মীর কাসেমের জন্য পাকিস্তানের সমবেদনা

বিদেশ ডেস্ক
০৪ সেপ্টেম্বর ২০১৬, ০৬:৩০আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০১৬, ১২:৩৪
video

মীর কাসেম আলী মানবতাবিরোধী অপরাধে মীর কাসেম আলীর মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছে পাকিস্তান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে। এতে বলা হয়েছে, ‘ত্রুটিপূর্ণ বিচারে’ ১৯৭১ এর ডিসেম্বরের আগে অপরাধ সংঘটনের অভিযোগে বাংলাদেশের প্রখ্যাত জামায়াত নেতা মীর কাসেম আলীর মৃত্যুদণ্ড কার্যকরে পাকিস্তান গভীরভাবে মর্মাহত।

পাকিস্তান পররাষ্ট্র মন্ত্রণালয়ের বার্তা বিবৃতিতে বলা হয়েছে, ত্রুটিপূর্ণ বিচারের মাধ্যমে বিরোধীদের দমন পুরোপুরি গণতান্ত্রিক চেতনার পরিপন্থী। এই বিচারের শুরু থেকেই বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা, মানবাধিকার সংগঠন, আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞরা এই আদালত নিয়ে আপত্তি তুলেছিলেন। বিশেষ করে তারা বিচার প্রক্রিয়ার সততা ও স্বচ্ছতা সংক্রান্ত বিষয়ে আপত্তি করেছিলেন। এর পাশাপাশি অভিযুক্তদের আইনজীবী ও সাক্ষীর হয়রানির মতো বিষয়গুলোও রয়েছে।
বাংলাদেশ সরকারের প্রতি ১৯৭৪ সালের ভারত-পাকিস্তান ও বাংলাদেশের মধ্যকার ত্রিপক্ষীয় চুক্তি অনুসরণের আহ্বান জানিয়েছে পাকিস্তান। দেশটির দাবি, ওই চুক্তিতে ক্ষমার আওতায় বিচার না করার সিদ্ধান্ত হয়েছিল।
বিবৃতিতে বলা হয়, রাজনৈতিক ফায়দা হাসিলের উদ্দেশে কাদা ছোড়াছুড়ি বিপরীত ফল বয়ে আনবে।
এর আগেও মানবতাবিরোধী অপরাধে জামায়াতের অন্যান্য নেতাদের মৃত্যুদণ্ড কার্যকরের পর একই ধরনের প্রতিক্রিয়া জানায় পাকিস্তান। তবে বাংলাদেশের পক্ষ থেকে পাকিস্তানের এমন অবস্থানের প্রতিবাদ জানানো হয়। এতে বলা হয়, পাকিস্তান অযাচিতভাবে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করছে।

/এমপি/

সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম