চুক্তি অথবা আত্মসমর্পণ, ইরানকে ক্ষুব্ধ ট্রাম্পের হুমকি

আন্তর্জাতিক ডেস্ক
০৩ আগস্ট ২০২৬, ২৩:০৬আপডেট : ০৩ আগস্ট ২০২৬, ২৩:০৬

যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন করে কোনও শান্তি আলোচনার পরিকল্পনা অস্বীকার করায় ইরানের শীর্ষ নেতৃত্বের ওপর তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার এক কঠোর হুঁশিয়ারিতে তিনি বলেন, ইরান যদি কোনও চুক্তিতে সম্মত না হয় কিংবা পূর্ণ আত্মসমর্পণ না করে, তবে দেশটির ভেতর দিয়ে কোনও কিছুই যাতায়াত করতে পারবে না।

নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক দীর্ঘ পোস্টে ট্রাম্প লিখেছেন, ইরানের নেতৃত্ব অবিশ্বাস্য রকমের দ্বিমুখী! তারা আলোচনার জন্য অনুরোধ করে, কেউ কেউ বলবে ‘মিনতি’ করে; আলোচনা শুরুও হয় এবং নিকট ভবিষ্যতে আরও বৈঠকের সময়সূচি তৈরি হয়। অথচ তারা প্রকাশ্যে ও গর্বের সঙ্গে বলে বেড়ায় যে কোনও আলোচনাই হচ্ছে না, কিছুই কথা হচ্ছে না এবং তারা নাকি কেবল ওমান-এর সঙ্গে লেনদেন করছে।

হরমুজ প্রণালির ওপর নিজেদের নিয়ন্ত্রণ রয়েছে বলে তেহরানের দাবি নস্যাৎ করে দিয়ে ট্রাম্প জোর দিয়ে বলেন, নৌ-অবরোধের মাধ্যমে মার্কিন নৌবাহিনী ইতোমধ্যে কৌশলগত এই জলপথের পূর্ণ নিয়ন্ত্রণ নিয়েছে। তিনি পুনর্ব্যক্ত করেন, তেহরান ‘চুক্তি কিংবা পূর্ণ আত্মসমর্পণ’-এ রাজি না হওয়া পর্যন্ত কোনও পণ্যই ইরানে পৌঁছাবে না। পাশাপাশি ইরানকে কখনও পারমাণবিক অস্ত্র তৈরি করতে দেওয়া হবে না বলেও তিনি তার আগের প্রতিশ্রুতির পুনরাবৃত্তি করেন।

এর আগে রবিবার এয়ার ফোর্স ওয়ান বিমানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প দাবি করেন, কূটনীতির সুযোগ অবশিষ্ট থাকায় তিনি ইরানে নতুন করে সামরিক হামলা চালানোর সিদ্ধান্ত থেকে পিছিয়ে এসেছেন। তিনি বলেছিলেন, আমি কি বরং চুক্তি করতে চাইব? আমি মানুষ হত্যা করতে চাই না। তিনি আরও জানান, সোমবার বিকাল থেকেই নতুন করে আলোচনা শুরু হতে যাচ্ছে।

তবে ট্রাম্পের এই বক্তব্যের কয়েক ঘণ্টার মধ্যেই তা পুরোপুরি উড়িয়ে দেয় তেহরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই জানান, যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনও আলোচনা হচ্ছে না এবং আগামী দিনগুলোতেও কোনও বৈঠকের পরিকল্পনা নেই। ইরান কোনও বিদেশি প্রতিনিধিদলকে স্বাগত জানাতে বা বিদেশে কোনও প্রতিনিধি পাঠাতে ইচ্ছুক নয়। বাঘাইয়ের মতে, বর্তমানে কেবল ওমানের সঙ্গেই তাদের আলোচনা চলছে, যা মূলত হরমুজ প্রণালি ব্যবস্থাপনা সম্পর্কিত।

তিনি আরও জানান, ধর্মীয় তীর্থযাত্রায় ইরাকে অবস্থানরত পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি ছাড়া ইরানের সব মধ্যস্থতাকারী দেশের ভেতরেই রয়েছেন। এক সাক্ষাৎকারে ইরানের এক জ্যেষ্ঠ সূত্রও নিশ্চিত করে যে ওয়াশিংটনের সঙ্গে কোনো আলোচনার পরিকল্পনা নেই এবং চলতি সপ্তাহের শেষ পর্যন্ত আরাঘচিকে পাওয়া যাবে না।

