মালিতে সন্ত্রাসী হামলায় পাঁচ শান্তিরক্ষী নিহত

বিদেশ ডেস্ক
৩০ মে ২০১৬, ১১:২৮আপডেট : ৩০ মে ২০১৬, ১১:৩১
image

মালিতে সন্ত্রাসী হামলায় জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীর পাঁচ সদস্য নিহত ও একজন গুরুতর আহত হয়েছেন। সোমবার (৩০ মে) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে ওই তথ্য জানানো হয়।

মালিতে জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনী

প্রতিবেদনে বলা হয়, হতাহতদের সবাই টোগোর নাগরিক। তারা একটি গাড়িতে করে মপতি এলাকা দিয়ে যাওয়ার সময় হামলার শিকার হন। এতে গাড়িটিতে আগুন ধরে যায় এবং পরে সেটি একটি স্থলমাইনে ধাক্কা দিলে বিস্ফোরণ ঘটে।

এই হামলায় কেউ দায় স্বীকার করেনি। তবে এলাকাটি মেকিনা লিবারেশন ফ্রন্টের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত। এই সংগঠনটিকে আল-কায়েদার ঘনিষ্ঠ বলে মনে করা হয়।

মালির উত্তরাঞ্চল বহুদিন ধরেই অস্থিতিশীল। ২০১২ সালে সেখানকার বহু এলাকা দখল করে নেয় আল-কায়েদাপন্থী জঙ্গিরা। এতে করে ওই এলাকার বিদ্রোহী গোষ্ঠী তুয়ারেগ কোণঠাসা হয়ে পড়ে। ২০১৩ সালের জানুয়ারিতে ফ্রান্সের নেতৃত্বাধীন বাহিনী অভিযান চালিয়ে জঙ্গিদের উৎখাত করলেও তারা অব্যাহতভাবে হুমকি দিয়ে আসছে।

মালির উত্তর ও মধ্যাঞ্চলে শান্তিরক্ষী বাহিনীর সদস্যরা এর আগেও হামলার শিকার হয়েছেন। ২০১৩ সালে দেশটিতে উগ্রপন্থী ইসলামি গোষ্ঠী ও তুয়ারেগ যোদ্ধাদের বিদ্রোহ ঠেকাতে শান্তিরক্ষী মোতায়েন করা হয়।

২০১৫ সালে ১৬ দেশের বিভিন্ন শান্তি মিশনে দায়িত্ব পালনের সময় মোট ১২০ জন শান্তিরক্ষী নিহত হয়েছেন।

সূত্র: বিবিসি।

/এসএ/

সম্পর্কিত
হাজার বছরের ‘পবিত্র’ গাছ মৃত্যুযাত্রায়, মর্মাহত পুরো গ্রাম
তলিয়ে যেতে পারে খুলনা ও কলকাতাসহ বিশ্বের ১৫ শহর
বিশ্বের সবচেয়ে ‘অপছন্দনীয়’ দেশ কোনগুলো
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম