জাপানে একজনের ছুরিকাঘাতে নিহত ১৯, আহত ২৪

বিদেশ ডেস্ক
২৬ জুলাই ২০১৬, ০৫:০৭আপডেট : ২৬ জুলাই ২০১৬, ০৫:৩০

জাপান ছুরি নিয়ে এক ব্যক্তির চালানো ‘তাণ্ডবে’ কমপক্ষে ১৯ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২৪ জন। স্থানীয় সময় মঙ্গলবার সকালে টোকিওয়ের দক্ষিণের সাগামিরাহে প্রতিবন্ধীদের জন্য সরকারের একটি বিশেষ সুবিধা কেন্দ্রে এ হামলার ঘটনা ঘটে।

প্রতিবন্ধীদের বিশেষ সুবিধা কেন্দ্রে হামলা জাপানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ‘এনএইচকে’ এর বরাত দিয়ে রয়টার্স এ সংবাদ জানিয়েছে। হামলাকারীর বয়স ২০ এর কাছাকাছি বলে জানিয়েছে তারা। এর আগেও এই ব্যাক্তিকে তুসাকি ইয়ামমুরি ইন নামে টেকিওয়ের দক্ষিণের একটি আবাসিক এলাকায় ছুরি হাতে দেখা গিয়েছিলো বলে অভিযোগ ছিলো পুলিশের কাছে।

পুলিশ এই আক্রমণের কারণ সম্পর্কে নিশ্চিত হতে পারেনি। স্থানীয় সময় আড়াইটার দিকে এই হামলা শুরু হয় বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। হামলাকারী পরে পুলিশের কাছে আত্মসমর্পণ করেছে। তবে স্থানীয় সংবাদ মাধ্যমে পুলিশের বরাত দিয়ে বলা হয়েছে গ্রেফতারের পর পুলিশের কাছে হামলাকারী জানিয়েছে, ‘আমি দুনিয়ার প্রতিবন্ধীদের কাছ থেকে মুক্তি পেতে চাই।’ 

জরুরি অবস্থা মোকাবিলাকারী কর্মীরা জানিয়েছেন, হামলায় আহত ২০ জনের অবস্থা আশঙ্কাজনক। হামলাকারী ওই যুবক এই প্রতিবন্ধীদের বিশেষ সুবিধা কেন্দ্রের সাবেক কর্মী বলেও জানিয়েছে তারা।

/এমও/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম