নিয়মভঙ্গের দায়ে নিষিদ্ধ করা হয়েছে মালয়েশিয়ার প্রথম ইসলামিক বিধান অনুযায়ী পরিচালিত এয়ারলাইন্স রায়ানি এয়ার।
সোমবার ডিপার্টমেন্ট অব সিভিল এভিয়েশন জানায়, নিরাপত্তা অডিট ও প্রশাসনিক জটিলতার কারণে রায়ানি এয়ারের অনুমোদন বাতিল করা হচ্ছে।রায়ানি এয়ার বাণিজ্যিক ফ্লাইট পরিচালনা করতে পারবে না।
মালয়েশিয়ার এভিয়েশন কমিশন থেকে প্রকাশিত এক আনুষ্ঠানিক বিবৃতিতে বলা হয়, ‘রায়ানি এয়ার তাদের এয়ার সার্ভিস লাইসেন্সের শর্তভঙ্গ করেছে ও তাদের একটি বাণিজ্যিক ফ্লাইট পরিচালনা করার মত অর্থনৈতিক ও অন্যান্য ব্যবস্থাপনা পর্যাপ্ত নয়।’
আরও পড়ুন: পাকিস্তানে ‘অনার কিলিং’ এর বিরুদ্ধে ধর্মগুরুদের ফতোয়া
হালাল খাদ্য পরিবেশন, অ্যালকোহলমুক্ত যাত্রা ও বিমানকর্মীদের মার্জিত ও শালীন পোশাকের অঙ্গীকার নিয়ে গত ডিসেম্বর মাসে যাত্রা শুরু করে রায়ানি এয়ার।
রায়ানি এয়ারের রয়েছে দুইটি বোয়িং ৭৩৭-৪০০ বিমান যার প্রত্যেকটি ১৮০ জন যাত্রী, আটজন বিমানচালক ও ৫০ জন কর্মী বহনে সক্ষম।
সূত্র: বিবিসি
/ইউআর/








