চার ঘণ্টা বিমান উড়িয়ে কার ছবি আঁকলেন পাইলট

আন্তর্জাতিক ডেস্ক
২১ সেপ্টেম্বর ২০২৬, ১৬:০১আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২৬, ১৬:০১

ছোট উড়োজাহাজ নিয়ে প্রায় চার ঘণ্টা আকাশে উড়ে লিওনার্দো দা ভিঞ্চির বিখ্যাত চিত্রকর্ম মোনালিসার আদল তৈরি করেছেন এক পাইলট। শুক্রবার যুক্তরাষ্ট্রের ওকলাহোমা ও আরকানসাসের আকাশে এ চিত্র আঁকা হয়। পরে এর ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

এয়ারনাভ রাডারের তৈরি ত্রিমাত্রিক ফ্লাইট-পাথ ভিজ্যুয়ালাইজেশনে দেখা যায়, আরকানসাসের বেনটনভিল থেকে উড্ডয়নের পর ধীরে ধীরে আকাশে মোনালিসার অবয়ব ফুটিয়ে তোলেন পাইলট।

ফ্লাইটের তথ্য অনুযায়ী, সেসনা আর-১৮২ স্কাইলেন আরজি উড়োজাহাজটি প্রায় চার ঘণ্টা আকাশে ছিল। এই সময় জটিল পথ অনুসরণ করে চিত্রকর্মটি তৈরি করা হয়।

উড়োজাহাজটির নিবন্ধিত মালিক বেঞ্জামিন ম্যাকড্যানিয়েল। তিনি নিজেকে পাইলট ও শিল্পী-দুই পরিচয়েই তুলে ধরেন। ইনস্টাগ্রামে অ্যাকাউন্টে নিয়মিত এ ধরনের আকাশে আঁকা চিত্রের ভিজ্যুয়ালাইজেশন শেয়ার করেন তিনি।

সূত্র: উইয়ন নিউজ

/এসএইচএম/
সম্পর্কিত
রুশ হামলায় ধ্বংস ১ কোটি ৩০ লাখ বই, সংকটে ইউক্রেনের সাহিত্য
রাশিয়ার নির্বাচনে আবারও জয়ী পুতিন, কত ভোট পেলেন
চীনে টেক্সটাইল কারখানায় অগ্নিকাণ্ডে নিহত ৮
সর্বশেষ খবর
‘আইন সবার জন্য সমান হওয়া উচিত’
‘আইন সবার জন্য সমান হওয়া উচিত’
রিহ্যাব সভাপতি আফজালের পদ শূন্য ঘোষণার আদেশ স্থগিত
রিহ্যাব সভাপতি আফজালের পদ শূন্য ঘোষণার আদেশ স্থগিত
এমপি নজরুলের রিমান্ড শুনানিতে রাজনৈতিক প্রসঙ্গ টানলেন প্রসিকিউটর, থামালেন বিচারক
এমপি নজরুলের রিমান্ড শুনানিতে রাজনৈতিক প্রসঙ্গ টানলেন প্রসিকিউটর, থামালেন বিচারক
জাতীয় বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তন ২৩ জানুয়ারি
জাতীয় বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তন ২৩ জানুয়ারি
সর্বাধিক পঠিত
নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী, সফরসঙ্গী কারা?
নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী, সফরসঙ্গী কারা?
‘নিজেকে শেষ করার’ আগে চিরকুটে কষ্টের কথা লিখে গেছেন মরিয়ম
‘নিজেকে শেষ করার’ আগে চিরকুটে কষ্টের কথা লিখে গেছেন মরিয়ম
এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী পুলিশি হেফাজতে
এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী পুলিশি হেফাজতে
সরকারি চাকরিজীবীর মৃত্যুতে আজীবন পেনশন পাবেন স্ত্রী বা স্বামী, তবে....
সরকারি চাকরিজীবীর মৃত্যুতে আজীবন পেনশন পাবেন স্ত্রী বা স্বামী, তবে....
অপ্রতিম হত্যা: আদালতে স্বীকারোক্তি দিয়ে যা জানিয়েছে তিন আসামি 
অপ্রতিম হত্যা: আদালতে স্বীকারোক্তি দিয়ে যা জানিয়েছে তিন আসামি