‘আফগান গোয়েন্দা সংস্থা ভারতীয় র-এর অঙ্গ সংগঠন’

বিদেশ ডেস্ক
২৭ মে ২০১৬, ২৩:৪১আপডেট : ২৭ মে ২০১৬, ২৩:৫২

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশ থেকে ছয় আফগান গুপ্তচরকে আটক করা হয়েছে। এ ঘটনায় দেশটির কঠোর সমালোচনা করেছেন বেলুচিস্তানের প্রাদেশিক স্বরাষ্ট্রমন্ত্রী সরফরাজ বুগতি। তিনি বলেন, আফগান গোয়েন্দা সংস্থা ন্যাশনাল ডিরেক্টরেট অব সিকিউরিটি (এনডিএস) ভারতীয় গোয়েন্দা সংস্থা 'র'-এর অঙ্গ সংগঠনে পরিণত হয়েছে। বৃহস্পতিবার বেলুচিস্তানের রাজধানী কোয়েটায় এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

বেলুচিস্তানের প্রাদেশিক স্বরাষ্ট্রমন্ত্রী সরফরাজ বুগতি

সরফরাজ বুগতি বলেন, আটককৃত গুপ্তচরদের বেলুচিস্তানের পিশিন এলাকা থেকে আটক করা হয়েছে। তারা টার্গেট কিলিংসহ নাশকতামূলক তৎপরতায় জড়িত ছিলেন। প্রতিটি বোমা হামলার জন্য এই গুপ্তচরদের ৮০ হাজার রুপি এবং প্রতিটি সুনির্দিষ্ট হত্যাকাণ্ড বা টার্গেট কিলিংয়ের জন্য আড়াই লাখ রুপি করে দেওয়া হয়।

তিনি বলেন, পাকিস্তানে অভ্যন্তরে এনডিএ গুপ্তচরদের তৎপরতা পরিচালনার দায়িত্ব এক অবসরপ্রাপ্ত আফগান জেনারেলসহ তিন জেনারেলের ওপর ন্যস্ত রয়েছে। এরা হলেন জেনারেল নাঈম বালুচ, জেনারেল মোমিন এবং অবসরপ্রাপ্ত জেনারেল মালিক। এর আগে গত মার্চে বেলুচিস্তান থেকে কুলভূষণ যাদব নামে 'র'-এর এক গুপ্তচর গ্রেফতারের দাবি করেছিল পাকিস্তান। সূত্র: ডন।

/এমপি/

সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক