সৌদি এফ-১৫ ভূপাতিতের ভিডিও প্রকাশ করলো হুথিরা

আন্তর্জাতিক ডেস্ক 
১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৫আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৫

সৌদি আরবের একটি এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছে ইয়েমেনের হুথিরা। বুধবার হুথিরা জানায়, ‘শত্রুতামূলক অভিযান’ চালানোর সময় স্থানীয়ভাবে তৈরি আকাশ থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র দিয়ে বিমানটিকে লক্ষ্যবস্তু করা হয়।

হুথি সামরিক বাহিনীর মুখপাত্র ইয়াহিয়া সারি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় বলেন, ‘আল্লাহর সাহায্য ও অনুগ্রহে’ ইয়েমেনের সশস্ত্র বাহিনী মারিব প্রদেশের আকাশসীমায় ‘শত্রুতামূলক অভিযান’ চালানোর সময় সৌদি এফ-১৫ যুদ্ধবিমানটি ভূপাতিত করতে সক্ষম হয়েছে। একইসঙ্গে সৌদি আরব ৪৫০টি হামলা চালিয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

হুতিদের প্রকাশ করা একটি ভিডিওতে সৌদি এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত হওয়া এবং মারিব প্রদেশে এর ধ্বংসাবশেষের দৃশ্য দেখা যায়।

চার মিনিটের ভিডিওটিতে প্রথমে যুদ্ধবিমানটিকে লক্ষ্যবস্তু করার দৃশ্য দেখানো হয়। এরপর রাতের দৃশ্যে তীব্র আগুন ও ধোঁয়া উঠতে দেখা যায়। ধারণা করা হচ্ছে, এটি বিমান বিধ্বস্ত হওয়ার পরপরই ধারণ করা দৃশ্য।

পরবর্তী দিনের দৃশ্যে পাথুরে মরুভূমির বিস্তৃত এলাকায় ছড়িয়ে থাকা পোড়া ও বেঁকে যাওয়া ধাতব ধ্বংসাবশেষ দেখা যায়। ভিডিওতে পোড়া কাঠামোর বিভিন্ন অংশের কাছ থেকে ধারণ করা দৃশ্য এবং সৌদি বিমানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ চিহ্ন থাকা একটি বড় উল্লম্ব স্ট্যাবিলাইজারও দেখা যায়।

ধ্বংসাবশেষের আশপাশে সামরিক পোশাক ও ইয়েমেনি পোশাকের মিশ্রণে সজ্জিত সশস্ত্র ব্যক্তিদের দেখা যায়। তাদের কয়েকজনের হাতে রাইফেল ছিল এবং একজনকে ধ্বংসাবশেষের দিকে ইঙ্গিত করতে দেখা যায়।

ভিডিওতে হুথি যোদ্ধাদের পিকআপ ট্রাকে করে মরুভূমির মধ্য দিয়ে দ্রুত এগিয়ে যেতেও দেখা যায়। একপর্যায়ে সামনের একটি গাড়ির দিকে গুলি ছুড়তে দেখা যায়।

এ সময় ভিডিওতে এক যোদ্ধাকে বলতে শোনা যায়, আল্লাহর ইচ্ছায় আমরা এখন শত্রুকে... বিচ্ছিন্ন করার অভিযান পরিচালনা করছি।

সূত্র: এনডিটিভি

/এএস/ 
সম্পর্কিত
পাকিস্তান-চীন সীমান্ত কমিশন মানে না ভারত, বললো ‘নাটক বন্ধ করুন’
ইরান যুদ্ধ নিয়ে উপসাগরীয় নেতাদের সঙ্গে বৈঠকে বসছেন ট্রাম্প
ভারত-চীনের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের ক্ষমতা এখন ট্রাম্পের হাতে
সর্বশেষ খবর
দিলীপ থেকে শাহরুখ, শাকিব—আর কে হয়েছেন দেবদাস
দিলীপ থেকে শাহরুখ, শাকিব—আর কে হয়েছেন দেবদাস
গুরুতর সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ, এনসিপির সেই নেত্রীকে অব্যাহতি
গুরুতর সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ, এনসিপির সেই নেত্রীকে অব্যাহতি
ঘুষ নেওয়ার ভিডিও ভাইরালের পর সেই নির্বাচন কর্মকর্তাকে বদলি
ঘুষ নেওয়ার ভিডিও ভাইরালের পর সেই নির্বাচন কর্মকর্তাকে বদলি
পাকিস্তান-চীন সীমান্ত কমিশন মানে না ভারত, বললো ‘নাটক বন্ধ করুন’
পাকিস্তান-চীন সীমান্ত কমিশন মানে না ভারত, বললো ‘নাটক বন্ধ করুন’
সর্বাধিক পঠিত
একলাফে ইলিশের মণে দাম কমেছে ২০ হাজার টাকা
একলাফে ইলিশের মণে দাম কমেছে ২০ হাজার টাকা
বাংলাদেশিদের জন্য ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো এক দেশ
বাংলাদেশিদের জন্য ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো এক দেশ
অপু বিশ্বাসকে যে পরামর্শ দিলেন অভিনেত্রী নূতন
অপু বিশ্বাসকে যে পরামর্শ দিলেন অভিনেত্রী নূতন
ঢাকা-কক্সবাজার রুটে বাড়ছে আরেকটি ট্রেন, যেখানে যেখানে থামবে
ঢাকা-কক্সবাজার রুটে বাড়ছে আরেকটি ট্রেন, যেখানে যেখানে থামবে
কষ্টের গল্প শুনে সাত দিনেই চাকরি দিলেন প্রধানমন্ত্রী, শাকিল বললেন কল্পনাও করিনি
কষ্টের গল্প শুনে সাত দিনেই চাকরি দিলেন প্রধানমন্ত্রী, শাকিল বললেন কল্পনাও করিনি