পুতিনের আত্মীয়স্বজনকে নিয়ে প্রতিবেদন, পদত্যাগে বাধ্য হলেন ৩ সম্পাদক

বিদেশ ডেস্ক
১৪ মে ২০১৬, ১৬:৩৫আপডেট : ১৪ মে ২০১৬, ১৬:৩৫
image

পুতিনের আত্মীয়স্বজনকে নিয়ে প্রতিবেদন, পদত্যাগে বাধ্য হলেন ৩ সম্পাদক পুতিনের পরিবারের অর্থনৈতিক স্বার্থ সংক্রান্ত বিষয়ে প্রতিবেদন প্রকাশের পর ৩ রুশ সম্পাদক পদত্যাগে বাধ্য হয়েছেন। তবে এই অভিযোগ অস্বীকার করেছে ক্রেমলিন।
রাশিয়ার স্বনামধন্য মিডিয়া গ্রুপ আরবিসির এক পত্রিকায় ওই প্রতিবেদন প্রকাশিত হয়। এর পরপরই গ্রুপের তিন সম্পাদক পদত্যাগের ঘোষণা দেন।
সম্প্রতি আরবিসির দৈনিক পত্রিকায় পুতিন সংশ্লিষ্ট বিভিন্ন ব্যক্তির ব্যবসায়িক স্বার্থ ও লেনদেন নিয়ে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করা হয়। পুতিনের নাতিকে নিয়েও একটি প্রতিবেদন প্রকাশিত হয় ওই পত্রিকায়।
রয়টার্সের খবরে বলা হয়, প্রতিবেদন প্রকাশের পর চাপের মুখে পদত্যাগে বাধ্য হন ওই তিন সম্পাদক। পত্রিকা অফিসে পুলিশি অভিযানও চালানো হয়।
তবে এই অভিযোগ অস্বীকার করেছেন ক্রেমলিনের এক মুখপাত্র। আরবিসির ওপর কোনও চাপ নেই বলে দাবি করেন তিনি। সূত্র: আল জাজিরা
/বিএ/

সম্পর্কিত
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
রুশ হামলার পর ট্রাম্পের কাছে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র চাইলেন জেলেনস্কি
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান