ইরানের অর্থনীতিতে বড় ধসের পূর্বাভাস দিলেন মার্কিন অর্থমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক 
১৬ নভেম্বর ২০২৬, ০৯:০৬ আপডেট : ১৬ নভেম্বর ২০২৬, ০৯:০৬

মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট বলেছেন, ২০২৬ সালের মার্চ থেকে ২০২৭ সালের মার্চের মধ্যে ইরানের অর্থনীতি ২৫ শতাংশ সংকুচিত হতে পারে। ট্রাম্প প্রশাসনের অব্যাহত চাপের কারণে দেশটির অর্থনীতিতে এমন পরিস্থিতি তৈরি হতে পারে বলে মন্তব্য করেছেন তিনি।

ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে বেসেন্ট এ কথা বলেন। গত আগস্টে শুরু হওয়া ‘অপারেশন ইকোনমিক আউটকাস্ট’-এর আওতায় ইরানের ওপর অর্থনৈতিক চাপ অব্যাহত রেখেছে ট্রাম্প প্রশাসন।

ইরানের অর্থনৈতিক পরিস্থিতির তুলনা করে বেসেন্ট বলেন, সোভিয়েত ইউনিয়নের পতনের সময় তিন বছরে রাশিয়ার অর্থনীতি ২২ শতাংশ সংকুচিত হয়েছিল। সেই তুলনায় ইরানের অর্থনীতির সম্ভাব্য পতন ইতিহাসের অন্যতম দ্রুত অর্থনৈতিক বিপর্যয় হতে যাচ্ছে।

ট্রাম্পের নির্দেশনায় ইরানের বিরুদ্ধে পরিচালিত নিষেধাজ্ঞা অভিযানকে বিশ্বের ইতিহাসে কোনও একক দেশের বিরুদ্ধে সবচেয়ে বড় অর্থনৈতিক বিচ্ছিন্নকরণ প্রচেষ্টা বলে বর্ণনা করেন মার্কিন অর্থমন্ত্রী।

নিজের কাজের সফলতা প্রসঙ্গে মার্কিন অর্থমন্ত্রী বলেন, ‘ইরানের দেওয়া হত্যার হুমকিই আমাকে বলে দেয় যে, আমি যা করছি তার সবই কাজে দিচ্ছে’।

সূত্র: আল জাজিরা

/এএস/ 
সম্পর্কিত
মধ্যপ্রাচ্যে মার্কিন যুদ্ধজাহাজের বহরে যোগ দিলো ‘ইউএসএস রুজভেল্ট’
ইরানের কাছে এখনও ২৫০০ ক্ষেপণাস্ত্র বলে মনে করে যুক্তরাষ্ট্র, ইসরায়েলের ধারণা কত?
ক্যামব্রিজে নাহিদ ইসলামকে হেনস্তার চেষ্টা, কড়া নিরাপত্তায় ক্যাম্পাস ত্যাগ
সর্বশেষ খবর
প্রতিরোধযোগ্য প্রাণহানি ঠেকাতে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নের আহ্বান
প্রতিরোধযোগ্য প্রাণহানি ঠেকাতে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নের আহ্বান
অভিষেকে মাহফিজুলের গোল্ডেন ডাক, ইতিহাসে প্রথম কে? 
অভিষেকে মাহফিজুলের গোল্ডেন ডাক, ইতিহাসে প্রথম কে? 
বৃদ্ধা মাকে পিটিয়ে হত্যা, ছেলের মৃত্যুদণ্ড
বৃদ্ধা মাকে পিটিয়ে হত্যা, ছেলের মৃত্যুদণ্ড
যৌন হয়রানির শিকার স্বরা, চুপ ছিলেন কাজ হারানোর ভয়ে
যৌন হয়রানির শিকার স্বরা, চুপ ছিলেন কাজ হারানোর ভয়ে
সর্বাধিক পঠিত
অনুষ্ঠানের ব্যানারে ছিল না শহীদ জিয়ার ছবি, বলেছেন বঙ্গবন্ধুর কথা: সেই ডিসি প্রত্যাহার
অনুষ্ঠানের ব্যানারে ছিল না শহীদ জিয়ার ছবি, বলেছেন বঙ্গবন্ধুর কথা: সেই ডিসি প্রত্যাহার
সবজি চাষে শীর্ষে জেলাটি, বছরে আয় ২৬৫৫ কোটি
সবজি চাষে শীর্ষে জেলাটি, বছরে আয় ২৬৫৫ কোটি
এবার আরেক জেলা শহরে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে শতাধিক রাউন্ড গুলি নিক্ষেপ
এবার আরেক জেলা শহরে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে শতাধিক রাউন্ড গুলি নিক্ষেপ
ব্যাংকে না গিয়েই মিলবে ৫০ হাজার টাকা ঋণ, সুদ মাত্র ৯ শতাংশ
ব্যাংকে না গিয়েই মিলবে ৫০ হাজার টাকা ঋণ, সুদ মাত্র ৯ শতাংশ
অফিসের তালা খুললো কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ, ভেঙে ফেলেছে ‌জুলাই স্মৃতিস্তম্ভ ও হাদি চত্বর
অফিসের তালা খুললো কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ, ভেঙে ফেলেছে ‌জুলাই স্মৃতিস্তম্ভ ও হাদি চত্বর