মতিন সমকামী ছিলেন?

বিদেশ ডেস্ক
১৫ জুন ২০১৬, ০৯:৩৭আপডেট : ১৫ জুন ২০১৬, ১২:৩৯
image

অরল্যান্ডোর সমকামী নাইট ক্লাবে হত্যাযজ্ঞের হোতা ওমর মতিনের সাবেক স্ত্রী সিতোরা ইউসুফি ব্রাজিলের এক টেলিভিশন চ্যানেলকে বলেছেন, সাবেক স্বামী সমকামী ছিলেন বলে তিনি জোর সন্দেহ করতেন।

সিতোরা ইউসুফি এবং ওমর মতিন

এসবিটি ব্রাজিল নামে ঐ টিভিতে দেওয়া তার সাক্ষাৎকার উদ্ধৃত করে নিউ ইয়র্ক পোস্ট লিখেছে, তার এই সন্দেহের কথা মিডিয়াকে না বলার পরামর্শ দিয়েছিল তদন্ত সংস্থা এফবিআই।

পর্তুগিজ ভাষায় তার পক্ষে এই সাক্ষাৎকারে কথা বলেন, সিতোরা ইউসুফির বর্তমান প্রেমিক মার্কো দিয়াজ।

ইউসুফি এমন কথাও বলেছেন, মতিনের এই সমকামী চরিত্রের কথা তার বাবাও জানতেন। তার সামনেই একবার বাবা ছেলেকে সমকামী বলে ভর্ৎসনা করেছিলেন বলে মিস ইউসুফি দাবি করেছেন।

ওমর মতিনের যৌন পরিচয় নিয়ে যে সন্দেহ তৈরি হয়েছে, সাবেক স্ত্রীর এই বক্তব্য তা নিঃসন্দেহে আরো শক্ত করবে।

মতিনের সমকামিতা নিয়ে বন্ধু

ওমর মতিনের সাবেক সহপাঠীকে উদ্ধৃত করে ফ্লোরিডার পাম বিচ পোস্ট লিখেছে, ২০০৬ সালে ইন্ডিয়ান রিভার কমিউনিটি কলেজে পড়ার সময় প্রায়ই তারা একসাথে সমকামী বারগুলোতে যেতেন। ওই সহপাঠী বলেন, মতিন তাকে একদিন প্রেমের প্রস্তাবও দিয়েছিল। ওই সহপাঠী আরও বলেছেন, তার সন্দেহ ছিল ভেতরে ভেতরে মতিন একজন সমকামী ছিল।

পালস নামে অরল্যান্ডোর যে সমকামী নাইট ক্লাবটি হামলার শিকার হয়েছে, তার একজন গায়ক স্থানীয় এক পত্রিকাকে বলেছেন, ‘ওমর মতিন বছর তিনেক ধরে ওই ক্লাবে যেতেন।’

ক্রিস ক্যালেন নামে ওই গায়কের স্বামী বলেছেন, তিনি একদিন দেখেছেন মাতলামির কারণে রক্ষীরা ওমর মতিনকে ক্লাব থেকে বের করে দিচ্ছে। ওই নাইট ক্লাবের আরও অন্তত চারজন বহুবার মতিনকে সেখানে দেখেছেন বলে জানিয়েছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি এমএসএনবিসি টেলিভিশন চ্যানেলকে বলেছেন, গ্রিনডিআর, অ্যাডাম-ফর‍-অ্যাডাম সহ বেশ কয়েকটি সমকামী ডেটিং অ্যাপ ব্যবহার করতেন ওমর মতিন। ঐ ব্যক্তি বলেন, তার দুই বন্ধুকে মতিন প্রেমের প্রস্তাব পাঠিয়েছিল।

সৌজন্য: বিবিসি বাংলা।

আরও পড়ুন: 

ট্রাম্পের মুসলিম বিদ্বেষের জবাব দিলেন ওবামা

‘ইসলাম-পাশ্চাত্যের যুদ্ধ’ নিয়ে ওবামার সতর্কতা

রমজান সত্ত্বেও পশ্চিম তীরে পানি প্রবেশ করতে দিচ্ছে না ইসরায়েল

/এসএ/

সম্পর্কিত
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম