বাংলাদেশে জঙ্গি হামলা ও হত্যাকাণ্ড বেড়েছে: যুক্তরাষ্ট্র

বিদেশ ডেস্ক
০৩ জুন ২০১৬, ১৩:৩৪আপডেট : ০৩ জুন ২০১৬, ২৩:৩০
image

বাংলাদেশে জঙ্গি হামলা ও হত্যাকাণ্ড বেড়েছে: যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্র জানিয়েছে, ২০১৫ সালে আগের বছরের তুলনায় সামগ্রিকভাবে বিশ্বজুড়ে হামলার সংখ্যা কমে গেলেও বাংলাদেশে জঙ্গি হামলা বেড়েছে। মার্কিন পররাষ্ট্র দফতরের পক্ষ থেকে এমন দাবি করা হয়েছে।
পররাষ্ট্র দফতরের সন্ত্রাসবাদবিরোধী সমস্বয়কারী জাস্টিন সিবেরেলের বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি বাংলাদেশে জঙ্গি হামলা বেড়ে যাওয়ার খবরটি নিশ্চিত করেছে।
মার্কিন পররাষ্ট্র দফতর জানিয়েছে, ২০১৪ সালের তুলনায় ২০১৫ সালে বিশ্বজুড়ে সামগ্রিক সন্ত্রাসবাদী হামলার পরিমাণ ১৩ শতাংশ কমে গেছে। পাশাপাশি কমে গেছে হতাহতের সংখ্যাও।
গার্ডিয়ানের খবরে বলা হয়েছে, ২০১৪ সালের তুলনায় ২০১৫ সালে ভয়াবহ সন্ত্রাসবাদের কবলে থাকা ৫টি দেশের মধ্যে ইরাক, পাকিস্তান ও নাইজেরিয়ায় হামলার সংখ্যা কমেছে।  বাকী দুটি দেশ হলো ভারত আর আফগানিস্তান। ওই দু্ই দেশের ক্ষেত্রে ৫০ শতাংশেরও বেশি হামলা সংঘটিত হয়েছে তাদের দু’দেশের মধ্যকার সীমান্ত সংলগ্ন এলাকায়।
সবমিলে ২০১৫ সালে ২৩, ৩০০ মানুষের প্রাণহানি হয়েছে, যা পূর্ববর্তী বছরের তুলনায় ১৪ শতাংশ কম।
সামগ্রিকভাবে বিশ্বজুড়ে হামলা ও হাতহতের ঘটনা কমলেও কোথাও কোথাও তা বেড়েও গেছে। সেই দেশগুলোর মধ্যে ভারত-আফগানিস্তান ছাড়াও রয়েছে বাংলাদেশের নাম। নাম রয়েছে মিসর, সিরিয়া, তুরস্ক আর ফিলিপাইনেরও।  সূত্র: বিবিসি, গার্ডিয়ান
/বিএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী