বাংলাদেশে রিলায়েন্স পাওয়ারের প্রথম দফার প্রকল্প অনুমোদন

বিদেশ ডেস্ক
০৫ মে ২০১৬, ১১:৩৪আপডেট : ০৫ মে ২০১৬, ১১:৫০
image

বাংলাদেশে প্রকল্প বাস্তবায়নের অনুমোদন পেলো রিলায়েন্স পাওয়ার নারায়ণগঞ্জের মেঘনাঘাটে ৭৫০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র ও কক্সবাজারের মহেশখালি দ্বীপে ভাসমান গ্যাস টার্মিনাল স্থাপনের জন্য ভারতের রিলায়েন্স পাওয়ারের প্রথম দফার প্রকল্প অনুমোদন করেছে বাংলাদেশ সরকার। রিলায়েন্সের দাবি অনুযায়ী, এ প্রকল্পে বিনিয়োগ হবে ১৩০ কোটি ডলার, যা বাংলাদেশে সর্ববৃহৎ বিদেশি বিনিয়োগ। ভারতীয় সংবাদমাধ্যম ইকোনমিক টাইমসের এক প্রতিবেদনে ওই প্রকল্প অনুমোদনের খবর জানানো হয়েছে।
উল্লেখ্য, রিলায়েন্স গ্রুপের প্রতিষ্ঠান রিলায়েন্স পাওয়ার লিমিটেড ভারতের বেসরকারি উৎপাদন খাতের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান। ভারতের বিদ্যুৎ খাত ছাড়াও কয়লাসম্পদেও বিনিয়োগ রয়েছে প্রতিষ্ঠানটির।
রিলায়েন্স পাওয়ার ভারতের রিলায়েন্স গ্রুপের একটি প্রতিষ্ঠান
ইকোনমিক টাইমসের প্রতিবেদনে বলা হয়, মেঘনাঘাটের এলএনজিভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের জন্য ভূমির বন্দোবস্ত করবে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিপি)। প্রথম ধাপে বিদ্যুৎকেন্দ্রটির কাজ ২০১৮-১৯ সালের মধ্যে শেষ হবে। আর তখন থেকেই চাহিদা অনুযায়ী বিদ্যুৎ সরবরাহ শুরু হবে। বিদ্যুৎকেন্দ্রটিতে এলএনজি সরবরাহ করা হবে মহেশখালির প্রস্তাবিত গ্যাস টার্মিনাল থেকে। টার্মিনালটি থেকে অতিরিক্ত রি-গ্যাসিফাইড এলএনজি তারা পেট্রোবাংলাকে সরবরাহ করবে।
এদিকে ইকোনমিক টাইমসের প্রতিবেদনে রিলায়েন্স পাওয়ারের বরাত দিয়ে বলা হয়, প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে আন্তর্জাতিক মান সম্পন্ন সরঞ্জামাদি ব্যবহার করা হবে। অন্ধ্র প্রদেশের সমলকট প্রকল্পের জন্য যে ধরনের যন্ত্রপাতি ব্যবহৃত হচ্ছে, বাংলাদেশের প্রকল্পেও তেমন যন্ত্রপাতি ব্যবহার করবে প্রতিষ্ঠানটি। যুক্তরাষ্ট্রভিত্তিক জেনারেল ইলেকট্রিকের মতো নামিদামি প্রতিষ্ঠানগুলো সমলকট প্রকল্পে উন্নত যন্ত্রপাতি সরবরাহ করছে। সূত্র: দ্য ইকোনমিক টাইমস, টাইমস অব ইন্ডিয়া

/এফইউ/বিএ/

সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম