চীন থেকে বৃষ্টি কিনবে ভারত!

বিদেশ ডেস্ক
১৮ জুন ২০১৬, ২৩:২০আপডেট : ১৮ জুন ২০১৬, ২৩:২০

মারাঠাওয়াড়ায় বৃষ্টির অপেক্ষায় কৃষকঅনাবৃষ্টিতে ভারতের খরা কবলিত অঞ্চলে দুর্দশার শেষ নেই। এবার উপদ্রুত এলাকার জন্য সুখবর দিতে যাচ্ছে দেশটির সরকার। খরা কবলিত এলাকায় চীনের তৈরি কৃত্রিমভাবে মেঘ থেকে বৃষ্টি নামানোর প্রযুক্তি ব্যবহার করতে চাইছে ভারত। উপদ্রুত এলাকার জন্য তা সুখবরই বটে!  

শনিবার (১৮ জুন) মহারাষ্ট্রের আবহাওয়া অধিদফতর জানিয়েছে, রাজ্য সরকার মারাঠাওয়াড়ার খরা নিরসনে চীনের উদ্ভাবিত ক্লাউড সিডিং (কৃত্রিমভাবে বৃষ্টি নামানোর) প্রযুক্তি ব্যবহার করার কথা ভাবছে।

কৃত্রিমভাবে বৃষ্টি বানানোর প্রযুক্তি সরবরাহ করার জন্য কয়েকদিন আগে মহারাষ্ট্র সফর করেছেন বেইজিং, সাংহাই এবং পূর্ব চীনের আনহুই প্রদেশের বিজ্ঞানীরা। তারা মহারাষ্ট্রের আবহাওয়া দফতরের কর্তাদের কৃত্রিমভাবে বৃষ্টি নামানোর প্রযুক্তির ব্যবহার শেখাবেন।

ক্লাউড সিডিং প্রযুক্তিতে রকেট ছুঁড়ে হাল্কা মেঘের মধ্যে সিলভার আয়োডাইড লবণ ছুড়ে দিয়ে সেই মেঘকে বৃষ্টিতে রূপান্তর করা হয়। এ প্রযুক্তি বেশ কিছু দিন আগে থেকেই চীন ব্যবহার করে আসছে। ওই প্রযুক্তি বিশ্বের বিভিন্ন স্থানে ব্যবহৃত হয়েছে।

গত দুই মওসুমে খরা কবলিত মারাঠাওয়াড়ায় বৃষ্টি নামাতে ব্যাপক উদ্বিগ্ন মহারাষ্ট্র সরকার। আর সে জন্যই তারা চীনের ওই প্রযুক্তি ব্যবহার করতে চাইছে। সূত্র: এনডিটিভি।

/এসএ/এএ/

সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
তৃণমূল থেকে বহিষ্কৃত হয়েও যেভাবে বিরোধীদলীয় নেতা হলেন ঋতব্রত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম