প্রতিদিন ৬ লাখ সাইবার হামলার শিকার আমিরাত

আন্তর্জাতিক ডেস্ক
১১ আগস্ট ২০২৬, ২১:১৮ আপডেট : ১১ আগস্ট ২০২৬, ২১:১৮

সংযুক্ত আরব আমিরাতে প্রতিদিন প্রায় ৬ লাখ সাইবার হামলা চালানো হচ্ছে, যা ঘণ্টায় প্রায় ২৫ হাজার এবং প্রতি মিনিটে ৪১৬টিরও বেশি। সংযুক্ত আরব আমিরাতের সাইবার নিরাপত্তা পরিষদের প্রধান ড. মোহাম্মদ আল কুয়েতি এ তথ্য জানিয়েছেন।

ড. আল কুয়েতি জানান, দেশের উন্নত সাইবার নিরাপত্তা সক্ষমতার কারণে নাগরিক ও বাসিন্দাদের পরিষেবায় কোনও বিঘ্ন না ঘটিয়েই কর্তৃপক্ষ এসব হামলা শনাক্ত ও ব্যর্থ করে দিতে সক্ষম হচ্ছে। দেশের আধুনিক ডিজিটাল অবকাঠামো, পূর্বপ্রস্তুতি, তদারকি ও দ্রুত পদক্ষেপ জাতীয় সাইবার নিরাপত্তার মূল স্তম্ভ হিসেবে কাজ করছে।

কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ক্রমবর্ধমান ব্যবহারের ফলে গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান ও কৌশলগত খাতগুলোকে লক্ষ্য করে চালানো সাইবার হামলাগুলো আরও জটিল ও পেশাদার রূপ নিচ্ছে। তা সত্ত্বেও উন্নত প্রযুক্তি ও উচ্চ কার্যক্ষমতার মাধ্যমে আমিরাতের ডিজিটাল নিরাপত্তা ব্যবস্থা সফলভাবে এসব প্রতিরোধ করছে।

ড. আল কুয়েতি জানান, বিশ্বব্যাপী সাইবার হুমকির তালিকায় ফিশিং হামলা শীর্ষস্থানে রয়েছে। এর পাশাপাশি ডিনায়েল অব সার্ভিস (ডিওএস) হামলা, র‍্যানসামওয়্যার হামলা, তথ্য চুরি ও তথ্য মুছে ফেলা, ম্যালওয়্যার সংক্রমণ এবং সংবেদনশীল তথ্য চুরির চেষ্টাও বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে।

এ ছাড়া জিরো-ডে আক্রমণকে অন্যতম গুরুতর চ্যালেঞ্জ হিসেবে চিহ্নিত করেছেন তিনি। জিরো-ডে হামলা সফটওয়্যার নির্মাতারা নিরাপত্তা আপডেট দেওয়ার আগেই এর অজানা ত্রুটি ব্যবহার করে চালানো হয়, যা শনাক্ত ও প্রতিরোধ করা অত্যন্ত কঠিন। থার্ড-পার্টি সফটওয়্যার বা পরিষেবা প্রদানকারীর দুর্বলতা ব্যবহার করে ডিজিটাল সাপ্লাই চেইনকে লক্ষ্য করে পরিচালিত হামলার ঝুঁকি নিয়েও তিনি সতর্ক করেন।

সূত্র: এমিরেটস ২৪৭

/এএ/
সম্পর্কিত
পশ্চিমতীরে ইসরায়েলের বসতি স্থাপন বন্ধের আহ্বান চীনের
ইউক্রেনকে ইইউ’র ঋণ দেওয়া নিয়ে যা জানালেন এস্তোনিয়ার প্রধানমন্ত্রী
ককরোচ প্রধান দিপকের বাড়িতে পুলিশের অভিযান, বিক্ষোভ ঘিরে যে বার্তা দিলেন
সর্বশেষ খবর
বিএনপি বিনা ভোটে ক্ষমতায় যাওয়ার পরিকল্পনা করছে না: শাহে আলম
বিএনপি বিনা ভোটে ক্ষমতায় যাওয়ার পরিকল্পনা করছে না: শাহে আলম
শনিবার ব্যাংক ও শেয়ারবাজার খোলা
শনিবার ব্যাংক ও শেয়ারবাজার খোলা
পশ্চিমতীরে ইসরায়েলের বসতি স্থাপন বন্ধের আহ্বান চীনের
পশ্চিমতীরে ইসরায়েলের বসতি স্থাপন বন্ধের আহ্বান চীনের
অন্তর্বর্তী সরকার দেশের অনেক ক্ষতি করে গেছে: বিমানমন্ত্রী
অন্তর্বর্তী সরকার দেশের অনেক ক্ষতি করে গেছে: বিমানমন্ত্রী
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
লালমনিরহাটের যুগ্ম জেলা ও দায়রা জজ আরিফুল ইসলাম বরখাস্ত
লালমনিরহাটের যুগ্ম জেলা ও দায়রা জজ আরিফুল ইসলাম বরখাস্ত
অনলাইনে রিটার্ন দাখিলের সময়সীমা বাড়ালো এনবিআর
অনলাইনে রিটার্ন দাখিলের সময়সীমা বাড়ালো এনবিআর
ভারতীয় তরুণীকে ৯ লাখ ৫০ হাজার রুপি উপহার দিলেন মিস্টারবিস্ট
ভারতীয় তরুণীকে ৯ লাখ ৫০ হাজার রুপি উপহার দিলেন মিস্টারবিস্ট
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা