হিজবুল্লাহর সঙ্গে সরাসরি কথা বলতে চেয়েছিলেন ট্রাম্প, প্রত্যাখ্যান করে লেবানন

আন্তর্জাতিক ডেস্ক
০৫ আগস্ট ২০২৬, ১৮:০৪আপডেট : ০৫ আগস্ট ২০২৬, ১৮:০৪

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ওয়াশিংটনে নিযুক্ত লেবাননের রাষ্ট্রদূতের কাছে হিজবুল্লাহর সঙ্গে সরাসরি কথা বলার দাবি জানিয়েছিলেন। তবে তার এই প্রস্তাব পরে প্রত্যাখ্যান করা হয়। মধ্যপ্রাচ্যবিষয়ক সংবাদমাধ্যম মিডল ইস্ট আই এ তথ্য প্রকাশ করেছে।

হিজবুল্লাহর ঘনিষ্ঠ দুটি সূত্র ও লেবাননের এক কূটনৈতিক সূত্রের বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, মে মাসের শেষের দিকে লেবাননে যুদ্ধবিরতি ভেস্তে যাওয়ার উপক্রম হলে ট্রাম্প ক্ষুব্ধ হয়ে ওয়াশিংটনে লেবাননের রাষ্ট্রদূত নাদা হামাদেহ মোওয়াদকে ফোন করেন।

এর কিছুদিন পর, ১ জুন ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল-এ দাবি করেন যে, তিনি অজ্ঞাত মধ্যস্থতাকারীদের মাধ্যমে হিজবুল্লাহর সঙ্গে কথা বলেছেন এবং তাদের কাছ থেকে ইসরায়েলে হামলা বন্ধের প্রতিশ্রুতি পেয়েছেন। ওই পোস্টে ট্রাম্প লিখেছিলেন, উচ্চপর্যায়ের প্রতিনিধিদের মাধ্যমে হিজবুল্লাহর সঙ্গে আমার খুব ভালো কথা হয়েছে এবং তারা সব ধরনের গোলাগুলি বন্ধ করতে রাজি হয়েছে।

তবে কূটনৈতিক সূত্রটি জানিয়েছে, ট্রাম্প হিজবুল্লাহর সঙ্গে যোগাযোগের ওই ঘোষণা দেওয়ার আগে রাষ্ট্রদূত নাদা মোওয়াদকে ফোন করে রাগান্বিত স্বরে হিজবুল্লাহর কারও সঙ্গে কথা বলার ইচ্ছা প্রকাশ করেন। জবাবে রাষ্ট্রদূত জানান, এমন কোনও যোগাযোগের ব্যবস্থা করা তার পক্ষে সম্ভব নয়।

ঘটনার পর রাষ্ট্রদূত মোওয়াদ লেবাননের প্রেসিডেন্টের বাসভবনে যোগাযোগ করে করণীয় জানতে চান। প্রেসিডেন্ট প্যালেস থেকে তাকে কোনও পদক্ষেপ না নিতে এবং ট্রাম্পের অনুরোধটি উপেক্ষা করতে বলা হয়। লেবানিজ কর্মকর্তারা আশঙ্কা করেছিলেন যে এই ধরনের যোগাযোগের মাধ্যমে ট্রাম্প ও হিজবুল্লাহর মধ্যে সরাসরি সংযোগ ঘটালে লেবাননের সর্বোচ্চ সরকারি দফতর রাজনৈতিকভাবে অস্বস্তিকর পরিস্থিতিতে পড়বে।

গত এপ্রিল থেকে লেবানন সরকার ও প্রেসিডেন্টের কার্যালয় আন্তর্জাতিক যেকোনও আলোচনায় নিজেদের একমাত্র প্রতিনিধি হিসেবে তুলে ধরার চেষ্টা করছিল। ট্রাম্পের সঙ্গে হিজবুল্লাহর সরাসরি যোগাযোগ হলে তাদের সেই ভাবমূর্তি ক্ষুণ্ন হতো।

লেবাননের এক জ্যেষ্ঠ নিরাপত্তা কর্মকর্তা জানিয়েছেন, অতীতে ও বর্তমান প্রশাসনের অধীনেও হিজবুল্লাহর সঙ্গে যোগাযোগের পথ খুলতে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বারবার প্রস্তাব দেওয়া হয়েছিল। তবে হিজবুল্লাহর রাজনৈতিক সিদ্ধান্ত অনুযায়ী আমেরিকার সঙ্গে কোনও ধরনের সরাসরি যোগাযোগ না করার অবস্থান বহাল থাকায় সব প্রস্তাবই প্রত্যাখ্যাত হয়।

