নবজাতককে স্বর্ণের আংটি, কনেকে রেশমি শাড়ি: বিজয়ের প্রথম বাজেটে আছে আরও চমক

আন্তর্জাতিক ডেস্ক
০৫ আগস্ট ২০২৬, ১৭:৩৮আপডেট : ০৫ আগস্ট ২০২৬, ১৭:৩৮

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী সি জোসেফ বিজয়ের নেতৃত্বাধীন সরকার বুধবার তাদের প্রথম বাজেট ঘোষণা করেছে। টিভিকে সরকারের এই বাজেটে নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়নে ১ হাজার কোটি রুপিরও বেশি বরাদ্দ রাখা হয়েছে। বাজেট ঘোষণার উল্লেখযোগ্য পদক্ষেপের মধ্যে রয়েছে কনেদের জন্য ৮ গ্রাম ওজনের স্বর্ণের মুদ্রা ও রেশমি শাড়ি, সরকারি হাসপাতালে জন্ম নেওয়া নবজাতকদের ১ গ্রামের স্বর্ণের আংটি এবং সুবিধাপ্রাপ্ত নারীদের বিনামূল্যে দুগ্ধজাত গাভী প্রদান। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে এ খবর জানিয়েছে।

বাজেট উপস্থাপনকালে অর্থমন্ত্রী এন মেরি উইলসন সুবিধা বঞ্চিত গোষ্ঠীগুলোর জন্য ১০০ শতাংশ ভর্তুকিতে ছাগল বা ভেড়া প্রদান, মাছ ধরার মন্দা মৌসুমে আর্থিক সহায়তা বৃদ্ধি, আধুনিক প্রক্রিয়াজাতকরণ সুবিধাসম্পন্ন গভীর সমুদ্রের মাছ ধরার নৌকার জন্য সুদে ভর্তুকি এবং চেন্নাইয়ের এমটিসির জন্য ১ হাজারটি নতুন শীতাতপ নিয়ন্ত্রিত বৈদ্যুতিক বাস কেনার ঘোষণা দেন।

বিবাহ সহায়তা প্রকল্পের ঘোষণা দিয়ে উইলসন বলেন, বিয়ে একজন নারীর জীবনের অন্যতম আনন্দের মুহূর্ত। তিনি জানান, মুখ্যমন্ত্রী তামিলনাড়ুর প্রতিটি নারীকে তার নিজের পরিবারের সদস্য মনে করেন এবং তাদের বিয়ের দিনে ‘আন্নান সীর’ হিসেবে ৮ গ্রামের একটি স্বর্ণের মুদ্রা ও একটি রেশমি শাড়ি উপহার দেবেন। সংশোধিত বাজেট প্রাক্কলনে এই প্রকল্পের জন্য ৮১২ কোটি রুপি বরাদ্দ করা হয়েছে।

এছাড়া উইলসন ‘থাই মামান থাঙ্গা মোথিরাম থিত্তাম’ নামে একটি প্রকল্পের ঘোষণা দেন, যার আওতায় সরকারি হাসপাতালে জন্ম নেওয়া প্রতিটি নবজাতক ১ গ্রামের একটি স্বর্ণের আংটি উপহার হিসেবে পাবে। তিনি বলেন, মা ও শিশু স্বাস্থ্যসেবা তামিলনাড়ুর জনস্বাস্থ্য ব্যবস্থার মূল স্তম্ভ।

সাম্প্রতিক ন্যাশনাল স্যাম্পল রেজিস্ট্রেশন সিস্টেম জরিপের তথ্য তুলে ধরে তিনি জানান, রাজ্যে শিশু মৃত্যুর হার প্রতি হাজারে ১১ জন, যা দেশের মধ্যে সর্বনিম্ন। ৯৯ দশমিক ৯ শতাংশ প্রসব হাসপাতালে ঘটে, যার মধ্যে ৫৩ শতাংশের বেশি ঘটে সরকারি হাসপাতালে। সরকারি হাসপাতালে প্রসবের হার আরও বাড়াতে এবং সাধারণ মানুষের নিজস্ব চিকিৎসা ব্যয় কমাতে এই প্রকল্প চালু করা হচ্ছে।

উইলসন আরও বলেন, এই প্রকল্পের অধীনে প্রতিটি নবজাতক তাদের ‘প্রিয়’ মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে ১ গ্রামের একটি স্বর্ণের আংটি উপহার হিসেবে পাবে, যা শিশু জন্মকে স্মরণীয় করে রাখবে এবং মাতৃত্বের আনন্দ উদযাপিত করবে। এই প্রকল্পের জন্য ৫৬০ কোটি রুপি বরাদ্দ করা হয়েছে।

