ইয়েমেন উপকূলে হামলায় ডুবলো ভারতীয় জাহাজ, ১৪ নাবিক উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক
০৪ আগস্ট ২০২৬, ২৩:২২আপডেট : ০৪ আগস্ট ২০২৬, ২৩:২২

ইয়েমেনের জলসীমার কাছে একটি ভারতীয় জাহাজে ক্ষেপণাস্ত্র বা কোনও বস্তুর আঘাত হানার পর তা ডুবে গেছে। ভারতের নৌপরিবহন মন্ত্রী সর্বানন্দ সনোয়াল ঘটনাটিকে একটি ‘উসকানিহীন হামলা’ বলে আখ্যায়িত করেছেন।

সনোয়াল জানান, এমএসভি ফয়েজ নূরে অলিয়া নামের ওই জাহাজে থাকা ১৩ জন ভারতীয় নাগরিকসহ মোট ১৪ জন নাবিকের সবাইকে নিরাপদে উদ্ধার করেছে ইয়েমেনের কোস্টগার্ড।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে নৌপরিবহন মন্ত্রী বলেন, আমি ওই অঞ্চলে ভারতীয় নাবিকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে এবং উদ্ধার হওয়া কর্মীদের প্রয়োজনীয় সব ধরনের সহায়তা দিতে সব সংস্থার সঙ্গে সমন্বয় করে অবিলম্বে পদক্ষেপ নিতে ডিরেক্টর জেনারেল মেরিটাইম অ্যাডমিনিস্ট্রেশনকে (ডিজিএমএ) নির্দেশ দিয়েছি।

সূত্র: আল জাজিরা

/এএ/
সম্পর্কিত
ন্যাটোর বিরুদ্ধে হামলার প্রস্তুতি রাশিয়ার, সতর্ক করলেন ইউরোপীয় গোয়েন্দারা
যুক্তরাষ্ট্রের ওপর হামলা করবে না হুথিরা, দাবি ট্রাম্পের
স্কুলে বোরকা-হিজাব নিষিদ্ধ করছে ইতালি
সর্বশেষ খবর
যুবদলের ৭ জেলা ও এক মহানগরে আংশিক কমিটি ঘোষণা
যুবদলের ৭ জেলা ও এক মহানগরে আংশিক কমিটি ঘোষণা
১১ খাতে অনলাইন ভ্যাট রিটার্ন বাধ্যতামূলক করলো এনবিআর
১১ খাতে অনলাইন ভ্যাট রিটার্ন বাধ্যতামূলক করলো এনবিআর
রাবি শিক্ষার্থীকে মারধরের অভিযোগ, রেলপথে আগুন জ্বালিয়ে বিক্ষোভ
রাবি শিক্ষার্থীকে মারধরের অভিযোগ, রেলপথে আগুন জ্বালিয়ে বিক্ষোভ
ককটেল-বাসে আগুন-নতুন উগ্রবাদী সংগঠন: বাড়ছে উদ্বেগ
ককটেল-বাসে আগুন-নতুন উগ্রবাদী সংগঠন: বাড়ছে উদ্বেগ
সর্বাধিক পঠিত
সাড়ে ৫ বছর পর ডলারের বিপরীতে শক্তিশালী হলো টাকা
সাড়ে ৫ বছর পর ডলারের বিপরীতে শক্তিশালী হলো টাকা
আটকের আগে অপ্রতিমকে নিয়ে ফেসবুকে যা লিখেছিল আনাস
আটকের আগে অপ্রতিমকে নিয়ে ফেসবুকে যা লিখেছিল আনাস
অপ্রতিমকে কোথায় কীভাবে ও কেন হত্যা করলো, জানিয়েছে পুলিশ
অপ্রতিমকে কোথায় কীভাবে ও কেন হত্যা করলো, জানিয়েছে পুলিশ
আ.লীগ নেতার বাড়িতে দাওয়াত খাওয়ার পর থানার ওসিকে প্রত্যাহার
আ.লীগ নেতার বাড়িতে দাওয়াত খাওয়ার পর থানার ওসিকে প্রত্যাহার
অপ্রতিমের মায়ের আইফোন তুহিনের বাড়ি থেকে উদ্ধার
অপ্রতিমের মায়ের আইফোন তুহিনের বাড়ি থেকে উদ্ধার