জনগণকে রাস্তায় নেমে বিক্ষোভ করার আহ্বান এরদোয়ানের

বিদেশ ডেস্ক
১৬ জুলাই ২০১৬, ০৫:২৭আপডেট : ১৬ জুলাই ২০১৬, ০৫:৫২

সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান

সেনাবাহিনীর একাংশের বিরুদ্ধে অভ্যুত্থান চেষ্টার অভিযোগ এনে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান জনগণের প্রতি রাস্তায় নেমে বিক্ষোভ করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, এই অভ্যুত্থান চেষ্টার প্রয়োজনীয় জবাব দেওয়া হবে।

সংবাদ মাধ্যম সিএনএন (তুরস্ক)কে  মোবাইল ফোনে প্রেসিডেন্ট এরদোয়ান বলেন, সেনা অভ্যুত্থান করে ক্ষমতা দখলে নেওয়ার প্রতিবাদে জনগণকে উন্মুক্ত জায়গায় নামতে হবে। তার এ মন্তব্য টেলিভিশনে সম্প্রচারিত হয়েছে।

তুরস্কের প্রেসিডেন্ট বলেন, খুব শিগগিরই অভ্যুত্থান চেষ্টার অবসান হবে। এর সঙ্গে জড়িতদের চড়া মূল্য দিতে হবে বলেও তিনি জানান।

এরদোয়ান অভিযোগ করে বলেন, যুক্তরাষ্ট্রভিত্তিক মুসলিম আলেম ফেতহুল্লাহ গুলেনের অনুসারীরা এ অভ্যুত্থান চেষ্টা করেছে। গুলেনের বিরুদ্ধে বিচার বিভাগ ও সেনাবাহিনীতে অভ্যুত্থানের প্ররোচনা দেওয়ার অভিযোগ রয়েছে।

প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, রাজধানী আংকারায় পার্লামেন্ট ভবনের আশপাশে ট্যাংক থেকে গোলা নিক্ষেপের শব্দ শোনা গেছে।

সেনাবাহিনীর একটি অংশ জানিয়েছে, তারা দেশটির বর্তমান সরকারের ক্ষমতা দখল করে নিয়েছে।

এপিএইচ/

আরও পড়ুন:

তুরস্কে সামরিক আইন জারি, দেশজুড়ে কারফিউ

তুরস্কে ক্ষমতা দখলের দাবি সেনাবাহিনীর

সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম