‘উদীয়মান’ মহাকাশ শক্তি হয়ে উঠছে ইরান, মার্কিন গোয়েন্দা প্রতিবেদনে স্বীকারোক্তি

আন্তর্জাতিক ডেস্ক
০৬ নভেম্বর ২০২৬, ০৮:৪৪ আপডেট : ০৬ নভেম্বর ২০২৬, ০৮:৪৪

ইরানের গুরুত্বপূর্ণ মহাকাশ-সংশ্লিষ্ট স্থাপনাগুলোতে মার্কিন হামলা সত্ত্বেও দেশটি মধ্যপ্রাচ্যে আমেরিকার সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম একটি ‘উদীয়মান’ মহাকাশ শক্তি হয়ে উঠছে বলে প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থার (ডিআইএ) এক প্রতিবেদনে জানিয়েছে পেন্টাগন।

ডিআইএ-র প্রতিবেদনে বলা হয়, অপারেশন এপিক ফিউরি-র সময় ইরান তাদের ভূমি-ভিত্তিক জ্যামিং ব্যবস্থার মাধ্যমে স্যাটেলাইটভিত্তিক জিপিএস সংকেত ব্যাহত করে যুক্তরাষ্ট্রের মহাকাশ সক্ষমতার বিরুদ্ধে আক্রমণাত্মক পদক্ষেপ নিয়েছিল।

এতে আরও উল্লেখ করা হয়, সামরিক সক্ষমতা জোরদার, অর্থনৈতিক উন্নয়ন এবং জাতীয় মর্যাদা বৃদ্ধির লক্ষ্যে তেহরান তাদের সামরিক ও বেসামরিক মহাকাশ কর্মসূচি সম্প্রসারিত করছে।

স্পেস ফোর্সেস সেন্ট্রালের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল টড বেনসন গত মাসে এক ওয়েবিনার ক্লাসে বলেন, মহাকাশ এখন অভিগম্য ও সাশ্রয়ী।

যুক্তরাষ্ট্রের এন্টারপ্রাইজ ইনস্টিটিউটের তথ্য অনুযায়ী, ইরানের বর্তমানে প্রায় এক ডজন সক্রিয় কৃত্রিম উপগ্রহ রয়েছে। তবে তাদের গোয়েন্দা ও লক্ষ্যবস্তু নির্ধারণ ক্ষমতা বাড়াতে চীন ও রাশিয়া থেকে স্যাটেলাইট সহায়তা পাওয়ার কথা জানা গেছে।

যদিও যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে ‘মহাকাশ শ্রেষ্ঠত্ব’ অর্জনের দাবি করে আসছে, তবে অনেক মার্কিন প্রতিরক্ষা বিশেষজ্ঞ এতে প্রশ্ন তুলেছেন। আমেরিকান এন্টারপ্রাইজ ইনস্টিটিউটের অ্যারোস্পেস বিশেষজ্ঞ টড হ্যারিসন বলেন, ইরান যদি যুক্তরাষ্ট্রের মহাকাশ সক্ষমতাকে দুর্বল করে দিতে পারে, তবে তাদের ওপর আমাদের শ্রেষ্ঠত্ব নেই।

ডিআইএ জানায়, ইরান তাদের নেভিগেশন ও গাইডেন্স সিস্টেমগুলোকে ইলেক্ট্রনিক হামলা থেকে সুরক্ষায় প্রতিরোধী ব্যবস্থা আরও জোরদারে কাজ করছে।

সূত্র: আনাদোলু এজেন্সি

/এএ/
সম্পর্কিত
মার্কিন প্রতিনিধি পরিষদে ঐতিহাসিক সংখ্যাগরিষ্ঠতার পথে ডেমোক্র্যাটরা
৫৪৮ জনের মৃত্যুদণ্ড মওকুফ করলেন ক্যালিফোর্নিয়ার গভর্নর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
মুখের কালচে দাগছোপ নিয়ে চিন্তা? ব্যবহার করুন ঘরোয়া ৩ প্যাক
মুখের কালচে দাগছোপ নিয়ে চিন্তা? ব্যবহার করুন ঘরোয়া ৩ প্যাক
আসামি ধরতে গিয়ে গুলিসহ পিস্তল হারালেন এসআই, উদ্ধার হলো যেভাবে
আসামি ধরতে গিয়ে গুলিসহ পিস্তল হারালেন এসআই, উদ্ধার হলো যেভাবে
মার্কিন প্রতিনিধি পরিষদে ঐতিহাসিক সংখ্যাগরিষ্ঠতার পথে ডেমোক্র্যাটরা
মার্কিন প্রতিনিধি পরিষদে ঐতিহাসিক সংখ্যাগরিষ্ঠতার পথে ডেমোক্র্যাটরা
প্রথমদিন সেন্টমার্টিনে ৮৩৭ পর্যটক, যেতে খরচ লাগে কত
প্রথমদিন সেন্টমার্টিনে ৮৩৭ পর্যটক, যেতে খরচ লাগে কত
সর্বাধিক পঠিত
ভারতীয় ভিসা আবেদনে নতুন নির্দেশনা
ভারতীয় ভিসা আবেদনে নতুন নির্দেশনা
‘ভিআইপি’ সেবায় সন্ত্রাসীর আস্তানায় গিয়ে ৭৪ জমির দলিল রেজিস্ট্রি করলেন সাব-রেজিস্ট্রার
‘ভিআইপি’ সেবায় সন্ত্রাসীর আস্তানায় গিয়ে ৭৪ জমির দলিল রেজিস্ট্রি করলেন সাব-রেজিস্ট্রার
আত্মসমর্পণ করতে আদালতে পরীমণি, ঘিরে রেখেছেন নিরাপত্তারক্ষীরা
আত্মসমর্পণ করতে আদালতে পরীমণি, ঘিরে রেখেছেন নিরাপত্তারক্ষীরা
১০ হাজার টাকায় ভাড়া দেওয়া সিমে তিন দিনে ২ কোটি লেনদেন, যুবক গ্রেফতার
১০ হাজার টাকায় ভাড়া দেওয়া সিমে তিন দিনে ২ কোটি লেনদেন, যুবক গ্রেফতার
শান্তিপূর্ণভাবে কাজে যোগ দিচ্ছেন গাজীপুরের গার্মেন্টস শ্রমিকরা
শান্তিপূর্ণভাবে কাজে যোগ দিচ্ছেন গাজীপুরের গার্মেন্টস শ্রমিকরা