ভেট্রি মাকলির ছাগল পালন স্কিম-এর অধীনে সরকার নিঃস্ব বিধবা, তালাকপ্রাপ্ত নারী, হিজড়া এবং প্রতিবন্ধীদের সম্পূর্ণ ফ্রিতে পাঁচটি করে ছাগল বা ভেড়া দেবে, এতে ১১০ কোটি রুপি খরচে প্রায় ৩০ হাজার মানুষ উপকৃত হবেন।

মাছ ধরার মন্দা মৌসুমে জেলে পরিবারপ্রতি সহায়তা ৬ হাজার রুপি থেকে বাড়িয়ে ৭ হাজার রুপি করা হয়েছে, এতে ১৩৫ কোটি রুপি খরচে ১ কোটি ৯৩ লাখ পরিবার লাভবান হবে। গভীর সমুদ্রে মাছ ধরার আধুনিক নৌকার সুদে ভর্তুকির জন্য মোট ১২ কোটি রুপি দেওয়া হবে। পাশাপাশি ১০ হাজার সুবিধাপ্রাপ্ত নারীকে প্রতি বছর ৫৭ কোটি রুপি খরচে বিনামূল্যে দুগ্ধজাত গাভী দেওয়া হবে।

অর্থমন্ত্রী উইলসন জানান, দুধ উৎপাদন ও সংগ্রহে তামিলনাড়ু জাতীয় পর্যায়ে শীর্ষস্থানে রয়েছে। গ্রামীণ নারীদের জীবিকা সুরক্ষায় এই গাভী বিতরণ করা হবে। বাজেটে প্রাণিসম্পদ, দুগ্ধ, মৎস্য ও মৎস্যজীবী কল্যাণ বিভাগের জন্য ৪ হাজার ৮৮০ কোটি রুপি বরাদ্দ করা হয়েছে।

এছাড়া গ্রস কস্ট কনট্রাক্ট মডেলের আওতায় চেন্নাই এমটিসির জন্য ১ হাজার নতুন শীতাতপ নিয়ন্ত্রিত ই-বাস কেনার বিধান রাখা হয়েছে, যার ডিপো ইলেকট্রিক্যাল ও মেকানিক্যাল কাঠামোর জন্য ৫০০ কোটি রুপি বরাদ্দ দেওয়া হয়েছে।

সূত্র: ইন্ডিয়া টুডে

/এএ/
সম্পর্কিত
কী নিয়ে আলোচনা করবেন ট্রাম্প-শি?
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সৌদি আরবের পক্ষে যুদ্ধে না জড়াতে অন্যান্য দেশকে হুথিদের হুঁশিয়ারি
সর্বশেষ খবর
বিরোধী দল ঘোলা পানিতে মাছ শিকার করতে চাইছে: রিজভী
বিরোধী দল ঘোলা পানিতে মাছ শিকার করতে চাইছে: রিজভী
বাংলাদেশে এলএনজি খাতে কারা আগ্রহী
বাংলাদেশে এলএনজি খাতে কারা আগ্রহী
নিখোঁজের দুই দিন পর পুকুরপাড়ের ঝোপ থেকে শিশুর লাশ উদ্ধার
নিখোঁজের দুই দিন পর পুকুরপাড়ের ঝোপ থেকে শিশুর লাশ উদ্ধার
তিন মাসেও পর্ষদ হয়নি, কমেছে আমানত: কোন পথে ইসলামী ব্যাংক
তিন মাসেও পর্ষদ হয়নি, কমেছে আমানত: কোন পথে ইসলামী ব্যাংক
সর্বাধিক পঠিত
নিউ ইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী, সফরসঙ্গী কারা?
নিউ ইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী, সফরসঙ্গী কারা?
রাশিয়ার নির্বাচনে আবারও জয়ী পুতিন, কত ভোট পেলেন
রাশিয়ার নির্বাচনে আবারও জয়ী পুতিন, কত ভোট পেলেন
‘নিজেকে শেষ করার’ আগে চিরকুটে কষ্টের কথা লিখে গেছেন মরিয়ম
‘নিজেকে শেষ করার’ আগে চিরকুটে কষ্টের কথা লিখে গেছেন মরিয়ম
রুপির বিপরীতে কেন এত শক্তিশালী হলো টাকা?
রুপির বিপরীতে কেন এত শক্তিশালী হলো টাকা?
শিক্ষা প্রতিষ্ঠানের ছুটির তালিকা সংশোধন করে প্রজ্ঞাপন
শিক্ষা প্রতিষ্ঠানের ছুটির তালিকা সংশোধন করে প্রজ্ঞাপন