ইউক্রেনে ভূপাতিত মালয়েশীয় বিমান

বাক মিসাইল নিয়ে তথ্য দিচ্ছে না রাশিয়া, চাপ তৈরির সুপারিশ

বিদেশ ডেস্ক
০৪ জুন ২০১৬, ১০:২৪আপডেট : ০৪ জুন ২০১৬, ১১:৩৪
image

২০১৪ সালে এমএইচ১৭ বিমানটি ভূপাতিত করা হয় ইউক্রেনের পূর্বাঞ্চলে মালয়েশীয় এয়ারলাইন্সের বিমান এমএইচ ১৭ ভূপাতিত করার ঘটনায় তথ্য সরবরাহের জন্য রাশিয়াকে চাপ দেওয়ার সুপারিশ করেছেন নেদারল্যান্ডসের নেতৃত্বাধীন প্রসিকিউটররা। বার বার অনুরোধ করার পরও রাশিয়া এখন পর্যন্ত কোনও তথ্য না দেওয়ায় চাপ তৈরির এ সুপারিশ করা হচ্ছে বলেও দাবি করেছেন তারা।
২০১৪ সালের জুলাইয়ে ২৯৮ জন আরোহী নিয়ে আমস্টারডাম থেকে কুয়ালালামপুর যাওয়ার পথে ইউক্রেনে এমএইচ ১৭ ফ্লাইটটি বিধ্বস্ত হয়। যে জায়গায় বিমানটি বিধ্বস্ত হয়েছে সেটি ইউক্রেন সরকার ও দেশটিরন রুশপন্থী বিদ্রোহীদের মধ্যকার বিবাদপূর্ণ এলাকা। গত বছর নেদারল্যান্ডসের তদন্তকারীদের দেওয়া প্রতিবেদনে বলা হয়, রাশিয়ার তৈরি বাক মিসাইলের মাধ্যমে বিমানটি ভূপাতিত করা হয়েছিল। তবে কারা বিমানটি ভূপাতিত করেছে সে ব্যাপারে কিছু জানানো হয়নি। এ ঘটনার জন্য পূর্বাঞ্চলের রুশপন্থী বিদ্রোহীর দায়ী করে থাকে ইউক্রেন সরকার ও পশ্চিমারা। অন্যদিকে রাশিয়ার দাবি, ইউক্রেনের সরকারি বাহিনীই বিমানটি ভূপাতিত করেছে।
এমন প্রেক্ষাপটে ঘটনার তদন্তে নামেন নেদারল্যান্ডসের নেতৃত্বাধীন প্রসিকিউটররা। এক বিবৃতিতে তারা জানিয়েছেন, অপরাধের তদন্ত ‘শেষ পর্যায়ে’ রয়েছে এবং গ্রীষ্মের পরই তা উপস্থাপন করা হতে পারে। তবে বাক মিসাইলের ব্যাপারে রাশিয়ার কাছ থেকে তথ্য চেয়েও তা পাওয়া যায়নি বলে অভিযোগ করেন তারা।

বিবৃতিতে বলা হয়, তারা তথ্য দিয়ে সহায়তার জন্য রাশিয়ার কাছে বেশ কয়েকবার অনুরোধ জানিয়েছেন, কিন্তু মস্কো কর্তৃপক্ষ তাতে সাড়া দেয়নি।

তদন্তের ক্ষেত্রে ফরেনসিক পরীক্ষাসহ কয়েকটি ইস্যুতে ধারণার চেয়ে বেশি সময় লাগছে বলে জানান প্রসিকিউটররা। অবশ্য বিমানটি ভূপাতিত করতে কোন ধরনের অস্ত্র ব্যবহার করা হয়েছে এবং ঠিক কোন স্থান থেকে অস্ত্র ছোড়া হয়েছে সে ব্যাপারে প্রথম প্রতিবেদনটি শিগগির প্রকাশ করা হবে বলে জানানো হয়েছে।  

বিমান ভূপাতিত হওয়ার ঘটনায় নিহতদের বেশ কয়েকজনের পরিবারের পক্ষ থেকে ইউরোপিয়ান কোর্ট অব হিউম্যান রাইটসে রাশিয়া এবং দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে আইনি লড়াই চলছে। চলতি মাসের শুরুতে অস্ট্রেলিয়ার ওয়েবসাইট নিউজ.কম-এ বলা হয়, যাত্রীর জীবনের অধিকার ক্ষুণ্ন করার দায়ে মামলাটি চলছে। বিমান বিধ্বস্তে নিহতদের প্রত্যেকের পরিবারকে ক্ষতিপূরণ বাবদ ৭.২ মিলিয়ন ডলার করে দেওয়ার দাবি জানানো হয়েছে।

এদিকে বৃহস্পতিবার ভূপাতিত হওয়া ওই বিমানটির নিহত ৬ কেবিন ক্রু-এর পরিবারের পক্ষ থেকে এয়ারলাইন্স কর্তৃপক্ষের বিরুদ্ধে একটি মামলা করা হয়েছে। কোম্পানিটির বিরুদ্ধে অবহেলা ও চুক্তি লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে। সূত্র: বিবিসি

/এফইউ/

সম্পর্কিত
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
রুশ হামলার পর ট্রাম্পের কাছে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র চাইলেন জেলেনস্কি
ইউক্রেনজুড়ে রাশিয়ার বড় ধরনের হামলায় নিহত ৯, আহত অর্ধশতাধিক
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম