একটি ফুড ট্রাক, দুই নারী; যেভাবে গড়ে তুললেন রেস্তোরাঁ সাম্রাজ্য

আন্তর্জাতিক ডেস্ক 
০৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩:৪০আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩:৪১

একটি সাধারণ ফুড ট্রাক এবং সুস্বাদু খাবার পরিবেশনের আবেগ থেকে যা শুরু হয়েছিল, আজ তা মধ্যপ্রাচ্যের অন্যতম শীর্ষস্থানীয় রেস্তোরাঁ ব্র্যান্ডে পরিণত হয়েছে। এই অভাবনীয় রূপান্তরের নেপথ্যে রয়েছেন দুই নারী উদ্যোক্তা, যারা একটি সাধারণ ভাবনাকে সফল ব্যবসায় রূপ দিয়েছেন। ২০১৪ সালে সংযুক্ত আরব আমিরাতের আমাল আল মারি এবং সৌদি আরবের দীম আল বাসাম খাদ্য ও পানীয় খাতে নতুন কিছু করার লক্ষ্য নিয়ে পথচলা শুরু করেন। তাদের সেই উদ্ভাবনী চিন্তারই ফসল- ‘সল্ট’ ।

তবে তারা সরাসরি খাবার বিক্রি দিয়ে ব্যবসা শুরু করেননি। এর বদলে তারা সামাজিক যোগাযোগমাধ্যমে ‘#ফাইন্ডসল্ট’ নামে একটি প্রচারণা চালু করেন। এই অভিযানে সাধারণ মানুষের হাতে লবণের দানি তুলে দিয়ে জানতে চাওয়া হতো- কোন বিষয়টি তাদের জীবনে নতুন স্বাদ যোগ করে।

স্বল্প সময়ের মধ্যেই দুবাইজুড়ে মানুষ বিভিন্ন ক্লু অনুসরণ করে পোস্ট শেয়ার করা এবং সল্টের খোঁজ করা শুরু করে। প্রথম বার্গারটি বিক্রি করার আগেই একটি সাধারণ ক্যাম্পেইনের মাধ্যমে আমাল ও দীম একটি শক্তিশালী গ্রাহক ভিত্তি তৈরি করে ফেলেন। এরপর দুবাইয়ের কাইট বিচে একটি ফুড ট্রাকের মাধ্যমে আত্মপ্রকাশ করে ‘সল্ট’, যেখানে পরিবেশন করা হতো সহজ-সরল বার্গার, স্লাইডার, ফ্রাই ও শেক।

তাজা ও উচ্চমানের উপাদান দিয়ে তৈরি তাদের এসব খাবারের চমৎকার স্বাদ নজর কাড়ে সবার। কেবল খাবারের উন্নত মানের জন্যই নয়, বরং একটি সাধারণ খাবারকে কেন্দ্র করে যে সুন্দর পরিবেশ ও গোষ্ঠীগত মেলবন্ধন তারা গড়ে তুলেছিলেন, তার টানেই ফুড ট্রাকটিতে উপচে পড়া ভিড় জমতো।

আমেরিকান ইউনিভার্সিটি অব দুবাই থেকে মার্কেটিংয়ে ডিগ্রি নেওয়া আল বাসাম বাজারের সাম্প্রতিক ট্রেন্ডের সঙ্গে তাল মেলাতে নিজেকে প্রতিনিয়ত নতুন করে গড়ে তোলেন। অন্যদিকে ক্রিয়েটিভ ডিজাইন ও ইভেন্ট প্ল্যানিংয়ে ব্যাকগ্রাউন্ড থাকা আল মারি ব্র্যান্ডটির স্বতন্ত্র পরিচয় ও চমৎকার গ্রাহক অভিজ্ঞতা তৈরিতে মূল ভূমিকা রাখেন। আজ কেবল আমিরাতেই ১৭টি শাখা রয়েছে সল্ট-এর। এছাড়া কুয়েত ও কাতারেও ছড়িয়ে পড়েছে তাদের এই নেটওয়ার্ক।

‘ইন্ডিপেনডেন্ট ফুড কোম্পানির’অধীনে এই দুই নারী গড়ে তুলেছেন পার্কারস, সামহোয়্যার, পাবলিক, জো অ্যান্ড দ্য জুস, শালওয়া এবং কুমোর মতো একাধিক জনপ্রিয় ব্র্যান্ড। বিশ্বখ্যাত ব্র্যান্ড ফেনটি এবং ফারফেচের সাথে নিয়মিত কোলাবরেশনের মাধ্যমে তারা মধ্যপ্রাচ্যের অন্যতম বৃহৎ হসপিটালিটি সাম্রাজ্য গড়ে তুলেছেন।

সূত্র: এনডিটিভি

/এএস/ 
সম্পর্কিত
ব্রিকসে প্রধানমন্ত্রী তারেক রহমানের অংশগ্রহণ নিয়ে ‘নতুন তথ্য নেই’: ভারত
ব্রিকস সম্মেলনের আগেই মোদি-পুতিন বৈঠক
কানাডার দুধ-মদ-মোটরসাইকেলে মার্কিন নিষেধাজ্ঞা
সর্বশেষ খবর
ভারতীয় ক্রিকেটের সঙ্গে চ্যাটজিপিটির চুক্তি, মূল্য ১৩০ কোটি রুপির বেশি!
ভারতীয় ক্রিকেটের সঙ্গে চ্যাটজিপিটির চুক্তি, মূল্য ১৩০ কোটি রুপির বেশি!
মহাসড়কে স্লিপার বাস চালানো যাবে না: হাইকোর্ট
মহাসড়কে স্লিপার বাস চালানো যাবে না: হাইকোর্ট
সমতার বৈপরীত্য এবং সম্মিলিত দায় 
সমতার বৈপরীত্য এবং সম্মিলিত দায় 
সেপ্টেম্বরের শেষে ডেঙ্গুর প্রকোপ সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাতে পারে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
সেপ্টেম্বরের শেষে ডেঙ্গুর প্রকোপ সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাতে পারে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
বাঁধনের ওপর হামলা: আসিফ নজরুল বললেন, ‘ব্যবস্থা নিলে শূন্য হাতে ফিরতে হবে’
বাঁধনের ওপর হামলা: আসিফ নজরুল বললেন, ‘ব্যবস্থা নিলে শূন্য হাতে ফিরতে হবে’
সৌদি আরবে কোনও নদী নেই, কীভাবে বিশুদ্ধ পানি পাচ্ছে ৩৭ মিলিয়ন মানুষ
সৌদি আরবে কোনও নদী নেই, কীভাবে বিশুদ্ধ পানি পাচ্ছে ৩৭ মিলিয়ন মানুষ
বাঁধনের ওপর হামলা: মনিরুলকে নিয়ে বিপদে পড়ে গেলো তার পরিবার
বাঁধনের ওপর হামলা: মনিরুলকে নিয়ে বিপদে পড়ে গেলো তার পরিবার
সরিষার তেলের নামে অন্য তেল, মধুতে চিনির সিরাপ: সংসদে সানসিলা
সরিষার তেলের নামে অন্য তেল, মধুতে চিনির সিরাপ: সংসদে সানসিলা
পরীমণির বায়োপিকে কাজ করতে চান দীঘি
পরীমণির বায়োপিকে কাজ করতে চান দীঘি