ইরানের ভূগর্ভস্থ পারমাণবিক কেন্দ্রে মোসাদের সফর, মুখ খুললেন সাবেক প্রধান

আন্তর্জাতিক ডেস্ক
১১ আগস্ট ২০২৬, ১৮:২৯ আপডেট : ১২ আগস্ট ২০২৬, ০৮:২০

ইরানের ভূগর্ভস্থ ফোরদো ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্রটি ভালো করে বোঝার জন্য অতীতে বহুবার এটি পরিদর্শনের কথা প্রকাশ স্বীকার করেছেন ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের সাবেক প্রধান ইয়োসি কোহেন।

সাফেদে আয়োজিত গ্যালিলি ফোরাম-এ কোহেন বলেন, আমরা স্থাপনাটি বোঝার জন্য বহুবার ফোরদো পারমাণবিক কেন্দ্রটি পরিদর্শন করেছি।

হিব্রু সংবাদমাধ্যমের বরাতে জানা গেলেও এই সফরগুলো ঠিক কবে হয়েছিল বা কারা কারা সেখানে পরিদর্শন করেছিলেন, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি।

কোহেন বলেন, সেখানে মার্কিন বোমারু বিমান হামলা ছিল আমার সব স্বপ্নের বাস্তবায়ন।

২০২৫ সালের জুনে ইসরায়েল ও ইরানের মধ্যে ১২ দিনব্যাপী চলা যুদ্ধের সময় মার্কিন হামলায় ইস্পাহান ও নাতাঞ্জ কেন্দ্রের পাশাপাশি ফোরদো স্থাপনাটিও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, ওই কেন্দ্রগুলোতে সংরক্ষিত ৪৪০ কেজি উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম মাটির নিচে চাপা পড়েছে। তবে ইসরায়েলের বিশ্বাস, যুদ্ধের পর ইরান এর কিছু অংশ পিকঅ্যাক্স মাউন্টেন সাইটে স্থানান্তর করেছে।

এ ছাড়া ৬০ শতাংশ সমৃদ্ধ ইউরেনিয়াম সম্পর্কে মন্তব্য করতে গিয়ে কোহেন বলেন, ৬০ শতাংশ সমৃদ্ধ ইউরেনিয়াম পারমাণবিক বোমা তৈরি থেকে এখনও অনেক দূরে।

তবে তার এই মন্তব্য ডেভিড অলব্রাইটের মতো বিশেষজ্ঞদের মতের বিপরীত। বিশেষজ্ঞদের মতে, ৬০ শতাংশ সমৃদ্ধ ইউরেনিয়ামকে মাত্র কয়েক সপ্তাহ বা কয়েক দিনের মধ্যে অস্ত্র তৈরির উপযোগী মাত্রায় উন্নীত করা সম্ভব।

কোহেন এর আগেও ইরানের বিরুদ্ধে মোসাদের কার্যক্রম নিয়ে প্রকাশ্যে কথা বলেছেন। ২০২১ সালে মোসাদ প্রধানের পদ থেকে সরে দাঁড়ানোর কয়েক দিন পর ইসরায়েলি টিভিতে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি তাদের অভিযানের বিস্তারিত তুলে ধরেন।

সেই সাক্ষাৎকারে তিনি ইঙ্গিত দিয়েছিলেন, তার সংস্থাই নাতাঞ্জে ইরানের ভূগর্ভস্থ সেন্ট্রিফিউজ সুবিধাটি উড়িয়ে দিয়েছিল। এ ছাড়া ২০১৮ সালে তেহরানের একটি গুদামের সেফ থেকে ইরানের পারমাণবিক আর্কাইভ চুরির সুনির্দিষ্ট বিবরণ দেন এবং ইরানের আততায়ীর হাতে নিহত শীর্ষ পারমাণবিক বিজ্ঞানী মহসেন ফখরিজাদে বহু বছর ধরে মোসাদের নজরদারিতে ছিলেন বলেও নিশ্চিত করেন। তিনি তখন বলেছিলেন, ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখার বিষয়ে ইসরায়েল যা বলে তা গুরুত্ব সহকারে বোঝা উচিত।

চ্যানেল ১২-এর একটি প্রামাণ্যচিত্রে কোহেন জানান, তিনি ইরানের বিভিন্ন পারমাণবিক কেন্দ্রের বিষয় খুব ভালোভাবে জানেন।

সূত্র: টাইমস অব ইসরায়েল

 

/এএ/এমওএফ/
সম্পর্কিত
মধ্যস্থতাকারীদের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইরানের পৃথক বৈঠকের সম্ভাবনা, সমাধান কি আসবে?
আমিরাতে গোপন সফরে হামাসের হামলা নিয়ে যে অনুরোধ করলেন নেতানিয়াহু
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
শেষ মুহূর্তের গোলে বেলজিয়ামকে হারালো ফ্রান্স
শেষ মুহূর্তের গোলে বেলজিয়ামকে হারালো ফ্রান্স
তুরস্ককে উড়িয়ে নেশসনস লিগে ইতালির দাপুটে জয়
তুরস্ককে উড়িয়ে নেশসনস লিগে ইতালির দাপুটে জয়
‘অসমাপ্ত আত্মজীবনী’ বিক্রি বন্ধের চাপ, ইউপিএলের দুই কর্মীকে আটকের পর মুক্তি
‘অসমাপ্ত আত্মজীবনী’ বিক্রি বন্ধের চাপ, ইউপিএলের দুই কর্মীকে আটকের পর মুক্তি
মধ্যরাতে বিক্ষোভে উত্তাল চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয়
মধ্যরাতে বিক্ষোভে উত্তাল চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয়
সর্বাধিক পঠিত
ফ্যামিলি কার্ড নিয়ে নতুন সিদ্ধান্ত
ফ্যামিলি কার্ড নিয়ে নতুন সিদ্ধান্ত
প্রাথমিকে নিয়োগবঞ্চিত ৮১৭ জনের বিষয়ে সিদ্ধান্ত জানালেন শিক্ষামন্ত্রী 
প্রাথমিকে নিয়োগবঞ্চিত ৮১৭ জনের বিষয়ে সিদ্ধান্ত জানালেন শিক্ষামন্ত্রী 
আকাশসীমার অনুমতি দেয়নি পাকিস্তান, থমকে আছে রূপপুরের ইউরেনিয়াম পরিবহন
আকাশসীমার অনুমতি দেয়নি পাকিস্তান, থমকে আছে রূপপুরের ইউরেনিয়াম পরিবহন
প্রথম হলেন শ্রাবন্তী, বললেন মায়ের জন্যই এতদূর আসতে পেরেছি
প্রথম হলেন শ্রাবন্তী, বললেন মায়ের জন্যই এতদূর আসতে পেরেছি
প্রত্যেক কর্মীর হাতে আইফোন তুলে দিলেন অফিসের বস!
প্রত্যেক কর্মীর হাতে আইফোন তুলে দিলেন অফিসের বস!