মক্কাকে টার্গেটের দাবি ‘জঘন্য মিথ্যা’, বললো হুথিরা

আন্তর্জাতিক ডেস্ক 
১৬ সেপ্টেম্বর ২০২৬, ১৩:৩৬আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১৩:৩৬

মক্কার পবিত্র নগরীকে লক্ষ্য করে ড্রোন হামলার দাবি প্রত্যাখ্যান করেছে ইয়েমেনের হুথিরা। সৌদি আরব একটি ড্রোন প্রতিহত ও ধ্বংস করার পর পবিত্র নগরী মক্কাকে লক্ষ্যবস্তু করার অভিযোগ অস্বীকার করেছে হুথি বিদ্রোহীরা। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে। 

হুথিদের রাজনৈতিক ব্যুরোর সদস্য হিজাম আল-আসাদ রিয়াদের এই দাবিকে সরাসরি অস্বীকার করে বলেছেন, হুথিদের একটি ড্রোন মক্কাকে লক্ষ্য করার চেষ্টা করেছিল- এমন দাবি একটি নির্জলা মিথ্যা।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে আল-আসাদ বলেন, পবিত্র মক্কাকে লক্ষ্য করার দাবি একটি জঘন্য মিথ্যা, যা আগেও বলা হয়েছে এবং এখন আর কাউকে বোকা বানাতে পারছে না।

এর আগে সৌদি জোটের এক বিবৃতিতে জানানো হয়, স্থানীয় সময় রাত ৯টা ৫০ মিনিটে তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা মক্কার আকাশসীমার দিকে ধেয়ে আসা একটি ড্রোন প্রতিহত করে ধ্বংস করেছে।

বিবৃতিতে আরও বলা হয়, এই শত্রুভাবাপন্ন ও সন্ত্রাসী প্রচেষ্টাটি মক্কাকে লক্ষ্য করার দ্বিতীয় প্রচেষ্টা। এর আগে ২০১৭ সালের ২৭ জুলাই একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের মাধ্যমে প্রথমবার এমন প্রচেষ্টা চালানো হয়েছিল।

/এএস/ 
সম্পর্কিত
জ্বালানি সাশ্রয়ে ‘স্মার্ট লকডাউনে’র চিন্তা পাকিস্তানের
ইইউর প্রথম সহযোগী সদস্য হচ্ছে কানাডা
মক্কায় ড্রোন হামলার তীব্র নিন্দা বাংলাদেশের  
সর্বশেষ খবর
জুলাই স্মৃতি জাদুঘরের মহাপরিচালক হলেন এহসান মাহমুদ
জুলাই স্মৃতি জাদুঘরের মহাপরিচালক হলেন এহসান মাহমুদ
সিগারেটে সাড়ে ৭২ কোটি টাকার রাজস্ব ফাঁকি উদঘাটন
সিগারেটে সাড়ে ৭২ কোটি টাকার রাজস্ব ফাঁকি উদঘাটন
জ্বালানি সাশ্রয়ে ‘স্মার্ট লকডাউনে’র চিন্তা পাকিস্তানের
জ্বালানি সাশ্রয়ে ‘স্মার্ট লকডাউনে’র চিন্তা পাকিস্তানের
তারেক রহমানের দূরদর্শী নেতৃত্বে সফলভাবে পরিচালিত হচ্ছে দেশ: মাহদী আমিন
তারেক রহমানের দূরদর্শী নেতৃত্বে সফলভাবে পরিচালিত হচ্ছে দেশ: মাহদী আমিন
সর্বাধিক পঠিত
‘আমি ডিলার, চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দেবো’
‘আমি ডিলার, চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দেবো’
সভা চলাকালে বারবার ফোনে কথা বলায় সিভিল সার্জনের ওপর অসন্তুষ্ট আইনমন্ত্রী
সভা চলাকালে বারবার ফোনে কথা বলায় সিভিল সার্জনের ওপর অসন্তুষ্ট আইনমন্ত্রী
বাংলাদেশিদের জন্য ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো এক দেশ
বাংলাদেশিদের জন্য ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো এক দেশ
‘অসুস্থ মেয়েকে দেখতে’ আত্মগোপন থেকে বাসায়, জেলা যুবলীগ সভাপতি গ্রেফতার 
‘অসুস্থ মেয়েকে দেখতে’ আত্মগোপন থেকে বাসায়, জেলা যুবলীগ সভাপতি গ্রেফতার 
রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠানে যায়নি মহানগর বিএনপি, কারণ জানালেন নেতারা
রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠানে যায়নি মহানগর বিএনপি, কারণ জানালেন নেতারা