ কমবে না।

হলিউডের এই তারকা আরও লিখেছেন, নেতানিয়াহু ইতিহাস পরিবর্তন করতে পারবেন না এবং তিনি তার কর্মকাণ্ডের জন্যই কুখ্যাত হয়ে থাকবেন। তিনি আরও বলেন, ‘আপনি বিচার এড়াতে পারবেন না।’

করিম খানের অপসারণকে নেতানিয়াহু স্বাগত জানানোর পর এই কঠোর প্রতিক্রিয়া জানালেন রুফালো। শুক্রবার আইসিসির সদস্য রাষ্ট্রগুলো যৌন নিপীড়নের অভিযোগে চিফ প্রসিকিউটর করিম খানকে পদচ্যুত করার পক্ষে ভোট দেয়, যদিও করিম খান এই অভিযোগ অস্বীকার করেছেন।

২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি হামলায় ৭৩ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন এবং পুরো এলাকাটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এই হামলায় যুদ্ধাপরাধ এবং মানবতাবিরোধী অপরাধের দায়ে করিম খান ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু এবং সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছিলেন।

ফিলিস্তিনিদের অধিকারের পক্ষে সবসময় সোচ্চার থাকা মার্ক রুফালো গাজার এই পরিস্থিতিকে বারবার ‘গণহত্যা’ ও ‘জাতিগত নিধন’ হিসেবে আখ্যায়িত করে আসছেন, যা বিভিন্ন জাতিসংঘ সংস্থা ও মানবাধিকার গোষ্ঠীর প্রতিবেদনেও সমর্থিত হয়েছে।

সূত্র: আনাদোলু এজেন্সি

/এএ/এমওএফ/
সম্পর্কিত
ইসরায়েলি অভিযানে ধ্বংস স্কুল, শিক্ষা থেকে বঞ্চিত ফিলিস্তিনি শিশুরা
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
ইয়েমেনে ফের সংঘাতে বাড়ছে বাস্তুচ্যুত মানুষের সংখ্যা 
সর্বশেষ খবর
১৩ ঘণ্টা ধরে হাসপাতালে বিদ্যুৎ নেই, টর্চলাইটের আলোতে চলছে চিকিৎসা
১৩ ঘণ্টা ধরে হাসপাতালে বিদ্যুৎ নেই, টর্চলাইটের আলোতে চলছে চিকিৎসা
মাদক কারবারিদের ধরে ধরে মারুন, আমরা পক্ষে আছি: এমপি শাহজাহান
মাদক কারবারিদের ধরে ধরে মারুন, আমরা পক্ষে আছি: এমপি শাহজাহান
শিল্পকলা একাডেমিতে নৃত্যাঞ্চলের বর্ণাঢ্য রজতজয়ন্তী উৎসব
শিল্পকলা একাডেমিতে নৃত্যাঞ্চলের বর্ণাঢ্য রজতজয়ন্তী উৎসব
ওয়ালটন হেডকোয়ার্টার্স পরিদর্শন করলেন সমাজকল্যাণমন্ত্রী
ওয়ালটন হেডকোয়ার্টার্স পরিদর্শন করলেন সমাজকল্যাণমন্ত্রী
সর্বাধিক পঠিত
একসঙ্গে ঝিনুক-কোরাল চাষে সফলতা, অর্থনীতিতে নতুন সম্ভাবনা
একসঙ্গে ঝিনুক-কোরাল চাষে সফলতা, অর্থনীতিতে নতুন সম্ভাবনা
আমাকে সবসময় টাকা কামানোর মেশিন হিসেবে ব্যবহার করেছে: পপি
আমাকে সবসময় টাকা কামানোর মেশিন হিসেবে ব্যবহার করেছে: পপি
পে-স্কেল ঘোষণা হলেও গেজেট প্রকাশে দেরি কেন
পে-স্কেল ঘোষণা হলেও গেজেট প্রকাশে দেরি কেন
গ্রেফতারের পর ৬৩ বিদেশি নাগরিক যার কথা বলেছেন, এবার সেই কর্মকর্তা গ্রেফতার
গ্রেফতারের পর ৬৩ বিদেশি নাগরিক যার কথা বলেছেন, এবার সেই কর্মকর্তা গ্রেফতার
স্বর্ণের দাম বাড়লো, ভরি কত 
স্বর্ণের দাম বাড়লো, ভরি কত