পাঁচ মাসেরও বেশি সময় আগে ইসরায়েলকে সঙ্গে নিয়ে ট্রাম্প অপারেশন এপিক ফিউরি শুরু করার পর থেকে বর্তমান ঘটনাপ্রবাহও সেই আগের চেনা অচলাবস্থার পুনরাবৃত্তি ঘটাচ্ছে। একাধিকবার ট্রাম্প ইরানে বড় ধরনের সামরিক হামলার ঘোষণা দিয়ে পরবর্তীতে কূটনৈতিক যোগাযোগের কথা বলে পিছু হটেছেন। তবে জুলাইয়ের শুরুতে জুন মাসের সমঝোতা স্মারক ভেস্তে যাওয়ার পর থেকে তেহরান ওয়াশিংটনের সঙ্গে সরাসরি আলোচনা বর্জন করে আসছে।

কয়েক মাসের সামরিক চাপ ও বারবার দেওয়া সতর্কবার্তা সত্ত্বেও ট্রাম্প তার নির্ধারিত মূল লক্ষ্যগুলো, যেমন ইরানের পারমাণবিক কর্মসূচি ধ্বংস করা, আঞ্চলিক প্রতিদ্বন্দ্বীদের হুমকি দেওয়ার ক্ষমতা সীমিত করা এবং ইসলামি প্রজাতন্ত্রটির ভেতরে রাজনৈতিক পরিবর্তনের পরিবেশ তৈরি অর্জন করতে পারেননি।

যুক্তরাষ্ট্রের প্রতিবার নতুন করে উত্তেজনা বাড়ানোর জবাবে ইরানও মার্কিন বাহিনী, উপসাগরীয় মিত্র বা বাণিজ্যিক জাহাজে পাল্টা আঘাত হেনেছে। ফলে জলপথটি নিয়ে বিরোধের মূল কেন্দ্রে রয়ে গেছে হরমুজ প্রণালি। যুক্তরাষ্ট্র দাবি করে আসছে যে জুনের সমঝোতা স্মারকে ওই জলপথ উন্মুক্ত রাখার বাধ্যবাধকতা ছিল, তবে ইরান দাবি করছে যে চুক্তিতে জাহাজ চলাচলের ওপর তাদের কর্তৃত্ব বহাল ছিল। এর মাধ্যমে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই শক্তি করিডোরে ইরান তার বিশাল প্রভাব ধরে রেখেছে, যা কেড়ে নিতে ওয়াশিংটন এ পর্যন্ত ব্যর্থ হয়েছে।

 

/এএ/
সম্পর্কিত
ইরানে হামলা বন্ধে ট্রাম্পকে কেন চাপ দিচ্ছেন সৌদি যুবরাজ
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
ভারত থেকে আমিরাতে যেসব খাবার ও ওষুধ নেওয়া নিষেধ
সর্বশেষ খবর
জুলাইয়ে মব সহিংসতায় প্রাণ গেলো ১৭ জনের, রাজনৈতিক সহিংসতায় নিহত ৬
জুলাইয়ে মব সহিংসতায় প্রাণ গেলো ১৭ জনের, রাজনৈতিক সহিংসতায় নিহত ৬
মামুনুল হকের মাদ্রাসার পাশে ককটেল বিস্ফোরণ  
মামুনুল হকের মাদ্রাসার পাশে ককটেল বিস্ফোরণ  
‘দেশটাকে খোকলা করে লুটেরা গোষ্ঠী লুটেই যাচ্ছে’
‘দেশটাকে খোকলা করে লুটেরা গোষ্ঠী লুটেই যাচ্ছে’
আমাকে ক্ষমা করে দিয়েন, আজকের পর আর কোনও দলের রাজনীতি করবো না
আমাকে ক্ষমা করে দিয়েন, আজকের পর আর কোনও দলের রাজনীতি করবো না
সর্বাধিক পঠিত
জুলাই কুস্তিগিরদের আগাম অভিনন্দন, মাইর একটাও মাটিতে পড়বে না: মাহফুজ আলম
জুলাই কুস্তিগিরদের আগাম অভিনন্দন, মাইর একটাও মাটিতে পড়বে না: মাহফুজ আলম
দুবাইয়ে ভিজিট ভিসা স্পনসর করতে কত বেতন লাগবে
দুবাইয়ে ভিজিট ভিসা স্পনসর করতে কত বেতন লাগবে
৫ আগস্টের ছুটি কারা পাবেন, কারা পাবেন না
৫ আগস্টের ছুটি কারা পাবেন, কারা পাবেন না
কেন বাড়িঘর ফেলে চলে যাচ্ছেন টেকনাফের মানুষ, জনপ্রতিনিধিরাও আতঙ্কে
কেন বাড়িঘর ফেলে চলে যাচ্ছেন টেকনাফের মানুষ, জনপ্রতিনিধিরাও আতঙ্কে
নাম পাল্টালো বিশ্বের তৃতীয় ক্ষুদ্রতম দেশ
নাম পাল্টালো বিশ্বের তৃতীয় ক্ষুদ্রতম দেশ