এমনকি বৈরুতে সিআইএ স্টেশন থেকেও লেবাননের এক জ্যেষ্ঠ নিরাপত্তা কর্মকর্তার মাধ্যমে হিজবুল্লাহর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হয়েছিল। কিন্তু প্রতিবারই একই নেতিবাচক উত্তর এসেছে।

যুক্তরাষ্ট্র সরকার হিজবুল্লাহকে একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করেছে এবং দলটির সঙ্গে কোনও ধরনের আনুষ্ঠানিক রাজনৈতিক যোগাযোগ না রাখার নীতি অনুসরণ করে। সূত্রের দাবি, ট্রাম্প যখন লেবাননের রাষ্ট্রদূতকে ফোন করেছিলেন, তখন বৈরুতে অবস্থিত মার্কিন দূতাবাসও সে বিষয়ে কিছুই জানত না। ট্রাম্পের ঘোষণার পর মার্কিন দূতাবাস থেকে মধ্যস্থতাকারীদের মাধ্যমে খোঁজ নিয়ে জানা যায়, ট্রাম্প ও হিজবুল্লাহর মধ্যে প্রকৃতপক্ষে এমন কোনও যোগাযোগই হয়নি।

 

/এএ/
সম্পর্কিত
নবজাতককে স্বর্ণের আংটি, কনেকে রেশমি শাড়ি: বিজয়ের প্রথম বাজেটে আছে আরও চমক
কোন ডালে প্রোটিনের পরিমাণ সবচেয়ে বেশি
ওমানের সঙ্গে চুক্তি হলেও খুলবে না হরমুজ প্রণালি: ইরান
সর্বশেষ খবর
বাংলাদেশ আর কখনো ক্লায়েন্ট স্টেটে ফিরে যাবে না: পররাষ্ট্রমন্ত্রী
বাংলাদেশ আর কখনো ক্লায়েন্ট স্টেটে ফিরে যাবে না: পররাষ্ট্রমন্ত্রী
এগুলো কীসের আলামত?
এগুলো কীসের আলামত?
জিয়াউর রহমান হত্যাকাণ্ডে জড়িত মোজাফফরের ফেসবুক তথ্য চেয়ে মেটাকে চিঠি
জিয়াউর রহমান হত্যাকাণ্ডে জড়িত মোজাফফরের ফেসবুক তথ্য চেয়ে মেটাকে চিঠি
বিশ্বকাপে স্পেন-আর্জেন্টিনাকে আটকে দেওয়া সেই ভোজিনিয়ার অবশেষে স্বপ্নপূরণ
বিশ্বকাপে স্পেন-আর্জেন্টিনাকে আটকে দেওয়া সেই ভোজিনিয়ার অবশেষে স্বপ্নপূরণ
সর্বাধিক পঠিত
পাকিস্তানে তরুণীকে ধর্ষণের অভিযোগে থানার সব পুলিশ সদস্য বরখাস্ত
পাকিস্তানে তরুণীকে ধর্ষণের অভিযোগে থানার সব পুলিশ সদস্য বরখাস্ত
মা-কে বিয়েতে দাওয়াত না দেওয়ায় কর্মীকে বরখাস্ত করলেন মালিক
মা-কে বিয়েতে দাওয়াত না দেওয়ায় কর্মীকে বরখাস্ত করলেন মালিক
মোকতাদিরকে জামিন দিলে ব্রাহ্মণবাড়িয়া অচল করে দেবো: হেফাজতের মহাসচিব
মোকতাদিরকে জামিন দিলে ব্রাহ্মণবাড়িয়া অচল করে দেবো: হেফাজতের মহাসচিব
অক্সফোর্ডের ভুয়া ডিগ্রি ও জালিয়াতি: বাংলাদেশি বংশোদ্ভূত সাবেক এমপি প্রার্থীর কারাদণ্ড
অক্সফোর্ডের ভুয়া ডিগ্রি ও জালিয়াতি: বাংলাদেশি বংশোদ্ভূত সাবেক এমপি প্রার্থীর কারাদণ্ড
লোকসংগীত শিল্পী মুজিব পরদেশী কারাগারে  
লোকসংগীত শিল্পী মুজিব পরদেশী কারাগারে