রিয়াদ বিমানবন্দরে হুথি হামলার পর ফাঁকা সৌদির আকাশ

আন্তর্জাতিক ডেস্ক
১২ অক্টোবর ২০২৬, ১৬:১৫ আপডেট : ১২ অক্টোবর ২০২৬, ১৬:৫৪

সৌদি আরবের রাজধানী রিয়াদের বাদশাহ খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ইয়েমেনের ইরান-সমর্থিত হুথিদের রক্তক্ষয়ী হামলার পর দেশটির আকাশসীমা দৃশ্যত ফাঁকা হয়ে পড়েছে। অ্যাভিয়েশন অ্যানালিটিক্স প্রতিষ্ঠান সিরিয়াম-এর তথ্যানুসারে, সোমবার রিয়াদ থেকে নির্ধারিত ফ্লাইটের প্রায় ৬০ শতাংশ বাতিল হওয়ার সম্ভাবনা রয়েছে।

জেদ্দার পর সৌদি আরবের দ্বিতীয় ব্যস্ততম রিয়াদের এই বিমানবন্দরে রবিবার নির্ধারিত ফ্লাইটের ৯৯.৭ শতাংশই বাতিল করা হয়েছিল বলে জানায় সিরিয়াম। অন্যদিকে ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইটরাডার২৪-এর ধারণামতে, সোমবার রিয়াদ বিমানবন্দরে প্রায় ৭৮ শতাংশ ফ্লাইট বাতিল হয়েছে এবং পুরো দেশজুড়ে নির্ধারিত এক-তৃতীয়াংশের বেশি ফ্লাইট চলাচল স্থগিত রয়েছে।

রবিবার অনুষ্ঠিত হামলায় এক ব্যক্তি নিহত ও অন্তত ১১ জন আহত হওয়ার পর রিয়াদ বিমানবন্দরটি বন্ধ করে দেওয়া হয়। এর আগের দিন একই বিমানবন্দরে হুথিদের দাবিকৃত অপর এক হামলায় ১৩ জন নিহত ও ৩০০ জনের বেশি আহত হন।

সাম্প্রতিক বছরগুলোতে সৌদি বেসামরিক বিমান চলাচলে এটিকে অন্যতম বড় বিঘ্ন হিসেবে দেখা হচ্ছে। এ ঘটনার পর ইউরোপ ও এশিয়ার বিভিন্ন এয়ারলাইনস তাদের ফ্লাইট স্থগিত করতে বাধ্য হয়েছে।

রবিবার মার্কিন যুক্তরাষ্ট্রের ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) আমেরিকান এয়ারলাইনসগুলোকে সৌদি আরবে যাওয়া বা দেশটির ওপর দিয়ে উড্ডয়নের ক্ষেত্রে সতর্কতা অবলম্বনের নির্দেশ দিয়েছে।

জার্মান এয়ারলাইনস লুফথানসা গ্রুপ ১৬ অক্টোবর পর্যন্ত রিয়াদে তাদের সব ফ্লাইট বাতিল করেছে। অন্যদিকে এয়ার ফ্রান্স-কেএলএম সৌদি রাজধানীতে তাদের ফ্লাইট স্থগিতের সিদ্ধান্ত চলতি মাসের শেষ পর্যন্ত বাড়িয়েছে।

সূত্র: রয়টার্স

/এএ/
সম্পর্কিত
শাবানা মাহমুদের প্রতি মাইকেল গভের সেই অনুরাগ কি এখনও অমলিন?
রিয়াদ বিমানবন্দর বন্ধে বিপাকে হাজারো যাত্রী, শাহজালালে অনিশ্চয়তায় ২৮ ফ্লাইট চলাচল
অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
সর্বশেষ খবর
ধর্মের ভিত্তিতে নয়, নাগরিক হিসেবে সবার অধিকার নিশ্চিত করা আমার দায়িত্ব: প্রধানমন্ত্রী
ধর্মের ভিত্তিতে নয়, নাগরিক হিসেবে সবার অধিকার নিশ্চিত করা আমার দায়িত্ব: প্রধানমন্ত্রী
শাবানা মাহমুদের প্রতি মাইকেল গভের সেই অনুরাগ কি এখনও অমলিন?
শাবানা মাহমুদের প্রতি মাইকেল গভের সেই অনুরাগ কি এখনও অমলিন?
হাম-উপসর্গে একদিনে আক্রান্ত ১৪২১, মৃত্যু দুজনের
হাম-উপসর্গে একদিনে আক্রান্ত ১৪২১, মৃত্যু দুজনের
৬ ঘণ্টা ধরে উঠানে বাবার লাশ, দাফনে বাধা: মেয়ে বললেন ‘ভাই সব সম্পত্তি একাই নিয়েছেন’
৬ ঘণ্টা ধরে উঠানে বাবার লাশ, দাফনে বাধা: মেয়ে বললেন ‘ভাই সব সম্পত্তি একাই নিয়েছেন’
সর্বাধিক পঠিত
বিএনপির এমপির ছেলে-ভগ্নিপতি-ভাগনের বউ পেলেন সারের ডিলারশিপ, ডিসি বললেন ‘কমিটির তালিকা’ 
বিএনপির এমপির ছেলে-ভগ্নিপতি-ভাগনের বউ পেলেন সারের ডিলারশিপ, ডিসি বললেন ‘কমিটির তালিকা’ 
জয়ের বিরুদ্ধে সাক্ষ্য, উঠে এলো আ.লীগ সরকারের সিদ্ধান্তের দুই অভিনেতার নাম
জয়ের বিরুদ্ধে সাক্ষ্য, উঠে এলো আ.লীগ সরকারের সিদ্ধান্তের দুই অভিনেতার নাম
রাশেদ খাঁনের দুঃখ প্রকাশ 
রাশেদ খাঁনের দুঃখ প্রকাশ 
১০ বছর পর খুলছে ওসমানী উদ্যান
১০ বছর পর খুলছে ওসমানী উদ্যান
ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, ৪০ কেজি মাছ মাদ্রাসায় বিতরণ
ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, ৪০ কেজি মাছ মাদ্রাসায় বিতরণ