আবারও আব্বাসকে ভিসা দিলো না যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক 
১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৭আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৭

আগামী সপ্তাহে নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসকে ভিসা দিতে অস্বীকৃতি জানিয়েছে যুক্তরাষ্ট্র। বিষয়টির সঙ্গে পরিচিত একটি সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে ফরাসি বার্তা সংস্থা এএফপি।

এ নিয়ে টানা দ্বিতীয় বছরের মতো জাতিসংঘের বার্ষিক এই সমাবেশে সশরীরে যোগ দিতে বাধা পেলেন আব্বাস। গত বছর সদস্য দেশগুলো ভিডিওর মাধ্যমে তার অংশগ্রহণের অনুমোদন দেওয়ার পর দূর থেকে অধিবেশনে বক্তব্য দিয়েছিলেন তিনি।

মাহমুদ আব্বাসকে ভিসা না দেওয়ার সিদ্ধান্তের পাশাপাশি ফিলিস্তিনি কর্তৃপক্ষের (পিএ) কর্মকর্তাদের এবং প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশনের (পিএলও) সদস্যদের ওপর ভিসা বিধিনিষেধও বাড়ানোর ঘোষণা দিয়েছে মার্কিন পররাষ্ট্র দফতর।

ওয়াশিংটনের অভিযোগ, ফিলিস্তিনি কর্তৃপক্ষ ও পিএলও প্রয়োজনীয় সংস্কার বাস্তবায়নে ব্যর্থ হয়েছে এবং শান্তির সম্ভাবনাকে ক্ষুণ্ন করছে।

গত বছরও একই ধরনের ভিসা নিষেধাজ্ঞার আওতায় আব্বাস জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে সরাসরি উপস্থিত হতে পারেননি।

সূত্র: আল জাজিরা

/এএস/ 
সম্পর্কিত
ট্রাম্পের ছেলেদের সমর্থিত প্রতিষ্ঠানের কাছ থেকে ড্রোন পাচ্ছে পাকিস্তান
মহাকাশে অস্ত্র মোতায়েন নিয়ে যুক্তরাষ্ট্র-চীন উত্তেজনা
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
ক্যানোপিতে যাত্রীর চেয়ে স্বজন বেশি, শাহজালালে শৃঙ্খলা ফিরবে কবে?
ক্যানোপিতে যাত্রীর চেয়ে স্বজন বেশি, শাহজালালে শৃঙ্খলা ফিরবে কবে?
বরুণ-জাহ্নবীকে চমকে দিতে ‘কফি কাউচে’ কে এলেন
বরুণ-জাহ্নবীকে চমকে দিতে ‘কফি কাউচে’ কে এলেন
নৌভ্রমণের আনন্দে যেন না আসে বিপদ, থাকুক বাড়তি সতর্কতা
নৌভ্রমণের আনন্দে যেন না আসে বিপদ, থাকুক বাড়তি সতর্কতা
ট্রাম্পের ছেলেদের সমর্থিত প্রতিষ্ঠানের কাছ থেকে ড্রোন পাচ্ছে পাকিস্তান
ট্রাম্পের ছেলেদের সমর্থিত প্রতিষ্ঠানের কাছ থেকে ড্রোন পাচ্ছে পাকিস্তান
সর্বাধিক পঠিত
‘আমি ডিলার, চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দেবো’
‘আমি ডিলার, চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দেবো’
একলাফে ইলিশের মণে দাম কমেছে ২০ হাজার টাকা
একলাফে ইলিশের মণে দাম কমেছে ২০ হাজার টাকা
বাংলাদেশিদের জন্য ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো এক দেশ
বাংলাদেশিদের জন্য ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো এক দেশ
অপু বিশ্বাসকে যে পরামর্শ দিলেন অভিনেত্রী নূতন
অপু বিশ্বাসকে যে পরামর্শ দিলেন অভিনেত্রী নূতন
ঢাকা-কক্সবাজার রুটে বাড়ছে আরেকটি ট্রেন, যেখানে যেখানে থামবে
ঢাকা-কক্সবাজার রুটে বাড়ছে আরেকটি ট্রেন, যেখানে যেখানে থামবে