ভারত থেকে আমিরাতে যেসব খাবার ও ওষুধ নেওয়া নিষেধ

আন্তর্জাতিক ডেস্ক
০৩ আগস্ট ২০২৬, ২১:৪১আপডেট : ০৩ আগস্ট ২০২৬, ২১:৪১

গ্রীষ্মকালীন ছুটি কাটিয়ে সংযুক্ত আরব আমিরাতে ফেরা বা ভ্রমণের প্রস্তুতি নিচ্ছেন? বিমানে ওঠার আগে নিজের লাগেজ গোছানোর সময় নিষেধাজ্ঞার তালিকাটি দেখে নেওয়া জরুরি। আমিরাতি প্রশাসন ও ভারতীয় বেসামরিক বিমান চলাচল নিরাপত্তা ব্যুরোর নিয়ম অনুযায়ী, বিমানে খাদ্যদ্রব্য, ওষুধ ও নানা জিনিসের ওপর বেশ কিছু বিধিনিষেধ আরোপ করা হয়েছে।

খাবার ও মশলা সংক্রান্ত নিয়মাবলী:

  • সম্পূর্ণ নিষিদ্ধ: শুকনো নারকেল এবং গুঁড়ো বা কুচানো শুকনো নারকেল বহনে পুরোপুরি নিষেধাজ্ঞা রয়েছে। এছাড়া পান বা রান্না করা কোনও খাবার আমিরাতে নিয়ে যাওয়া যাবে না।
  • শুধু চেক-ইন ব্যাগেজে অনুমোদিত: মরিচসহ সব ধরনের গুঁড়ো বা গোটা মশলা, আস্ত নারকেল এবং ঝাল মরিচের আচার হ্যান্ড লাগেজে নেওয়া যাবে না, এগুলো কেবল চেক-ইন ব্যাগেজে নেওয়া যাবে।
  • কেবিন ও চেক-ইন উভয় ব্যাগেজে অনুমোদিত: তাজা সবুজ কুচানো নারকেল এবং সাধারণ আচার উভয় স্থানে নেওয়া যাবে। ঘি বা রান্নার তেল নিয়ম মেনে কেবিন লাগেজে নেওয়া যাবে এবং চেক-ইন লাগেজে যাত্রীপ্রতি সর্বোচ্চ ৫ কেজি/লিটার নেওয়া সম্ভব।
  • অন্যান্য খাবার নিষেধাজ্ঞা: তীব্র গন্ধযুক্ত ফল যেমন ডুরিয়ান, শ্যাম্পেডেক, পেদালাই, মারাং এবং কাঁঠাল বহন করা নিষিদ্ধ।

ওষুধপত্রের ক্ষেত্রে কঠোরতা

নিয়ন্ত্রিত কোনও ওষুধ আমিরাতে নিয়ে যেতে হলে যাত্রার আগেই সেদেশের স্বাস্থ্য ও প্রতিরোধ মন্ত্রণালয়ের ওয়েবসাইট থেকে আগাম অনুমতি নিতে হবে। সঙ্গে অবশ্যই ডাক্তারের প্রেসক্রিপশন রাখতে হবে। তবে অনিয়ন্ত্রিত বা সাধারণ ওভার-দ্য-কাউন্টার ওষুধের জন্য পূর্ব অনুমোদনের প্রয়োজন নেই। এছাড়া পোস্তদানা, হাশিশ, কোকেন, হেরোইন এবং বিভ্রম সৃষ্টিকারী যেকোনও মাদক বা অবৈধ উপাদান বহন পুরোপুরি নিষিদ্ধ।

অন্যান্য নিষিদ্ধ বা কড়াকড়ি থাকা সামগ্রী:

ক্রিকেট ব্যাট, স্কেটবোর্ড, বড়শি, খেলনা পিস্তল বা নকল অস্ত্র, তির-ধনুক, ৬ সেন্টিমিটারের চেয়ে বড় ব্লেডযুক্ত ছুরি, বিস্ফোরক, বাজি ও পটকা বহন সম্পূর্ণ নিষিদ্ধ। এমনকি মাপার ফিতা হ্যান্ড লাগেজে রাখা যাবে না।

উল্লেখ্য, বিমানভ্রমণের আগে ব্যাগেজ সংক্রান্ত নির্দিষ্ট নিয়ম জানতে সবসময় সংশ্লিষ্ট এয়ারলাইন্সের সঙ্গে যোগাযোগ করে নেওয়া উচিত। কারণ কাস্টমস ও বিমান চলাচলের নিয়ম যেকোনও সময় পরিবর্তিত হতে পারে।

সূত্র: গালফ নিউজ

/এএ/
সম্পর্কিত
ইরানে হামলা বন্ধে ট্রাম্পকে কেন চাপ দিচ্ছেন সৌদি যুবরাজ
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
কী, কেন, কীভাবেউত্তর আফ্রিকায় কেন স্পেনের ‘ছিটমহল’
সর্বশেষ খবর
ইরানে হামলা বন্ধে ট্রাম্পকে কেন চাপ দিচ্ছেন সৌদি যুবরাজ
ইরানে হামলা বন্ধে ট্রাম্পকে কেন চাপ দিচ্ছেন সৌদি যুবরাজ
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
লাইনে দাঁড়িয়ে ড্রাইভিং লাইসেন্স নিলেন জাইমা রহমান 
লাইনে দাঁড়িয়ে ড্রাইভিং লাইসেন্স নিলেন জাইমা রহমান 
অত্যাবশ্যকীয় ওষুধের দাম নির্ধারণ পদ্ধতি বাতিলের প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদন
অত্যাবশ্যকীয় ওষুধের দাম নির্ধারণ পদ্ধতি বাতিলের প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদন
সর্বাধিক পঠিত
জুলাই কুস্তিগিরদের আগাম অভিনন্দন, মাইর একটাও মাটিতে পড়বে না: মাহফুজ আলম
জুলাই কুস্তিগিরদের আগাম অভিনন্দন, মাইর একটাও মাটিতে পড়বে না: মাহফুজ আলম
দুবাইয়ে ভিজিট ভিসা স্পনসর করতে কত বেতন লাগবে
দুবাইয়ে ভিজিট ভিসা স্পনসর করতে কত বেতন লাগবে
৫ আগস্টের ছুটি কারা পাবেন, কারা পাবেন না
৫ আগস্টের ছুটি কারা পাবেন, কারা পাবেন না
কেন বাড়িঘর ফেলে চলে যাচ্ছেন টেকনাফের মানুষ, জনপ্রতিনিধিরাও আতঙ্কে
কেন বাড়িঘর ফেলে চলে যাচ্ছেন টেকনাফের মানুষ, জনপ্রতিনিধিরাও আতঙ্কে
বিনামূল্যে ১৪ দিনের ট্যুরিস্ট ভিসা চালু করছে ওমান
বিনামূল্যে ১৪ দিনের ট্যুরিস্ট ভিসা চালু করছে ওমান