উত্তরাখণ্ডে আস্থাভোটে জিতলো কংগ্রেস, প্রত্যাহার হচ্ছে রাষ্ট্রপতি শাসন

বিদেশ ডেস্ক
১১ মে ২০১৬, ১৯:৫৭আপডেট : ১১ মে ২০১৬, ১৯:৫৭

আস্থাভোটে জিতলেন কংগ্রেস নেতা হারিশ রাওয়াতউত্তরাখণ্ডে আস্থা ভোটে জয়ী হয়েছে কংগ্রেস। দেশটির সুপ্রিম কোর্টের ঘোষণায় ফের মুখ্যমন্ত্রীর দায়িত্ব নিচ্ছেন হারিশ রাওয়াত। বুধবার অবিলম্বে উত্তরাখণ্ড থেকে রাষ্ট্রপতি শাসন তুলে নিতে নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারকে নির্দেশ দিয়েছেন ভারতের সর্বোচ্চ আদালত।

মুখ্যমন্ত্রী হারিশ রাওয়াতের বিরুদ্ধে মঙ্গলবার বিধানসভায় আস্থা ভোট অনুষ্ঠিত হয়। ভোট শেষে ফলাফল পাঠিয়ে দেওয়া হয় সুপ্রিম কোর্টে। বুধবার ফল ঘোষণা করেন সুপ্রিম কোর্ট। আস্থাভোটে ৩৩টি ভোট পেয়ে নিজের সংখ্যা গরিষ্ঠতা প্রমাণ করেছেন রাওয়াত। ৭০ আসনের উত্তরাখণ্ড বিধানসভায় স্বাভাবিক অবস্থায় সংখ্যা গরিষ্ঠতার জন্য প্রয়োজন ৩৬টি আসন। কিন্তু সুপ্রিম কোর্টের নিদেশে কংগ্রেসের ৯ বিদ্রোহী বিধায়ক ভোট দিতে  না পারায় সদস্য কমে দাঁড়ায় ৬১-তে। ফলে সংখ্যা গরিষ্ঠতার ৩১ জন বিধায়কের সমর্থন দরকার ছিল। রাওয়াত ৩৩ জনের সমর্থন পেয়েছেন।

আরও পড়ুন: বাড়ি দখলে শতাধিক সাপের অভিযান!

অবশ্য সুপ্রিম কোর্ট ফল ঘোষণার আগেই মঙ্গলবার আস্থা ভোটে জয়ী হয়েছেন বলে দাবি করেছিলেন হারিশ রাওয়াত। বুধবার সুপ্রিম কোর্ট ফল ঘোষণার পর কংগ্রেস সহ-সভাপতি রাহুল গান্ধী এই জয়ের পর তীব্র কটাক্ষ করেছেন বিজেপি ও মোদি সরকারকে। রাওয়াতের জয়কে ‘গণতন্ত্রের জয়’ আখ্যা দিয়েছেন রাহুল। টুইটারে তিনি লিখেছেন, ‘আশা করছি মোদিজি শিক্ষা পেয়েছেন। এ দেশের মানুষ ও গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো গণতন্ত্রের হত্যা কখনও মেনে নেবে না।’

উত্তরাখণ্ডের চলমান রাজনৈতিক অস্থিরতায় ‘শাসনব্যবস্থা ভেঙে পড়ার’ প্রেক্ষাপটে কেন্দ্রীয় সরকারের সুপারিশে ২৭ মার্চ রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় রাষ্ট্রপতি শাসন জারির মধ্য দিয়ে কংগ্রেস নেতৃত্বাধীন রাজ্য সরকারকে বাতিল ঘোষণা করেন।  রাষ্ট্রপতি শাসনের বিরোধিতা করে আদালতের দ্বারস্থ হয় কংগ্রেস। দলটির করা আবেদনের প্রেক্ষিতে ২১ এপ্রিল রাজ্যের হাইকোর্ট রাষ্ট্রপতি শাসন প্রত্যাহারের রায় দেয়।

আরও পড়ুন: নাউরুতে বাংলাদেশি শরণার্থীর মৃত্যু

উত্তরাখণ্ডের রাজনৈতিক সংকট নতুন মোড় নেয় গত মাসের ১৮ তারিখ। ওই দিন ‘বিদ্রোহী’ নেতা সাকেত বহুগুণাকে ছয় বছরের জন্য বহিষ্কার করা হয় কংগ্রেস থেকে। অভিযোগ রয়েছে, সাবেক মুখ্যমন্ত্রী বিজয় বহুগুণার ছেলে সাকেত বহুগুণাই রাজ্য সরকারকে বেকায়দায় ফেলার জন্য নয় বিক্ষুব্ধ বিধায়কের সঙ্গে হাত মিলিয়ে নেতৃত্ব দিয়েছেন।

উল্লেখ্য, ৭০ আসনের উত্তরাখণ্ড রাজ্যসভায় কংগ্রেস সরকারের হাতে ছিল ৩৮ জন বিধায়ক। প্রগ্রেসিভ ডেমোক্রেটিক জোটের আরও ছয় জন বিধায়ক মুখ্যমন্ত্রী হরিশ রাওয়াতের সরকারকে সমর্থন করছেন। কিন্তু চলতি মাসের প্রথমদিকে ৯জন কংগ্রেস বিধায়ক বিজেপির সঙ্গে হাত মেলান। এর ফলে বিজেপির ২৮ জন বিধায়কের সঙ্গে মিলে রাজ্যের বিরোধী দলের শক্তি বেড়ে দাঁড়ায় ৩৭-এ। এর পরই রাওয়াত সরকার সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে বলে দাবি করেন তারা। সূত্র: টাইমস অব ইন্ডিয়া।

/এএ/

সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম