ইরাকের বাগদাদে আইএসের বোমা হামলায় অন্তত ২১ জন নিহত

বিদেশ ডেস্ক
৩০ এপ্রিল ২০১৬, ১৭:৩৬আপডেট : ৩০ এপ্রিল ২০১৬, ১৭:৩৮
image

শিয়াদের লক্ষ্য করে বোমা হামলাটি হয় ইরাকের বাগদাদে এক বোমা বিস্ফোরণে অন্তত ২১ জন নিহত হয়েছেন। কাধিমায়া এলাকার একটি মাজারে এক ধর্মীয় অনুষ্ঠানে যোগ দিতে যাওয়া শিয়া মুসলিমদের লক্ষ্য করে এ হামলা চালানো হয় বলে ধারণা করা হচ্ছে।
ইরাকের পুলিশ ও হাসপাতালকর্মীদের বরাতে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি খবরটি জানিয়েছে।
আরও পড়ুন: ঘুষ দিয়ে সেই রুবির মুখ বন্ধ করেছিলেন বার্লুসকোনি!
এরইমধ্যে সশস্ত্র সুন্নিপন্থী সংগঠন আইএস হামলার দায় স্বীকার করে বিবৃতি দিয়েছে। তিন টন বিস্ফোরকভর্তি একটি ট্রাকের মাধ্যমে এ হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে সংগঠনটি। বিবিসির খবরে বলা হয়, অনলাইনে আইএসের ব্যবহৃত একটি অ্যাকাউন্টের মাধ্যমে হামলার দায় স্বীকার করে বিবৃতিটি দেওয়া হয়।
সম্প্রতি শিয়া মুসলিমদের লক্ষ্য করে হামলা জোরালো করেছে আইএস। গত মাসে কেবল বাগদাদে বিভিন্ন বোমা হামলায় ৪০ জনেরও বেশি বেসামরিক নাগরিক নিহত হন। সূত্র: বিবিসি
/এফইউ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী