নাইজেরিয়ায় বোকো হারামের হাতে অপহৃত স্কুলছাত্রী উদ্ধার

বিদেশ ডেস্ক
১৮ মে ২০১৬, ২৩:২৫আপডেট : ১৮ মে ২০১৬, ২৩:৩১

নাইজেরিয়ার চিবুক শহর থেকে দুই বছর আগে জঙ্গি গোষ্ঠী বোকো হারামের হাতে অপহৃত এক স্কুলছাত্রীকে খুঁজে পাওয়া গেছে। ২০১৪ সালের এপ্রিলে একই হাইস্কুলের হোস্টেল থেকে ২৭৬ ছাত্রীকে অপহরণ করে জঙ্গিরা। এখনও তাদের মধ্যে ২১৮ জন নিখোঁজ রয়েছেন।

মানবাধিকার কর্মীরা জানান, মঙ্গলবার ক্যামেরুনের সীমান্তবর্তী সামবিসা জঙ্গলে আমিনা আলী এনকেক নামের ওই ছাত্রীকে দেখতে পায় একটি পর্যবেক্ষক দলের সদস্যরা। পরে তাকে উদ্ধার করে চিবুকে তার মায়ের কাছে নিয়ে যাওয়া হয়। আমিনাকে উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন নাইজেরিয়ার বিশ্ববিদ্যালয় শিক্ষক ও নারী অধিকার কর্মী হাওয়া আব্দু।

অপহৃত ছাত্রীদের উদ্ধারের দাবিতে বিক্ষোভ। ফাইল ছবি।

সম্প্রতি নাইজেরিয়ার গণমাধ্যম খবর দিয়েছিল, দেশটির সেনাবাহিনী সামবিসা জঙ্গলে বোকো হারাম জঙ্গিদের বিরুদ্ধে বেশ কিছু অভিযান চালিয়েছে।

২০১৪ সালে বোকো হারাম সন্ত্রাসীরা গভীর রাতে স্কুলের হোস্টেলে ঢুকে অস্ত্রের মুখে ২৭৬ ছাত্রীকে তুলে নিয়ে যায়। ওই রাতেই বেশ কিছু ছাত্রী ট্রাক থেকে লাফিয়ে পড়ে পালিয়ে আসতে সক্ষম হন। তবে এরপর থেকে ২১৯ ছাত্রী নিখোঁজ ছিল। তাদের মধ্য থেকে এই প্রথম কোনও ছাত্রীকে উদ্ধার করা সম্ভব হলো। সূত্র: আল জাজিরা।

/এমপি/

সম্পর্কিত
হাজার বছরের ‘পবিত্র’ গাছ মৃত্যুযাত্রায়, মর্মাহত পুরো গ্রাম
তলিয়ে যেতে পারে খুলনা ও কলকাতাসহ বিশ্বের ১৫ শহর
বিশ্বের সবচেয়ে ‘অপছন্দনীয়’ দেশ কোনগুলো
সর্বশেষ খবর
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে যা বললেন ড. খলিলুর রহমান
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে যা বললেন ড. খলিলুর রহমান
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী