যুক্তরাষ্ট্রের নিউ হ্যাম্পশায়ারে এক গাড়ি ব্যবসায়ী তার প্রতিষ্ঠান থেকে গাড়ি কিনলে সঙ্গে একটি এআর-১৫ রাইফেল বিনামূল্যে ক্রেতাকে দেবেন বলে ঘোষণা করেছেন। অরল্যান্ডোর এলজিবিটি নাইটক্লাবে বন্দুক হামলায় এ ধরনের রাইফেলই ব্যবহার করা হয়েছিলো।
নিউ হ্যাম্পশায়ারের রোচেস্টারে মাইক হ্যাগানের হ্যাগান মোটর পুল অটো রিপেয়ার অ্যান্ড সেলস নামের গাড়ি প্রতিষ্ঠানটি অবস্থিত। হ্যাগান জানান, এক বন্দুক বিক্রেতা তার ব্যবসায়িক অংশীদার, রাইফেলগুলোর প্রাপ্তিস্থান সেটাই।
তিনি দাবি করেন, তার দেওয়া বন্দুক দিয়ে কেউ সাধারণ জনগণের ওপর হামলা চালালে বা হত্যা করলে সে দায় তার ওপর বর্তাবে না।
আরও পড়ুন: সহপাঠীদের বর্ণবাদী নির্যাতনের শিকার কৃষ্ণাঙ্গ শিক্ষার্থী
প্রসঙ্গত, এআর-১৫ রাইফেল শুধু অরল্যান্ডোতে ওমর মতিনই ব্যবহার করেননি, এ ধরনের বন্দুক ব্যবহার করা হয়েছে সান বারনারদিনোতে, অরোরার সিনেমা হলে ও কানেকটিকাটের নিউটাউনের শিশুদের স্কুলের হামলাতেও। সূত্রঃ গার্ডিয়ান
/ইউআর/বিএ/








