আর্জেন্টিনার সাবেক জান্তা নেতার কারাদণ্ড

বিদেশ ডেস্ক
২৮ মে ২০১৬, ০৮:৫৭আপডেট : ২৮ মে ২০১৬, ০৮:৫৯

দক্ষিণ আফ্রিকার স্বৈরশাসকদের সঙ্গে ষড়যন্ত্র করার দায়ে আর্জেন্টিনার সাবেক জান্তা নেতা রেনাল্ডো বিগনোনকে ২০ বছরের কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছে। অপারেশন কনডরের অধীনে সংঘটিত এই অপরাধে রেনাল্ডো ছাড়াও আরও ১৪ সেনা কর্মকর্তাদের দোষী সাব্যস্ত করা হয়।

আর্জেন্টিনার সাবেক জান্তা নেতার কারাদণ্ড

শুক্রবার বুয়েন্স আইরেসের একটি আদালতে এই রায় দেওয়া হয়।দেশের সবচেয়ে বড় আদালত কক্ষে দেওয়া হয় ওই রায়। প্রায় এক ঘণ্টাব্যাপী চলে চূড়ান্ত বিচার প্রক্রিয়া ও রায় ঘোষণা। ওই রায়ে উরুগুয়ের সাবেক কর্নেল ম্যানুয়েল করডেরোকে ২৫ বছরের কারাদণ্ড দেওয়া হয়। এই মামলায় তিনিই একমাত্র অভিযুক্ত যিনি আর্জেন্টিনার নাগরিক নন।তার সমর্থনে উরুগুয়ের পতাকা টানানো হয় আদালত কক্ষে।

আর্জেন্টিনার সাবেক জান্তা নেতার কারাদণ্ড

এই বিচার প্রক্রিয়া শুরু হয় ২০১৩ সালে। বিচার প্রক্রিয়া চলাকালেই পাঁচ অভিযুক্ত মৃত্যুবরণ করেন।

আরও পড়ুন: হিরোশিমায় বেঁচে যাওয়া বৃদ্ধকে জড়িয়ে ধরলেন ওবামা

প্রসঙ্গত,অপারেশন কনডর চালানো হয় ৭০ এর দশকে। আর্জেন্টিনা, বলিভিয়া, চিলি, প্যারাগুয়ে এবং উরুগুয়ের গোয়েন্দা প্রধানরা মিলে ১৯৭৫ সালে এই অপারেশন শুরু করেন। পরবর্তীতে ব্রাজিল, ইকুয়েডর ও পেরুও যুক্ত হয় এতে। দক্ষিণ আফ্রিকার এক জাতীয় বড় শুকুনের নাম কনডর।

সূত্র: বিবিসি

/ইউআর/   

সম্পর্কিত
দুনিয়ার আজব ৭টি সাপের মেলা
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
ভেনেজুয়েলার ডেলসি রদ্রিগেজের ওপর মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক