‘ক্ষমতার জন্য সবকিছুই করতে পারেন নেতানিয়াহু’

আন্তর্জাতিক ডেস্ক
২৪ অক্টোবর ২০২৬, ১৫:৪৬ আপডেট : ২৪ অক্টোবর ২০২৬, ১৫:৪৬

ইসরায়েলের আসন্ন নির্বাচন এবং তা গোটা অঞ্চলের জন্য কী বয়ে আনবে, সে বিষয়ে আল জাজিরার সঙ্গে কথা বলেছেন ইসরায়েলের জাফাভিত্তিক রাজনৈতিক ভাষ্যকার আবেদ আবু শাহদে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা শনিবার এ খবর জানিয়েছে।

আবু শাহদে বলেন, ইসরায়েলের সামনে থাকা নিরাপত্তা হুমকি, অঞ্চলে যা ঘটছে এবং ইরানে যা ঘটেছে, তা বিবেচনায় নিলে তাৎক্ষণিক কিছু ঘটবে বলে তিনি সন্দেহ করেন।

তিনি বলেন, নেতানিয়াহু ক্ষমতায় থাকলে ইসরায়েলি জনগণ ও সরকার, উভয়ের মধ্যেই আরও উগ্রতা ও চরমপন্থা দেখা যাবে। আবু শাহদের ভাষ্য, সাম্প্রতিক কিছু জরিপে দেখা যায়, ইসরায়েলি সমাজ যত হুমকির মধ্যে আছে বলে মনে করে, তত ডানে ঝোঁকে এবং আরও চরম দৃষ্টিভঙ্গি গ্রহণ করে। ওই জরিপগুলোতে নেতানিয়াহুর জোট বর্তমানে স্পষ্ট সংখ্যাগরিষ্ঠতার চেয়ে কম।

আবু শাহদে বলেন, নির্বাচনের আগে নেতানিয়াহু কিছু শুরু করার চেষ্টা করতে পারেন। তিনি দীর্ঘদিন ক্ষমতায় আছেন, আর আমার মনে হয় না তিনি তা ছাড়ার পরিকল্পনা করছেন। একই ক্ষমতা ধরে রাখতে তিনি সবকিছুই ব্যবহার করবেন।

/এসএইচএম/
সম্পর্কিত
মক্কা-জেদ্দায় ‘সম্ভাব্য বিপদের’ সতর্কতা, কয়েক মিনিটেই প্রত্যাহার
‘রাজীব ছিলেন খুব সুদর্শন’, প্রথম সাক্ষাতের স্মৃতি জানালেন সোনিয়া
বিলুপ্তির ঝুঁকিতে অগভীর পানির প্রবাল প্রাচীর
সর্বশেষ খবর
ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ হারালেন বিএনপি নেতা
ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ হারালেন বিএনপি নেতা
হাম উপসর্গে আরও ৮ জনের মৃত্যু
হাম উপসর্গে আরও ৮ জনের মৃত্যু
লিফট-ট্রান্সফরমারসহ বৈদ্যুতিক স্থাপনার পরীক্ষা-নিরীক্ষার ফি নির্ধারণ করে প্রজ্ঞাপন
লিফট-ট্রান্সফরমারসহ বৈদ্যুতিক স্থাপনার পরীক্ষা-নিরীক্ষার ফি নির্ধারণ করে প্রজ্ঞাপন
ভারতে কানাডাকে হারিয়ে বাংলাদেশের দারুণ শুরু
ভারতে কানাডাকে হারিয়ে বাংলাদেশের দারুণ শুরু
সর্বাধিক পঠিত
প্রকৌশল ডিগ্রি ছাড়াই উড়ন্ত গাড়ি বানালেন তরুণ
প্রকৌশল ডিগ্রি ছাড়াই উড়ন্ত গাড়ি বানালেন তরুণ
১১ জেলের কাছ থেকে উদ্ধার ৬০ কেজি ইলিশ এতিমখানায় বিতরণ
১১ জেলের কাছ থেকে উদ্ধার ৬০ কেজি ইলিশ এতিমখানায় বিতরণ
আখ কাটার কাজ চালিয়ে যেতে জরায়ু কেটে ফেলছেন ভারতের নারী শ্রমিকরা
আখ কাটার কাজ চালিয়ে যেতে জরায়ু কেটে ফেলছেন ভারতের নারী শ্রমিকরা
ব্যস্ত ঢাকায় পরিবার নিয়ে ঘোরাঘুরির নতুন ঠিকানা, টিকিট ১০ টাকা
ব্যস্ত ঢাকায় পরিবার নিয়ে ঘোরাঘুরির নতুন ঠিকানা, টিকিট ১০ টাকা
সাগরকন্যার সৌন্দর্যে মুগ্ধ দুই মন্ত্রী-প্রতিমন্ত্রী, ঘুরলেন ভ্যানে চড়ে
সাগরকন্যার সৌন্দর্যে মুগ্ধ দুই মন্ত্রী-প্রতিমন্ত্রী, ঘুরলেন ভ্যানে চড়ে