ক্যারিবীয় সাগরে নৌযানে মার্কিন হামলা, নিহত ৪

আন্তর্জাতিক ডেস্ক
২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৮আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৮

ক্যারিবীয় সাগরে মাদক পাচারে ব্যবহারের অভিযোগে একটি নৌযানে হামলা চালিয়ে চার জনকে হত্যার দাবি করেছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। শনিবারের এই হামলা লাতিন আমেরিকায় কথিত মাদকপাচারকারীদের বিরুদ্ধে ট্রাম্প প্রশাসনের কয়েক মাসের অভিযানের অংশ। এই খবর জানিয়েছে মার্কিন বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি)।

যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর বিবৃতি অনুযায়ী, পরিচিত মাদক পাচারের রুটে নৌযানটি চলছিল। তবে সেটিতে মাদক বহন করা হচ্ছিল—এমন কোনও প্রমাণ প্রকাশ করেনি মার্কিন বাহিনী।

ট্রাম্প প্রশাসন কথিত ‘নার্কোটেররিস্টদের’ বিরুদ্ধে অভিযান শুরুর পর গত প্রায় এক বছরে ক্যারিবীয় সাগর ও পূর্ব প্রশান্ত মহাসাগরে ৬৯টি হামলায় অন্তত ২৩১ জন নিহত হয়েছেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। সাউদার্ন কমান্ডের প্রকাশ করা ভিডিওতে চলন্ত একটি নৌযানের ছবি এবং এরপর বিস্ফোরণের মতো একটি ঝলক দেখা যায়।

এদিকে লাতিন আমেরিকার আরও কয়েকটি দেশে স্থলভাগে অভিযান সম্প্রসারণের জন্য মিত্র দেশগুলোর সঙ্গে চুক্তির চেষ্টা করছে ট্রাম্প প্রশাসন। প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ গত মাসে পানামা সফরের সময় দাবি করেছিলেন, কলম্বিয়া, গুয়াতেমালা ও হন্ডুরাস নিজ ভূখণ্ডে অপরাধী গোষ্ঠীর বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সঙ্গে যৌথ সামরিক অভিযানে সম্মত হয়েছে। তবে গুয়াতেমালা এমন কোনও চুক্তির কথা অস্বীকার করেছে।

/এসএইচএম/
সম্পর্কিত
সেতু থেকে বিএমডব্লিউ পড়ে নিহত ৩
গ্রিনল্যান্ড নিয়ে ট্রাম্পের চুক্তি, সতর্ক আশাবাদ ডেনমার্কের
গাজায় যা হচ্ছে ‘বিপর্যয়কর ও অযৌক্তিক’: ব্রিটিশ গায়ক
সর্বশেষ খবর
অপ্রতিমরা কেন আর ঘরে ফেরে না
অপ্রতিমরা কেন আর ঘরে ফেরে না
সেতু থেকে বিএমডব্লিউ পড়ে নিহত ৩
সেতু থেকে বিএমডব্লিউ পড়ে নিহত ৩
অপ্রতিম হত্যার বিচারের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
অপ্রতিম হত্যার বিচারের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
জুবিনের মৃত্যুদিনে নতুন গান ‘ফেলে আসা’, সঙ্গে রত্না সাহা
জুবিনের মৃত্যুদিনে নতুন গান ‘ফেলে আসা’, সঙ্গে রত্না সাহা
সর্বাধিক পঠিত
‘বাইরে যেও না, মুভি দেখি’, অপ্রতিমের সঙ্গে বাবার সেই শেষ কথাগুলো
‘বাইরে যেও না, মুভি দেখি’, অপ্রতিমের সঙ্গে বাবার সেই শেষ কথাগুলো
আটকের আগে অপ্রতিমকে নিয়ে ফেসবুকে যা লিখেছিল আনাস
আটকের আগে অপ্রতিমকে নিয়ে ফেসবুকে যা লিখেছিল আনাস
সালমান শাহকে যেভাবে খুঁজে পেলেন নির্মাতা সোহানুর রহমান
সালমান শাহকে যেভাবে খুঁজে পেলেন নির্মাতা সোহানুর রহমান
অপ্রতিমের মায়ের আইফোন তুহিনের বাড়ি থেকে উদ্ধার
অপ্রতিমের মায়ের আইফোন তুহিনের বাড়ি থেকে উদ্ধার
ভারতীয় নৌ বাহিনিতে চাকরি, বাংলাদেশি যুবক গ্রেফতার
ভারতীয় নৌ বাহিনিতে চাকরি, বাংলাদেশি যুবক গ্রেফতার