ফ্রান্সে ট্রাক হামলায় নিহত ৮০, আহত শতাধিক

বিদেশ ডেস্ক
১৫ জুলাই ২০১৬, ০৪:৫৪আপডেট : ১৫ জুলাই ২০১৬, ১১:০৫
image

ফ্রান্সের নিস শহরে ট্রাক হামলায় অন্তত ৮০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও শতাধিক মানুষ। স্থানীয় সংবাদমাধ্যমের বরাতে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এ খবর জানিয়েছে।

ট্রাকের ধাক্কার পর ভিড় থেকে দৌড়াচ্ছেন লোকজন

বৃহস্পতিবার (১৪ জুলাই) বাস্তিল দিবস উদযাপনের জন্য ফ্রান্সের দক্ষিণাঞ্চলীয় শহর নিসের প্রমেনাদে দেজ অ্যাংলেইসে আতশবাজি প্রদর্শনী দেখতে জড়ো হয়েছিলেন কয়েক হাজার মানুষ। সেখানে একটি ট্রাক ওই জমায়েতের দিকে ছুটে আসে।

স্থানীয় টেলিভিশন চ্যানেল বিএফএম টিভি-কে স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে,  ট্রাকের ধাক্কায় অন্তত ৮০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন শতাধিক।

সেই ঘাতক ট্রাক

স্থানীয় সূত্রের বরাতে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান জানিয়েছে, পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে ওই ট্রাকের চালক নিহত হয়েছেন। পুলিশ কর্তৃপক্ষ জানিয়েছে, এটি দুর্ঘটনা ছিল না। ইচ্ছাকৃতভাবেই ট্রাকটি ভিড়ের মধ্যে তুলে দেওয়া হয়। স্থানীয় জনগণকে ঘরে অবস্থান করার নির্দেশ দিয়েছে পুলিশ কর্তৃপক্ষ। এই হামলার সঙ্গে সন্ত্রাসবাদ বা জঙ্গিবাদের সম্পর্ক রয়েছে কিনা, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।   

স্থানীয় দৈনিক পত্রিকা নাইস মার্টিন-এর এক সাংবাদিক জানিয়েছেন, ট্রাক হামলার পর আতঙ্কিত লোকজন দৌড়াচ্ছেন। রক্তে ভেসে গেছে ঘটনাস্থল। টুইটারে পোস্ট করা ছবিতে দেখা যায়, অনেক মানুষ মাটিতে পড়ে রয়েছেন।

আহতদের উদ্ধার করা হচ্ছে

স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। আহতদের হাসপাতালে নেওয়া হয়েছে। তাদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক।

ফরাসি সংবাদমাধ্যম এএফপি-র এক সাংবাদিক জানিয়েছেন, সাদা রঙের একটি ট্রাক সজোরে জড়ো হওয়া লোকজনের ওপর আঘাত করে। তিনি বলেন, ট্রাকের ধাক্কায় লোকজন ছিটকে যাচ্ছিলেন। আর আতঙ্কিত লোকজন দৌড়াচ্ছিলেন।

ওই ঘটনার পর পুরো এলাকায় নিরাপত্তাবলয় গড়ে তোলা হয়েছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।   

সূত্র: দ্য গার্ডিয়ান, সিএনএন।

/এসএ/ এপিএইচ/

সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
দুনিয়ার আজব ৭টি সাপের মেলা
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম