আমেরিকান সেনাকে হত্যার পরিকল্পনায় অভিযুক্ত এক বাংলাদেশি

বিদেশ ডেস্ক
০৪ অক্টোবর ২০১৬, ০৯:৩৪আপডেট : ০৪ অক্টোবর ২০১৬, ১৩:৫০

আইএসের হয়ে মার্কিন সেনাকে হত্যার পরিকল্পনায় অভিযুক্ত এক বাংলাদেশি যুক্তরাষ্ট্রে এক বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিকের বিরুদ্ধে ইসলামিক স্টেট (আইএস)-কে সহযোগিতা এবং সেনা সদস্যকে হত্যার পরিকল্পনার অভিযোগ আনা হয়েছে। সোমবার যুক্তরাষ্ট্রের জাস্টিস ডিপার্টমেন্ট এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

অভিযুক্ত ব্যক্তির নাম নিলাশ মোহাম্মদ। তিনি ওয়াশিংটন ডিসির  হায়াটসবিলের বাসিন্দা। শনিবার দায়ের করা মামলায় বলা হয়েছে, তিনি এক মার্কিন সেনা সদস্যকে হত্যার পরিকল্পনা করছিলেন।

ম্যারিল্যান্ড জেলার অ্যাটর্নি  রব রসেনস্টেইন বিবৃতিতে বলেন, ‘হামলার পূর্বেই সন্দেহভাজন বিপজ্জনক ব্যক্তিদের গ্রেফতার করা আমাদের লক্ষ্য। একই সঙ্গে সাংবিধানিক অধিকার রক্ষা করা। জাস্টিস ডিপার্টমেন্টের কাছ থেকে আমেরিকানরা এটাই প্রত্যাশা করেন এবং আমরা সে উদ্দেশ্য বাস্তবায়নের চেষ্টা করি’।

বিবৃতিতে বলা হয়, পুলিশ ইনফর্মারের সহযোগিতায় অস্ত্র কেনার সময় ভার্জিনিয়ার কাছ থেকে গ্রেফতার করা হয় নিলাশকে। সোমবার আদালতে তার প্রাথমিক শুনানি অনুষ্ঠিত হয়েছে। অভিযোগ প্রমাণিত হলে ২০ বছরের কারাদণ্ড হতে পারে নিলাশের।

২৪ বছরের নিলাশ ১৯৯৫ সালে যুক্তরাষ্ট্রে যান। গত সেপ্টেম্বরে সামাজিক যোগাযোগমাধ্যমে আইএসকে সমর্থন জানিয়ে এফবিআইয়ের নজরদারিতে আসেন নিলাশ। ওই সময় নিলাশ ফ্রান্সের প্যারিসে এবং ক্যালিফোর্নিয়ার সান বারনারডিনোতে আইএসের হামলার প্রশংসা করেন। সূত্র: ওয়াশিংটন এক্সামিনার।

/এএ/

সম্পর্কিত
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান