পিউ সেন্টারের গবেষণা

সদস্য দেশগুলোতে জনপ্রিয়তা কমছে ইউরোপীয় ইউনিয়নের

বিদেশ ডেস্ক
২২ জুন ২০১৬, ১৭:১২আপডেট : ২২ জুন ২০১৬, ১৭:১৪
image

ইউরোপীয় ইউনিয়নের পতাকা ইউরোপীয় ইউনিয়নের ব্যাপারে এককভাবে ব্রিটিশ নাগরিকরাই প্রশ্ন তোলেননি। জোটের অন্তর্ভূক্ত অন্য দেশগুলোর মধ্যেও ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) প্রশ্নে বিরোধিতা বাড়ছে কিংবা বলা চলে ইউরোপীয় ইউনিয়নের জনপ্রিয়তা কমছে। এমনকি সাম্প্রতিক বছরগুলোতে ফ্রান্সে ইউরোপীয় ইউনিয়নের জনপ্রিয়তা যুক্তরাজ্যের চেয়ে বেশি হারে কমেছে। যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান পিউ রিসার্চ সেন্টারের এক গবেষণায় এমন তথ্য উঠে এসেছে।
ইউরোপীয় ইউনিয়ন কিংবা ইইউ হলো ২৮টি সদস্য রাষ্ট্রবিশিষ্ট একটি অর্থনৈতিক জোট। কেবল জোটই নয়,বলা চলে এটি মুক্ত-বাণিজ্য অঞ্চলের চেয়েও বেশি কিছু। ইইউ’র জিডিপি ১৮ হাজার বিলিয়ন ডলারের চেয়েও বেশি। প্রতিষ্ঠার পর গত অর্ধ শতকেরও বেশি সময় ধরে ইইউ স্বাতন্ত্র্য বাড়িয়েছে। আলাদা করে গড়ে তুলেছে ইউরোপীয় কমিশন, ইউরোপীয় পার্লামেন্ট, ইউরোপিয়ান কোর্ট অব জাস্টিস। আর ব্রেক্সিট হলো ব্রিটিশ এক্সিটের সংক্ষেপিত রূপ। অর্থাৎ ইউরোপীয় ইউনিয়ন থেকে ব্রিটেনের বের হয়ে যাওয়ার সম্ভাবনা তথা এক্সিট বোঝাতে ব্রেক্সিট শব্দটি ব্যবহার করা হয়। আর এ ব্রেক্সিট হবে নাকি হবে না সে প্রশ্নে বৃহস্পতিবার (২৩ জুন) গণভোট হওয়ার কথা রয়েছে।
ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর পতাকা
‘ইউরোস্কেপটিসিজম বিয়ন্ড ব্রেক্সিট’ নামের ওই গবেষণা প্রতিবেদনে বলা হয়, গত কয়েক বছর ধরে ইউরোপের দেশগুলোতে ইউরোপীয় ইউনিয়নের ভাবমূর্তির উত্থান-পতন হচ্ছে। ২০১২ ও ২০১৩ সালে ইউরোপীয় ইউনিয়নের অর্থনীতিতে ধস নামার পর ব্রাসেলসভিত্তিক এ প্রতিষ্ঠানটির জনপ্রিয়তা কমেছে। বর্তমান সময়ে আবারও সদস্য দেশগুলোর মধ্যে ইউরোপীয় ইউনিয়নের জনপ্রিয়তা নেমে এসেছে। ২০১৫ ও ২০১৬ সালে ছয়টি দেশের নাগরিকদের ওপর চালানো জরিপে দেখা গেছে ৫টি দেশে ইইউ-এর জনপ্রিয়তা কমেছে। ফ্রান্সে ১৭ শতাংশ, স্পেনে ১৬ শতাংশ, জার্মানিতে ৮ শতাংশ যুক্তরাজ্যে ৭ শতাংশ এবং ইতালিতে ৬ শতাশ জনপ্রিয়তা কমেছে। ফ্রান্সের ৩৮ শতাংশ মানুষ ইইউকে সমর্থন করেন। আর যুক্তরাজ্যে ইইউকে সমর্থন করেন ৪৪ শতাংশ মানুষ।

কোন বয়সের মানুষরা ইউরোপীয় ইউনিয়নকে সমর্থন করেন তা জানতে ১০টি দেশের ওপর জরিপ চালানো হয়। এরমধ্যে ৬টি দেশের ১৮-৩৪ বছর বয়সী তরুণরা ইইউকে পঞ্চাশোর্ধ বয়সের মানুষদের চেয়ে বেশি পছন্দ করেন। দুই প্রজন্মের মধ্যে পছন্দের ব্যবধান বেশি ধরা পড়েছে ফ্রান্সে। দেশটির ৫৬ শতাংশ তরুণ এবং ৩১ শতাংশ বয়স্করা ইউরোপীয় ইউনিয়নের ব্যাপারে ইতিবাচক দৃষ্টিভঙ্গি পোষণ করে থাকেন। ইইউ প্রশ্নে দুই প্রজন্মের পছন্দের এ ব্যবধান যুক্তরাজ্যে ১৯ শতাংশ, নেদারল্যান্ডসে ১৬ শতাংশ, পোল্যান্ড এবং জার্মানিতে ১৪ শতাংশ করে এবং গ্রিসে ১৩ শতাংশ। সূত্র: গ্লোবাল রিসার্চ

/এফইউ/

সম্পর্কিত
ইসরায়েলের সমালোচনাকারী দুই মার্কিন বিশ্লেষকের যুক্তরাজ্যে প্রবেশে নিষেধাজ্ঞা
রাশিয়ার তেলবাহী ট্যাঙ্কার জব্দ করলো ফ্রান্স
যুক্তরাজ্যে যুগান্তকারী রায়, দেশে বসেই ক্ষতিপূরণ পাচ্ছেন ভারতীয় কর্মী
সর্বশেষ খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী