ইউক্রেনের একটি বৃদ্ধাশ্রমে আগুন, নিহত অন্তত ১৭

বিদেশ ডেস্ক
২৯ মে ২০১৬, ১৬:৪৬আপডেট : ২৯ মে ২০১৬, ১৬:৫২
image

আগুন লাগার কারণ জানতে তদন্ত চলছে ইউক্রেনের রাজধানী কিয়েভের কাছের একটি গ্রামে অবস্থিত এক বৃদ্ধাশ্রমে আগুন লেগে অন্তত ১৭ জন নিহত হয়েছেন। অগ্নিদগ্ধ হয়েছেন আরও অন্তত ৫ জন।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির খবরে বলা হয়, রবিবার সকালে  দুই তলাবিশিষ্ট ভবনটিতে আগুন ছড়িয়ে পড়ে। ভবনটিতে ৩৫ ব্যক্তির বসবাস ছিল।
ইউক্রেনের জরুরি ব্যবস্থা মন্ত্রণালয় জানায়, ‘জরুরি সেবা ইউনিট ১৮ জনকে উদ্ধার করেছে। এরমধ্যে শরীরের বিভিন্ন অংশ দগ্ধ হওয়া অবস্থায় ৫ জনকেত হাসপাতালে ভর্তি করা হয়েছে।আগুন লাগার কারণ জানতে কর্তৃপক্ষ এরইমধ্যে ঘটনাটির তদন্ত শুরু করেছেন।এ অগ্নিকাণ্ডকে ‘ভয়াবহ ট্র্যাজেডি’ হিসেবে ঘোষণা করেছেন ইউক্রেনের প্রধানমন্ত্রী ভ্লাদিমির গ্রোইসম্যান। তিনি বলেন, ‘এর মধ্য দিয়ে অপূরণীয় ক্ষতি হয়ে গেল।’
নিহতদের পরিবারের প্রতিও গভীর শোক আর সমবেদনা জানিয়েছেন তিনি। সূত্র: বিবিসি
/এফইউ/

সম্পর্কিত
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান