শপথ নিলেন পেরুর ‘মার্কিন নাগরিকত্ব ত্যাগকারী’ প্রেসিডেন্ট

বিদেশ ডেস্ক
২৯ জুলাই ২০১৬, ১১:২৫আপডেট : ২৯ জুলাই ২০১৬, ১১:২৫
image

শপথ নিলেন পেরুর ‘মার্কিন নাগরিকত্ব ত্যাগকারী’ প্রেসিডেন্ট পেরুর নয়া প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন পেদ্রো পাবলো কুজেনেস্কি। দেশটির রাজধানী লিমায় অভিষেক অনুষ্ঠানের মধ্য দিয়ে তার হাতে দায়িত্ব তুলে দেওয়া হয়। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি খবরটি নিশ্চিত করেছে।
বিবিসির খবরে বলা হয়েছে, ৭৭ বছর বয়সী পাবলো একজন সাবেক ব্যাংকার। তার মার্কিন নাগিরকত্ব ছিল। প্রেসিডেন্ট হওয়ার জন্য গত নভেম্বরে তিনি সেই নাগরিকত্ব ত্যাগ করেন বলে উল্লেখ করা হয়েছে মার্কিন সংবাদমাধ্যম দ্য নিউ ইয়র্কারের প্রতিবেদনে।  
রাজনীতিতে ঘনিষ্ঠ হওয়ার আগে পেদ্রো পাবলো কাজ করেছেন ওয়ার্ল্ড ব্যাংকের শীর্ষ পদে। ওয়ালস্ট্রিটের একজন বিনিয়োগ-ব্যাংকার ছিলেন তিনি। গিনিতে খনির ম্যানেজারিও করেছেন পাবলো। আর পেরুর সরকারের হয়ে কাজ করেছেন প্রধানমন্ত্রী, অর্থ ও অর্থনীতিবিষয়ক মন্ত্রী এবং জ্বালানি ও খনি মন্ত্রণালয়ের দাবি করেছেন। স্ট্রিট জার্নালের খবরে বলা হয়েছে, পেদ্রো পাবলো ৩০ মিলিয়ন মানুষের দারিদ্র্যজর্জরিত দেশ পেরুকে নিজের ব্যবসায়িক অভিজ্ঞতা কাজে লাগাবেন। উৎসাহিত করবেন বিনিয়োগ।  
গেল মাসে রক্ষণশীল এই নেতা দেশটির প্রেসিডেন্ট নির্বাচনের দ্বিতীয় দফা ভোটে কেইকো ফুজিমোরিকে পরাজিত করেন। সাম্প্রতিক বছরগুলোতে পেরুর অর্থনৈতিক অবস্থার বেশ উন্নতি লক্ষ্য করা গেলেও দেশটির অনেক নাগরিক দারিদ্র্যের মাঝে বসবাস করছেন। তারা মৌলিক সেবাগুলো থেকে বঞ্চিত।
পাবলো কুজেনেস্কি পেরুর সব অধিবাসীর জন্য কাজ করার অঙ্গীকার করেছেন যাকে তিনি ‘সামাজিক বিপ্লব’ আখ্যা দিয়েছেন। তবে আইন সংস্কার করার ক্ষেত্রে তাকে ফুজিমোরির দলের সমর্থন প্রয়োজন হবে। কারণ দেশটির কংগ্রেস ফুজিমোরির দল নিয়ন্ত্রণ করছে।

মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদন বলছে, লাতিন আমেরিকার অর্থনৈতিক দুর্দশার কারণে সেখানকার জনগণকে বামপন্থী সরকারগুলোর দিক থেকে মুখ ফিরিয়ে নিতে শুর করেছে জনগণ। এখন তারা ব্যবসাবান্ধব সরকারের দিকে ঝুঁকছে।

/বিএ/

সম্পর্কিত
দুনিয়ার আজব ৭টি সাপের মেলা
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
ভেনেজুয়েলার ডেলসি রদ্রিগেজের ওপর মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার
সর্বশেষ খবর
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের