যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে সংগীতশিল্পী গ্রিমি নিহত

বিদেশ ডেস্ক
১১ জুন ২০১৬, ১৩:৫৪আপডেট : ১১ জুন ২০১৬, ১৪:৪৬
image

ক্রিস্টিনা গ্রিমি বন্দুকধারীর গুলিতে গুরুতর আহত হওয়ার পর হাসপাতালে মৃত্যুবরণ করলেন যুক্তরাষ্ট্রের সংগীত প্রতিযোগিতামূলক টিভি অনুষ্ঠান দ্য ভয়েসের সাবেক প্রতিযোগী ক্রিস্টিনা গ্রিমি। অরল্যান্ডোতে এক কনসার্ট শেষে ভক্তদের অটোগ্রাফ দেওয়ার সময় তাকে গুলি করা হয় বলে জানিয়েছে ফ্লোরিডা পুলিশ। পরে বন্দুকধারীও আত্মহত্যা করেন।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির খবরে বলা হয়, ২০১৪ সালে দ্য ভয়েসের ষষ্ঠ পর্বে তৃতীয় স্থান অর্জন করেন গ্রিমি। শুক্রবার অরল্যান্ডোর দ্য প্লাজা লাইভে একটি কনসার্টে অংশ নেন তিনি। এদিন স্থানীয় সময় রাত পৌনে ১১টার দিকে ভক্তদের অটোগ্রাফ দেওয়ার সময় এক বন্দুকধারী তাকে লক্ষ্য করে গুলি ছোড়েন। সে সময় গুরুতর আহত হন গ্রিমি। তাকে আশঙ্কাজনক অবস্থায় অরল্যান্ডোর একটি স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই মারা যান তিনি। অরল্যান্ডোর পুলিশের পক্ষ থেকে দেওয়া এক টুইটে বলা হয়, ‘অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে, গুরুতর আহত ক্রিস্টিনা গ্রিমি মারা গেছেন।’
অরল্যান্ডোর পুলিশের টুইট বিবিসি জানায়, ঘটনার সময় হামলাকারীকে আটকে ফেলেন গ্রিমির ভাই। পরে হামলাকারী আত্মহত্যা করেন। তার হাতে দুটি বন্দুক ছিল বলে জানিয়েছে বিবিসি। তবে হামলাকারীর নাম প্রকাশ করা হয়নি।
এদিকে গ্রিমির ওপর হামলার খবরটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর তার ভক্তরা একইসঙ্গে শোকাতুর আর ক্ষুব্ধ হয়ে পড়েছেন। সূত্র: বিবিসি

/এফইউ/

সম্পর্কিত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ইরান আলোচনার ফলাফল চলতি সপ্তাহান্তেই: ট্রাম্প 
সর্বশেষ খবর
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম