এএফপিকে স্বরাষ্ট্রমন্ত্রী

‘আইএস নয়, গুলশান হামলায় জেএমবি জড়িত’

বিদেশ ডেস্ক
০৩ জুলাই ২০১৬, ১৬:২৮আপডেট : ০৩ জুলাই ২০১৬, ১৬:৪৭
image

Untitled-1 গুলশানের আর্টিজান রেস্টুরেন্টের হামলাকারীরা আইএস নয় বরং নিষিদ্ধ ঘোষিত স্থানীয় জঙ্গি সংগঠন জামায়াতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) সদস্য বলে দাবি করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। ফরাসি সংবাদমাধ্যম এএফপিকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ দাবি করেন। ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া খবরটি নিশ্চিত করে।
এএফপিকে দেওয়া সাক্ষাৎকারে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘তারা (হামলাকারীরা) জামায়াতুল মুজাহিদীন বাংলাদেশের সদস্য। তাদের সঙ্গে আইএসের কোনও সংযোগ নেই।’
শুক্রবার (১ জুলাই) গুলশানের আর্টিজান রেস্টুরেন্টে হামলার পর পরই আইএসের স্বঘোষিত বার্তা সংস্থা আমাক-এ হামলার দায় স্বীকারের খবর প্রকাশ করা হয়। তবে বরাবরই বাংলাদেশে আন্তর্জাতিক জঙ্গি সংগঠনের তৎপরতা নেই বলে দাবি করে আসছে সরকার। শনিবার আর্টিজান রেস্টুরেন্টে কমান্ডো অভিযানে ৬ হামলাকারী নিহত হওয়ার কথা জানায় আইএসপিআর।

এএফপিকে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘তারা (হামলাকারীরা) সবাই উচ্চশিক্ষিত তরুণ। বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছে তারা। তাদের কেউ মাদ্রাসায় পড়াশোনা করেনি।’

তবে তারা কেন চরম ইসলামপন্থী জঙ্গিতে পরিণত হলো এ ব্যাপারে জানতে চাওয়া হলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এটি ফ্যাশনে পরিণত হয়েছে।’

উল্লেখ্য, শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে বাংলাদেশের রাজধানী ঢাকার অভিজাত এলাকা গুলশানের হলি আর্টিজানে হামলা চালায় সন্ত্রাসীরা। গুলশান-২ এর ৭৯ নম্বর সড়কের এই রেস্তোরাঁয় সন্ত্রাসীদের সঙ্গে পুলিশের গোলাগুলির ঘটনায় ডিবির সহকারী (এসি) রবিউল ইসলাম ও বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাহউদ্দিন নিহত হন। শনিবার সকালে রেস্টুরেন্টটিতে কমান্ডো অভিযান চালানো হয়। অভিযানে ছয় জঙ্গি নিহত হন। সেনাবাহিনীর মিলিটারি অপারেশন্সের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাঈম আশফাক চৌধুরী প্রেস ব্রিফিয়েং জানান, রাজধানীর গুলশানে হলি আর্টিজান রেস্টুরেন্টে পরিচালিত 'অপারেশন থান্ডার বোল্ট' এর সময় ২০টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এরমধ্যে ১৭ জন বিদেশি ও ৩ জন বাংলাদেশি রয়েছেন বলে জানানো হয়। এছাড়া জীবিত উদ্ধার হন ১৩ জন। সূত্র: টাইমস অব ইন্ডিয়া

/এফইউ/বিএ/

সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের