ইসরায়েল ছেড়েছেন ১৩৭০ চিকিৎসক, স্বাস্থ্য খাতে শঙ্কা

আন্তর্জাতিক ডেস্ক
০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩:০১আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩:০১

২০২৩ থেকে ২০২৫ সালের মধ্যে অন্তত ১২ মাসের জন্য প্রায় ১ হাজার ৩৭০ ইসরায়েলি চিকিৎসক দেশ ছেড়েছেন। তেল আবিব বিশ্ববিদ্যালয়ের এক গবেষণায় এ তথ্য উঠে এসেছে। গবেষকদের মতে, দেশটির স্বাস্থ্য খাতে চিকিৎসকদের এই বিদেশমুখিতা উদ্বেগজনক মাত্রায় পৌঁছেছে। গবেষণার বরাত দিয়ে এমন খবর প্রকাশ করেছে টাইমস অব ইসরায়েল।

গবেষণা অনুযায়ী, ২০২৩ সালে ৪১৬ জন, ২০২৪ সালে ৫৩০ জন এবং ২০২৫ সালে আনুমানিক ৪১৯ জন চিকিৎসক বিদেশে গেছেন। তিন বছরে এ সংখ্যা ২০১৩-১৫ সময়ের ৭০৫ জনের প্রায় দ্বিগুণ। গবেষকদের হিসাবে, এই সংখ্যা শারে জেদেক, সোরোকা বা শামির মেডিক্যাল সেন্টারের মতো বড় হাসপাতালের পুরো চিকিৎসক জনবলের চেয়েও বেশি।

বিদেশে গিয়ে পরে দেশে ফেরা চিকিৎসকদের হিসাব ধরেও ২০২৩ ও ২০২৪ সালে ইসরায়েলে ফেরেননি ৫০৯ চিকিৎসক। বছরে গড়ে প্রায় ২৫৫ জনের এই না ফেরার হার ২০১০-১৯ সময়ের বার্ষিক গড় ৫৪ জনের তুলনায় প্রায় পাঁচ গুণ।

তবে বিদেশে এক বছর থাকা মানেই স্থায়ীভাবে দেশত্যাগ নয়। অনেক চিকিৎসক ফেলোশিপ, গবেষণা বা প্রশিক্ষণের জন্য বিদেশে যান। গবেষকদের মতে, দীর্ঘ সময় বিদেশে থাকার প্রবণতা দ্রুত বেড়ে যাওয়াই উদ্বেগের কারণ।

গবেষণাটি করেছেন অধ্যাপক ইতাই আতার, অধ্যাপক নিটাই বার্গম্যান ও পিএইচডি গবেষক ডোরন জামির। সরকারি জনসংখ্যা নিবন্ধন, শিক্ষা-সংক্রান্ত তথ্য ও চিকিৎসা লাইসেন্সের নথি মিলিয়ে তারা গবেষণাটি পরিচালনা করেন। গবেষকদের মতে, প্রায় ১ হাজার ৪০০ চিকিৎসকের চলে যাওয়া রোগীদের অপেক্ষার সময় বাড়ানো এবং চিকিৎসাসেবার কার্যকারিতা কমিয়ে দেওয়ার ঝুঁকি তৈরি করছে।

গবেষণায় চিকিৎসকদের দেশ ছাড়ার সঙ্গে রাজনৈতিক পরিস্থিতির সরাসরি কোনও সম্পর্ক স্থাপন করা হয়নি। তবে ২০২৩ সালেই ইসরায়েল সরকার বিতর্কিত বিচারব্যবস্থা সংস্কারের উদ্যোগ নেয়, যা ব্যাপক প্রতিক্রিয়ার জন্ম দিয়েছিল।

/এসএইচএম/
সম্পর্কিত
১১ ব্রিটিশ এমপির প্রবেশে নিষেধাজ্ঞা দিলো ইসরায়েল
পশ্চিম তীরে ইহুদি বসতির বিরুদ্ধে যুক্তরাজ্যসহ ১২ ইউরোপীয় দেশের নিষেধাজ্ঞা
পুরনো ব্যাটারি দিয়ে নতুন উপাদান তৈরি করছে চীন
সর্বশেষ খবর
বেনজীর দুবাইয়ে, নজরদারিতে রাখতে আমিরাতকে অনুরোধ বাংলাদেশের
বেনজীর দুবাইয়ে, নজরদারিতে রাখতে আমিরাতকে অনুরোধ বাংলাদেশের
১১ ব্রিটিশ এমপির প্রবেশে নিষেধাজ্ঞা দিলো ইসরায়েল
১১ ব্রিটিশ এমপির প্রবেশে নিষেধাজ্ঞা দিলো ইসরায়েল
বাঁধনের ওপর হামলা: মনিরুলকে নিয়ে বিপদে পড়ে গেলো তার পরিবার
বাঁধনের ওপর হামলা: মনিরুলকে নিয়ে বিপদে পড়ে গেলো তার পরিবার
জাতিসংঘে আস্থা ফেরানোই অগ্রাধিকার: ড. খলিলুর রহমান
জাতিসংঘে আস্থা ফেরানোই অগ্রাধিকার: ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
সিগারেটের দাম বাড়লো ৩ টাকা, মন্ত্রিসভায় অনুমোদন
সিগারেটের দাম বাড়লো ৩ টাকা, মন্ত্রিসভায় অনুমোদন
কাঁচপুর-ইলিশা সরাসরি ফেরি উদ্বোধন আজ
কাঁচপুর-ইলিশা সরাসরি ফেরি উদ্বোধন আজ
বাঁধনের ওপর হামলা: আসিফ নজরুল বললেন, ‘ব্যবস্থা নিলে শূন্য হাতে ফিরতে হবে’
বাঁধনের ওপর হামলা: আসিফ নজরুল বললেন, ‘ব্যবস্থা নিলে শূন্য হাতে ফিরতে হবে’
চুরি ঠেকাতে ক্রেন দিয়ে দুই তলার ছাদে তোলা হলো নতুন গাড়ি
চুরি ঠেকাতে ক্রেন দিয়ে দুই তলার ছাদে তোলা হলো নতুন গাড়ি
কার্গো থেকে সরানো হলো বিমানের সেই কর্মকর্তা লোটাসকে
কার্গো থেকে সরানো হলো বিমানের সেই কর্মকর্তা লোটাসকে